Live Now

Breaking News Live Update: দুর্ঘটনার ৪ দিন পরে হাতে এল 'ককপিট ভয়েস রেকর্ডার'! ২৭০ মৃত্যুর রহস্যভেদ? হাতে এল কোন অবিশ্বাস্য তথ্য?

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Live Update: দুর্ঘটনার ৪ দিন পরে হাতে এল 'ককপিট ভয়েস রেকর্ডার'! ২৭০ মৃত্যুর রহস্যভেদ? হাতে এল কোন অবিশ্বাস্য তথ্য?
16 June 2025 12:00 PM (IST)

Ahmedabad plane crash: সব মিল্য়ে মোট ২৭০ জনের মৃত্যু। আমদাবাদে ঘটে গিয়েছে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে ভয়ংকর দুর্ঘটনা। দুর্ঘটনার ৪ দিন পরে হাতে এল ককপিট ভয়েস রেকর্ডার! যার পোশাকি নাম ফ্লাইট ডেটা রেকর্ডার, সংক্ষেপে এফডিআর! যা থেকে এতদিন অজানা, এমন কোনও তথ্য বেরিয়ে আসবে বলেই অনুমান সংশ্লিষ্ট মহলের। যা থেকে এই দুর্ঘটনারহস্য ভেদ করতে হয়তো আরও সুবিধা হবে।

16 June 2025 11:45 AM (IST)

2.5-magnitude earthquake: ইজরায়েলই বিশ্বের প্রথম দেশ, যারা ইরানের তিনটি মেজর নিউক্লিয়ার সাইটে আঘাতচ হানল। ওই তিনটি স্পট হল-- নাটানজ, ইসফাহান ফরডৌ। সবচেয়ে বড় কথা হল, ভয়ংকর মাপের বিস্ফোরণের পাশাপাশি ভূমিকম্পেরও জন্ম দিয়েছে ওই আক্রমণ। ২.৫ মাত্রার একটা ভূমিকম্প হয়েছে বলে খবর।

16 June 2025 09:15 AM (IST)

Malda Unrest: মালদহে ফের শ্যুট আউট! কালিয়াচকে দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম এক ব্যক্তি। গুলিবিদ্ধ এক টোটোচালক হাসপাতালে ভর্তি। গতকাল রাতে এই দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। 

16 June 2025 07:45 AM (IST)

Khidirpur Fire: খিদিরপুর বাজারে আগুন। রবিবার রাত ২ টোয় আগুন লাগে। এখনও নেভানো যায়নি। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। ইতিমধ্যেই শতাধিক দোকান ভস্মীভূত। সংখ্যাটা ৬০০-র মতোও হতে পারে! গোটা এলাকার আকাশে কালো ধোঁয়া। খিদিরপুর উড়ালপুল থেকে কাজ করছে দমকল। এখনও কত ক্ষয়ক্ষতি, তা স্পষ্ট করে জানা যায়নি!

Add Zee News as a Preferred Source

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

Read More