Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Election Commision: কলকাতায় ইলেকশন কমিশন বিল্ডিংয়ে আগুন। বিল্ডিং এর ফাস্ট ফ্লোরে আগুন। পুরো বিল্ডিং খালি করে দেওয়া নির্দেশ। নেমে গেলেন সিএও।
Assembely: বিধানসভায় প্রবল ধস্তাধস্তি, বিজেপি বিধায়কদের সঙ্গে বিধানসভা নিরাপত্তা কর্মীদের বচসা। সাসপেন্ডেড চার বিজেপি বিধায়কদের ঠেলে বার করছেন বিধানসভার অন্যান্য নিরাপত্তাকর্মীরা। সাসপেন্ড অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, মনজ ওরাও, দীপক বর্মন।
Weather Updates Today: বাংলাদেশ-সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।
Kaliganj Assembly Bypolls 2025 Result Live Update: কালীগঞ্জ উপনির্বাচনে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ভোট গণনা শুরু। ১৯ তারিখে উপনির্বাচন হয়েছিল। সেদিনও প্রাকৃতিক দুর্যোগ ছিল সারাদিন। আজ, সোমবারও সকাল থেকেই মেঘলা আকাশ, ঝিরঝিরি বৃষ্টি। এই কেন্দ্রে ৩০৯টি বুথ। ভোটগণনা কেন্দ্র দেবগ্রাম পানিঘাটা হাইস্কুলে দুটি রুমে ১৪টি টেবিলে ২২ রাউন্ডে এই গণনা-পর্ব শেষ হবে।
Iran-Israel War: হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ইরান। ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় লাগবে। এই প্রণালী বন্ধ করলে ইরানের নিজেরও ব্যবসায়িক ক্ষতি হবে। তবে এক্ষেত্রে প্রতিবেশী দেশ যারা রয়েছে, তাদের মতামত গুরুত্বপূর্ণ। ইরানের পার্লামেন্ট এই নিয়ে সবুজ সংকেত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
Sougata Roy Health Updates: কেমন আছেন তৃণমূল সাংসদ সৌগত রায়? জানা গিয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনও পর্যন্ত সংকটমুক্ত নন তৃণমূল সাংসদ। এখনও পর্যন্ত আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। স্যালাইন দেওয়া হচ্ছে তাঁকে। গতকাল তাঁর সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে আশঙ্কাজনক কিছু নেই বলে হাসপাতালসূত্রে খবর। আজ, সোমবার সকালে তাঁকে ডক্টর বৈভব শেঠ দেখেছেন। ইইজি এবং এমআরআই করার পরামর্শ দেওয়া হয়েছে। খাবার খেতে পারছেন সৌগত রায়। তাঁর পারিবারিক চিকিৎসক মনোজ সাহাও তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন। একটি মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সৌগতের চিকিৎসায়।
Iran-Israel War: শনির রাতে আমেরিকা হামলা চালায় ইরানে। সেই নিয়ে বিশ্ব জুড়ে বিতর্ক। তবে ইউক্রেন প্রেসিডেন্ট নির্দ্বিধায় সমর্থন জানালেন আমেরিকাকে। ইরানের উপর আমেরিকার হামলা সমর্থন করলেন জেলনেস্কি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)