Live Now

Breaking News Live Update: পুলিসের গাড়ি ভাঙচুর করেও একদিনেই জামিন! প্রকাশ্যে মনোজিতের আরও বেপরোয়া কীর্তি...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Live Update: পুলিসের গাড়ি ভাঙচুর করেও একদিনেই জামিন! প্রকাশ্যে মনোজিতের আরও বেপরোয়া কীর্তি...
30 June 2025 10:45 AM (IST)

East Medinipur News: নদীতে ভেসে যাওয়া অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার নরঘাট হলদি নদীতে এক ব্যক্তির দেহ ভেসে আসতে দেখা যায়। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নন্দকুমার থানার পুলিস দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তদন্তও শুরু হয়। দেহ প্রায় চার থেকে পাঁচদিন আগের বলে পুলিসের প্রাথমিক অনুমান।

30 June 2025 10:00 AM (IST)

kasba Update: পুলিসের গাড়ি ভেঙে, পুলিস পিটিয়েও একদিনেই জামিন! এবার প্রকাশ্যে মনোজিতের আরও এক বেপরোয়া কীর্তি। দু'মাস আগের ঘটনা। একটি গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তখনই পুলিসের গাড়ি ভাঙচুর করে, পিসিআর ভ্যানের এক এএসআইকে মারধর করে মনোজিৎ। সেই মামলায় কসবা থানার পুলিস জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। তাকে গ্রেফতার করে আদালতে পেশও করা হয়। কিন্তু জামিন অযোগ্য ধারা সত্ত্বেও একদিনেই আদালত থেকে জামিন পেয়ে যায় অভিযুক্ত!

30 June 2025 08:30 AM (IST)

Fire in Kolkata: ৪৬ নম্বর বালিগঞ্জ গার্ডেন রোডে আগুন। ওপরে রেসিডেনসিয়াল, নিচে কমার্শিয়াল। গোলপার্ক এলাকা। আগুন নেভাকে ঘটনাস্থলে চলে এসেছে ইঞ্জিন। আপাতত একটা ইঞ্জিন এসেছে।

30 June 2025 08:15 AM (IST)

Canning Political News: আবারও  আইএসএফ ছেড়ে তৃণমূলে ফিরে এলেন দাপুটে তৃণমূল নেতার দাদা আশরাফ ইসলাম। দাদাকে বুকে টেনে নিয়ে মিষ্টি মুখ করিয়ে দলে ফিরিয়ে আনলেন ভাই খয়রুল ইসলাম। জল্পনার অবসান ঘটিয়ে  রাতে ফের তৃণমূলে ফিরে এলেন ভাঙড়ের দাপুটে নেতা খয়রুল ইসলামের দাদা আশরাফ। আইএসএফে মাত্র দুদিন আগে যোগ দিলেও ফের নিজের পুরনো দলেই ফিরলেন তিনি। ভাই খয়রুল নিজে দাদার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন এবং তাঁকে মিষ্টিমুখ করিয়ে সাদর সম্ভাষণ জানান।

 

30 June 2025 08:00 AM (IST)

Weather Updates Today: পুরোপুরি বর্ষার কবলে কলকাতা! তুমুল বৃষ্টি শহরের বড় অংশ জুড়ে, কোথাও কোথাও মুষলধারে ধারাপাতও চলছে। আজ প্রায় রেইনি ডে-পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোথাও একটানা বৃষ্টি। কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টি। বাকি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!