Breaking news today: এবার প্রত্যাঘাত! ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? রাজ্যকে মক ড্রিলের নির্দেশ কেন্দ্রের...

West Bengal Live Today: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

| Last Updated: Tuesday, May 6, 2025 - 19:33
Breaking news today: এবার প্রত্যাঘাত! ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? রাজ্যকে মক ড্রিলের নির্দেশ কেন্দ্রের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পাকিস্তানে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা। রাজ্যে রাজ্যে মক ড্রিল করার নির্দেশ কেন্দ্রের। উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল নিরাপত্তাবাহিনীর। একাধিক রাজ্যকে আগামিকাল মক ড্রিল করার নির্দেশ। ৭ মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ। সাধারণ নাগরিক, ছাত্রদের মক ড্রিল করাতে নির্দেশ। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

6 May 2025, 19:30 PM

মাধ্যমিকের (Madhyamik 2026):  দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ফেব্রুয়ারিতে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

রইল তালিকা (Madhyamik 2026 Routine):

২ ফেব্রুয়ারি, সোমবার- প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার- দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি।
৬ ফেব্রুয়ারি, শুক্রবার- ইতিহাস
৭ ফেব্রুয়ারি, শনিবার- ভূগোল
৯ ফেব্রুয়ারি, সোমবার- অঙ্ক
১০ ফেব্রুবারি, মঙ্গলবার- ভৌত বিজ্ঞান
১১ ফেব্রুবারি, বুধবার- জীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে।

ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন ও সোশ্যাল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টায়। শেষ দুপুর দু’টোয়। প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র দেখার জন্য। লেখা শুরু করা যাবে ১১টায়। তবে ভোকেশনাল বিষয়, কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে এই সময়সীমা অন্য।

চলতি বছর, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয় ২ মে, শুক্রবার। এ বছর পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পাশ করেছে মোট ৭ লক্ষ ৯১ হাজার ৮৮ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ।

6 May 2025, 13:45 PM

Mamata Bandyopadhyay in Samsergunje: 'যে কোন মূল্যে হিংসা রুখতে হবে আমাদের। বিজেপির কথা শুনে প্ররোচনায় পা দেবেন না। আমরা অশান্তি চাই না, শান্তি চাই... রাজ্যে রাজ্যে বিভেদ হলে দেশের ক্ষতি...'- মূর্শিদাবাদের সামসেরগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

6 May 2025, 10:45 AM

India-Pakistan Tension: পাকিস্তানে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা। রাজ্যে রাজ্যে মক ড্রিল করার নির্দেশ কেন্দ্রের। উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল নিরাপত্তাবাহিনীর। একাধিক রাজ্যকে আগামিকাল মক ড্রিল করার নির্দেশ। ৭ মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ। সাধারণ নাগরিক, ছাত্রদের মক ড্রিল করাতে নির্দেশ। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি। 

6 May 2025, 10:30 AM

Jafrabad Update: জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় চড়ছে পারদ। পুলিসের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। জাফরাবাদে নিহতদের পরিবার এবার হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা করার অনুমতি। হাইকোর্টের দ্বারস্থ নিহত হরগোবিন্দ দাসের পরিবার। বিধাননগর পুলিসের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ। ওয়াকফ অশান্তির জেরে জাফরাবাদে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে। 

6 May 2025, 10:30 AM

Mamata Banerjee: অশান্ত-বিধ্বস্ত মুর্শিদাবাদে তত্‍পর মুখ্যমন্ত্রী। সামশেরগঞ্জের বিডিও অফিস যাবেন মমতা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক অনুদান দেবেন। সুতিতে প্রশাসনিক সভাও রয়েছে মুখ্যমন্ত্রীর। সুতির ছাবঘাটি কে ডি বিদ্যালয় মাঠে সভা। একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। 

6 May 2025, 10:30 AM

ED Raids in Kolkata: সাতসকালে শহরে আবারও ED-র অ্যাকশন। NRI কোটায় মেডিক্যালে ভর্তি দুর্নীতির তদন্তে ED। বালিগঞ্জ, কড়েয়া, নিউটাইন সহ ৫ জায়গায় তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়েয়ায় অভিযান ইডি-র। NRI কোটায় মেডিক্য়ালে দুর্নীতি? তদন্তে ED।

 

6 May 2025, 09:00 AM

TMC Internal Clash: বাজারের লিজের টাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হল কয়েক জন। আহতদের মধ্যে দু, জন মারত্মক জখম হয়েছে হয়েছে। তাদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা এই ঘটনায় উত্তর ২৪ পরগণার হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েতের ঝাড়াতলা বাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।