Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

দিল্লিতে সংসদের পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক। উপস্থিত তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাগরিকা ঘোষ।
Abhishek Banerjee: অপারেশন সিঁদুর প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি বলেছেন, আমি জানিনা এটা কথা থেকে আপনারা জেনেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দল কেন্দ্রীয় সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে।পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার ক্ষেত্রে কড়া নিন্দা জানাই। কিন্তু দৌত্যর ক্ষেত্রে কে যাবে সেটা পার্টির সিদ্ধান্ত। এটা বিজেপি ঠিক করে দিতে পারেনা। ১ জন চাইলে পাঁচ জনের নাম আমরা দেবো। কিন্তু সেটা তো দলের সিদ্ধান্ত।
Abhishek Banerjee: চাকরিহারাদের অন্দোলন প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি বলেছেন, 'আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত। গেট ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। হিংসার ঘটনা কখনও সমর্থন করা যায়না। আমরাও দিল্লিতে বাংলার শ্রমিকদের জন্য আন্দোলন করেছিলাম এখানে আমাদের সাথে যা হয়েছিল তার প্রতিবাদ আমরা রাজভবনের সামনে এসে শান্তিপূর্ণভাবে করেছিলাম।'
Mamata Banerjee Visits North Bengal: আজ সোমবার থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের উপর জোর দিয়েই এই সফরের একাধিক কর্মসূচি স্থির হয়েছে। উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে এই অভিযোগে বিরোধীরা বরাবরই সরব। যদিও উত্তরবঙ্গের উন্নয়নে কী ভাবে সরকার কাজ করেছে, তার পাল্টা যুক্তিও দেন তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর এবারের সফর সেই উন্নয়নের ইস্যুকেই ঘিরে। যেখানে আজ উত্তরবঙ্গ বিজনেস সামিট হবে উত্তরবঙ্গের একাধিক বণিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। এই সামিট হবে শিল্প স্থাপনে উত্তরবঙ্গের বিভিন্ন সম্ভাবনাগুলিকে কীভাবে আরও বেশি কার্যকর করা যায়, সেদিকেই মূল নজর দিয়ে। আগামীকালের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও সরকারের উন্নয়নমূলক একাধিক কর্মসূচির সুবিধা তুলে দেওয়া হবে মানুষের হাতে। পরশু, অর্থাৎ ২১ মে উত্তরবঙ্গের জেলাগুলির কাজকর্ম কেমন চলছে ,কোথায় কোথায় সমস্যা আছে, কীভাবে তা মেটানো যায়-- সামগ্রিক ভাবে সমস্ত কিছু নিয়েই মুখ্যমন্ত্রী বসবেন রিভিউ মিটিংয়ে।
Titagarh Incident: পাঁচ তলা ছাদের উপর বেশ কয়েকটি ঘর রয়েছে তারই একটি ঘরে হঠাৎই বিস্ফোরণ ঘটে, যে ঘরে বিস্ফোরণ ঘটে, সেই ঘরটি ফাঁকা থাকতো। প্রোমোটারের অনিল কুমার গুপ্তা অভিযোগ যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মন্ডল ভোটের সময় এই ঘরটি নিয়েছিলেন ভোটের কাজ করার জন্য তারপর থেকে তিনি আর ঘরের চাবি ফেরত দেননি।
TMC News: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে তৃণমূল মহিলা কংগ্রেসের নতুন কর্মসূচি-- 'তোমার ঠিকানা উন্নয়নের নিশানা'। কী এই 'তোমার ঠিকানা উন্নয়নের নিশানা'? যেমন, রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের খতিয়ান। মুখ্যমন্ত্রীর চালু করা নানা প্রকল্পের খতিয়ানের লিফলেট নিয়ে বাড়ি -বাড়ি যাবেন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা। রাজ্য জুড়ে চলবে এই কর্মসূচি। প্রায় দেড় মাস ধরে। যেখানে শুধু প্রকল্পের উল্লেখ নয়, তাতে কতজন সুবিধা পেয়েছেন, তার খতিয়ানও থাকবে। 'খাদ্য সুরক্ষা', 'রূপশ্রী', 'কন্যাশ্রী', 'স্বাস্থ্যসাথী'-সহ একাধিক বিষয়ের উল্লেখ থাকছে এই লিফলেটে। লিফলেটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অক্সফোর্ড থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়টি। এছাড়া উল্লেখ রয়েছে দীঘার জগন্নাথধাম নির্মাণের বিষয়টিও।
SSC Protest: গত বৃহস্পতিবার বিকাশ ভবনে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিকাশ ভবন অভিযান আন্দোলনে পুলিস লাঠি চালিয়ে ৪০ জন আন্দোলনকারীকে আহত করেছে বলে অভিযোগ AIDSO-র। এর প্রতিবাদে আজ, সোমবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে AIDSO। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আজ দিনের বিভিন্ন সময়ে গেট পিকেটিং-য়ের কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথমে সকাল ৭ টায় যোগমায়া দেবী কলেজে। দ্বিতীয় সকাল সাড়ে আটটায় কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে এবং তৃতীয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)