Live Now

Breaking News Live Update: নির্লজ্জ পাকিস্তান সামরিক ক্ষমতায় না পেরে চেনা নোংরামিতে, সাইবার হানায় টার্গেট জি নিউজ...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Live Update: নির্লজ্জ পাকিস্তান সামরিক ক্ষমতায় না পেরে চেনা নোংরামিতে, সাইবার হানায় টার্গেট জি নিউজ...
20 May 2025 05:15 PM (IST)

Nepal Earthquake: মাঝারি ভূমিকম্পে কাঁপলো নেপাল, এর ধাক্কা দার্জিলিঙেও। পরের পর ভূমিকম্পে কাঁপছে হিমালয় ও তার পার্শ্ববর্তী এলাকা। আফগানিস্থান থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত একের পর এক মাঝারি ভূমিকম্প লাগাতার চলছে প্রায় দুই সপ্তাহ ধরে। মঙ্গলবার নেপালের তরাই অঞ্চলের বাসিন্দারা প্রবল আতঙ্কিত হয়ে পড়ে, কাঁপতে শুরু করে জমি। যে কম্পন অনুভূত হয় সীমান্ত লাগোয়া উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সিসমোলজিস্টরা জানিয়েছেন, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে এই কম্পনিত এপিসেন্টার। তার তীব্রতা ছিল ৩.৯ রিখটার। 

20 May 2025 03:00 PM (IST)

Zee News Cyber Attack: সাইবার হানায় পাকিস্তান ও বাংলাদেশ। এবার জি নিউজে সাইবার হানা চালালো ওই দুই দেশ।

20 May 2025 03:00 PM (IST)

Zee News Cyber Attack: জি নেটওয়ার্কে সাইবার হানা। সাইবার হানায় পাকিস্তান ও বাংলাদেশ। 

20 May 2025 02:45 PM (IST)

Zee News Cyber Attack: নির্লজ্জ পাকিস্তান সামরিক ক্ষমতায় না পেরে চেনা নোংরামিতে, সাইবার হানায় টার্গেট জি নিউজ।

20 May 2025 11:00 AM (IST)

Karimpur Road Accident: করিমপুরে পথ দুর্ঘটনায় মৃত ছয়।দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানাযায় একই পরিবারের পুরুষ মহিলা মিলে কৃষ্ণনগর এর দিকে যাচ্ছিল মারুতি ভ্যানটি, বিপরীত থেকে কলকাতা করিমপুর বেসরকারি বাস করিমপুরে ফেরার সময় ঘটনাটি ঘটে,নদীয়া জেলার করিমপুর থানার অন্তর্গত কাঁঠালিয়ার কাছে রাজ্য সড়কে হয় এই দুর্ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত হয় করিমপুর থানার পুলিশ এবং করিমপুর ফায়ার ব্রিগেড। আজ সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায়এলাকার মানুষ মর্মাহত শোকাহত,মৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।সম্ববত মুর্শিদাবাদ এর দিক এর বাড়ী হতে পারে মৃতদের।

20 May 2025 11:00 AM (IST)

Krishnanagar Bus Accident: কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের কাঠালিয়া মহিষবাথান নিমতলা এলাকায় পথ দুর্ঘটনা মৃত ৬ জন মারুতি ভ্যানকে পিষে দেয় বাস.ঘটনা স্থলেই মারুতি ভ্যানে থাকা ড্রাইভার সহ ছয়জনের  মৃত্যু হয়।

20 May 2025 11:00 AM (IST)

Bus Strike: বাস ধর্মঘট নিয়ে বাস মালিকদের ৬ টি সংগঠনের মধ্যে মতবিরোধ। দুটি সংগঠন ধর্মঘটে অনড়। ১ টি এখনও পর্যন্ত অবস্থান পরিষ্কার করেনি। বাকি সংগঠন এখনই ধর্মঘটের মতো চরম পদক্ষেপের পক্ষপাতী নয়। প্রস্তাবিত বাস ধর্মঘটের জট কাটাতে গতকাল কসবা পরিবহন ভবনে কলকাতা এরিয়ার ভারপ্রাপ্ত পরিবহন অধিকর্তার সঙ্গে বৈঠকে বসে বাস মালিকদের ৬ টি সংগঠন। এরমধ্যে কলকাতা বাস মিনিবাস অপরেটর ইউনিয়ন এবং জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ধর্মঘটের সিদ্ধান্তে অনড়। 

About the Author

Rajat Mondal

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ।