)
TMC Dharna at Mayo Road: মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন ভাষাসন্ত্রাস নিয়ে তৃণমূলের মেয়ো রোডের মঞ্চে। ভাষাসন্ত্রাস নিয়ে সেখানে ধরনা করছে তৃণমূলের একটি শাখা সংগঠন। তৃণমূলের তরফে দাবি, নিয়মনীতি মেনেই এই ধরনা করা হচ্ছে। সদস্যরা শনিবার ও রবিবার আসেন। আজ সেনা নামিয়ে ধরনা মঞ্চ, ব্যানার খুলে দেওয়া হচ্ছে। সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় বঞ্চনা দিয়ে পারেনি, এবার সেনা নামানো হল। তৃণমূল কংগ্রেসকে আটকাতে সেনা নামাচ্ছে। সেনা নামিয়ে আমাদের আন্দোলন আটকানো যাবে না। গান্ধীমূর্তির পাদদেশে প্ররোচনায় পা দেব না। আমরা রানি রাসমণিতে যাব।
Himachal Rain: লাল সতর্কতা জারি ছিল। তারই মধ্যে আকাশ থেকে অঝোর ধারায় ঝরল বৃষ্টি। ১১টি জেলায় স্কুল বন্ধ। অন্তত ৪ জন মারা গিয়েছেন। ভয়ংকর বিপর্যয় রাজ্য জুড়ে। এ-ছবি হিমাচল প্রদেশের।
Bengal Assembly News: আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। এই অধিবেশনেই বাঙালি হেনস্থা ও এসআইআর ইস্যুতে প্রস্তাব আনছে শাসকদল। আজ সকাল ১১ টার সময় সর্বদল বৈঠক আছে। তার পরে বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক। সেই বৈঠকেই স্থির হবে, কবে এই প্রস্তাব আনা হবে এবং ক'দিন ধরে তার আলোচনা হবে। বাঙালি হেনস্হা ইস্যুতে এর আগেও একাধিকবার বিধানসভায় তাঁর বক্তব্যের সময়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি এই ইস্যুতে প্রস্তাব আনতে চলেছে শাসকদল।
SSC Updates: স্কুল সার্ভিস কমিশন ২০১৬ যোগ্য চাকরিহারা মঞ্চ আজ, সোমবার আবার হারানো চাকরি ফেরতের দাবিতে পথে নামছে। পুলিসের অনুমতি নেই, তা-ও পথে নেমে আন্দোলন এবং বিকাশ ভবন অভিযান হবে বলে আন্দোলনকারীদের নেতা সুমন বিশ্বাস ঘোষণা করেছেন। চাকরি ফেরতের পাশাপাশি যোগ্য চাকরিহারা সুবল সরেন যেভাবে মারা গিয়েছেন, তার সুবিচারের দাবিও উঠেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে।
Kolkata Metro News Updates: শহীদ ক্ষুদিরাম স্টেশনের প্ল্যাটফর্মের শেষে কবি সুভাষ স্টেশনের দিকে আড়াইশো মিটার দূরে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ওয়াই লাইন পাতার কাজ শেষ হলেও যাত্রীভোগান্তি তাতে কমেনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মহানায়ক উত্তমকুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ মিনিট অন্তর একটি করে ট্রেন যাতায়াত করছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)