)
Teesta River: তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতার পাশাপাশি সংরক্ষিত এলাকা হলুদ সর্তকতা জারি। অপরদিকে nh31 জলঢাকা নদীর উপরে হলুদ সতর্কতা বলে ব্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি শেষ দপ্তর সূত্রে মঙ্গলবার সকাল দশটা নাগাদ জানা যায়। আজ সকাল ৯ টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১০১৭ কিউমেক জল ছাড়া হয়।
Malda: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় ঘটনায় প্রেমিককে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। ১৩ জনের সাক্ষী ভিত্তিতে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন মালদা জেলা আদালতের পকসো কোর্টের বিচারক রাজীব সাহা।দুই বছর ধরে বিচারের পর আজ রায় ঘোষনা হয়। আইনজীবী অসিত বরণ বোস জানান, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল মালদা থানায় । ওই নাবালিকার সঙ্গে সামিম আক্তার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক থেকে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। ঘটনার রাতে সামিম ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। যৌনাঙ্গে নির্যাতন চালায়। পরে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে সামিম। প্রমাণ লোপাটে মৃতদেহে ইট বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।
Jalpaiguri: পর স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে গ্রামের নির্জন এলাকায় রাতের অন্ধকারে জন্মদিন পালন করতে গিয়ে ধরা খেলো ধুপগুড়ি শহরের বিবাহিত যুবক যুবতী। গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শেষে পুলিশের হাতে তুলে দিলো গ্ৰামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির দঃ গোসাইর হাটের পটলের স্কুল সংলগ্ন এলাকায়। এলাকাবাসীরা জানান দুই যুবক যুবতী অন্ধকারে রাস্তায় ঘুরাঘুরি করছিল। প্রথমে যুবককে জিজ্ঞাসা করতেই যুবতীকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পালিয়ে যাওয়ার সময় ধান ক্ষেতে বাইক সহ পড়ে যায় যুবক।
Purba Medinuipur: পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার শীতলপুর গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক মুস্তাফা আলী (২১) বাংলা ভাষা বলার অপরাধে উড়িষার বড়গড়ে দুষ্কৃতীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত হলেন। অভিযোগ, বড়গড় রেলস্টেশনে বাংলা ভাষা শুনেই একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ব্যাপক মারধর চালায়। প্রাণে বাঁচতে তিনি দৌড়ে রেলের টিকিট কাউন্টারে ঢুকে পড়লেও সেখানে গিয়েও মাথা ঠুকে তাঁকে মারে দুষ্কৃতীরা।
Child Marriage: দক্ষিণ দিনাজপুরে বাল্যবিবাহ রোধে জোর প্রচার, তবু বাড়ছে কমবয়সী মাতৃত্ব। ২০২৫ সালের মধ্যে জেলাকে সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্য নিয়ে বড়সড় উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর সর্বত্র চলছে ব্যাপক প্রচার অভিযান। এই প্রচারের কাজে মাঠে নামানো হয়েছে আশা কর্মী, সখী-সাহেলি, কন্যাশ্রী ক্লাব ও কন্যাশ্রীর সদস্যাদের। তবুও প্রশাসনের একাধিক প্রচেষ্টা সত্ত্বেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বাল্যবিবাহ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)