Live Now

Breaking News LIVE Update: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মুখে ফের মাদক বিক্রির অভিযোগ! পুলিসকে ঘিরে বিক্ষোভ...

 Bengal News LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মুখে ফের মাদক বিক্রির অভিযোগ! পুলিসকে ঘিরে বিক্ষোভ...
09 September 2025 09:15 AM (IST)

Murshidabad: মুর্শিদাবাদের রানীনগরে নৌকা ডুবির ঘটনা। সাতসকালে নৌকা ডুবে...

Murshidabad: মুর্শিদাবাদের রানীনগরে নৌকা ডুবির ঘটনা। সাতসকালে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ কৃষক ছিলেন বলে জানা গিয়েছে। তারা চরের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। নৌকায় অতিরিক্ত যাত্রী থাকার জন্য এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। সুজন সেখ নামের এক যুবক নিখোঁজ। তার খোঁজ করছে স্থানীয় বাসিন্দারা। মাছ ধরার জাল দিয়ে খোঁজ চলছে। মঙ্গলবার সকালে চর সরণদাজপুর কারগিল ঘাট থেকে অপর পারে যাওয়ার সময় একটি নৌকা উল্টে যায়। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশকে উদ্ধার করা হয়েছে,একজন এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভীড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুজন সেখের পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে আছে। প্রশাসনের তরফ থেকে ডুবুরি আনার প্রক্রিয়া শুরু হয়েছে। 

09 September 2025 09:00 AM (IST)

South 24 Pargana: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মৎস্য...

South 24 Pargana: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মৎস্য আড়তে খোকা ইলিশ বিক্রি ঘিরে  গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিস বাহিনী। পুলিস সূত্রে খবর, বিষ্ণুপুরের নেপালগঞ্জের এক ব্যবসায়ী নগেন্দ্র বাজার থেকে ছোট ইলিশ কিনে ফিরছিলেন। মগরাহাট থানার নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়ি। তল্লাশিতে ধরা পড়ে ২৪০ কেজি খোকা ইলিশ (ওজন ৩০০ গ্রামের কম), যার মধ্যে ছিল ২৫০ গ্রামের মাছও।

09 September 2025 09:00 AM (IST)

Basirhat News: বাংলা আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির ৬০ হাজার টাকার মধ্যে ৩৫...

Basirhat News: বাংলা আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির ৬০ হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামী, সুপার ভাইজার এবং এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার হাড়োয়ার বিডিও এবং থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনাটি হাড়োয়া থানার হাড়োয়া পঞ্চায়েতের পাইকপাড়া এলাকার। অভিযোগকারী মহিলা মমিনা খাতুন বিবির দাবি তার স্বামী নেই, তিনি বাংলা আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছিলেন। টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না এই বলে হুমকি। পঞ্চায়েত সদস্যার স্বামী ২০ হাজার, টাকা এবং সুপার ভাইজার এবং স্থানীয় এক তৃণমূল নেতা ১৫ হাজার টাকা কাটমানি নেয়।

09 September 2025 09:00 AM (IST)

Chandrakona: আশির দশক থেকে দাবি উঠেছিল কংক্রিট ব্রীজের,অবশেষে গ্রামবাসীদের...

Chandrakona: আশির দশক থেকে দাবি উঠেছিল কংক্রিট ব্রীজের,অবশেষে গ্রামবাসীদের সেই দাবি পূরণ হতে চলেছে।তাও একটা নয়,চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর উপর দুটি কংক্রিট ব্রীজের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।কিন্তু বাধ সেধেছে জমি পাওয়া নিয়ে।সেতুর অ্যাপ্রোচ রাস্তার জন্য জমি কেনার তোড়জোড় ইতিমধ্যেই শুরু করেছে ব্লক প্রশাসন,চলছে জমির সম্মতি পত্র আদায়ের কাজ।ব্রীজের অ্যাপ্রোচ রোডের জন্য পাকা বাড়ি পড়ায় সম্মতি পত্রে সইয়ে নারাজ বেশিকিছু জমি ও বাড়ির মালিক।শাসকদলের বিরুদ্ধে বাড়ির মালিকদের হুমকি শাসানি দেওয়ার অভিযোগ,কটাক্ষ বিজেপির।

09 September 2025 09:00 AM (IST)

Jalpaiguri News: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মুখে ফের মাদক বিক্রির...

Jalpaiguri News: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মুখে ফের মাদক বিক্রির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনী এলাকা।পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের।তাদের অভিযোগ ইন্দিরা কলোনীর একটি বাড়িতে ব্রাউন সুগার বিক্রি হয়। সোমবার রাতে মাদকাসক্ত এক যুবক ওই বাড়িতে মাদক কিনতে আসে। তাকে ধরে ফেলে স্থানীয়রা। এরপর ওই বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। শুরু হয় বচসা।খবর পেয়ে আসে কোতোয়ালি থানার পুলিস। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপর পুলিসকে অভিযুক্তের বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা। মাদকাসক্ত যুবককে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, গত ৭ দিন ধরে জলপাইগুড়ি শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় মাদক নিয়ে ঝামেলা চলছে।পাশাপাশি পুলিসের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Add Zee News as a Preferred Source

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

Read More