Live Now

Breaking News Live Update:সপ্তমীর সন্ধ্যায় ফের বৃষ্টি নামল কলকাতায়

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

Breaking News Live Update:সপ্তমীর সন্ধ্যায় ফের বৃষ্টি নামল কলকাতায়
29 September 2025 07:45 PM (IST)

দিনভর ঝলমলে আকাশ। সপ্তমীর সন্ধ্যায় ফের বৃষ্টি নামল কলকাতায়। ছাতা মাথায়...

দিনভর ঝলমলে আকাশ। সপ্তমীর সন্ধ্যায় ফের বৃষ্টি নামল কলকাতায়। ছাতা মাথায় প্য়ান্ডেলে দর্শনার্থীদের ভিড়।  

29 September 2025 10:30 AM (IST)

Road Accident on Maha Saptami: মহাসপ্তমীর সকালে বোলপুরের সিয়ান গ্রামের কাছে...

Road Accident on Maha Saptami: মহাসপ্তমীর সকালে বোলপুরের সিয়ান গ্রামের কাছে বড়সড় পথদুর্ঘটন। নানুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল। এতে অন্তত ৩০-৪০ জন যাত্রী আহত হন। এক শিশুর মৃত্যু হয়েছে। একটি টোটো হঠাৎ বাসের সামনে চলে আসে। বাসচালক সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই নিয়ন্ত্রণ হারান। আহতদের দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন ও বোলপুর থানার পুলিস ঘটনাস্থলে উপস্থিত হয়। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

29 September 2025 10:30 AM (IST)

Durga Puja 2025: মহাসপ্তমী! ভোর থেকেই বাগবাজার গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান...

Durga Puja 2025: মহাসপ্তমী! ভোর থেকেই বাগবাজার গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান শুরু। শুধু বাগবাজার কেন, গোটা রাজ্যেই তো ছবিটা এক। আজ সপ্তমী তিথি। আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ আজ। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পরে দেবীর প্রাণপ্রতিষ্ঠা। সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু মাতৃবন্দনা।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

Read More