8 May 2025, 17:00 PM
Operation Sindoor LIVE Update: অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া রাজনাথ সিং-য়ের।
8 May 2025, 16:45 PM
Operation Sindoor LIVE Update: ফের পাকিস্তানের ঘরে ঢুকে মার। পাক এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে হামলা।
8 May 2025, 12:45 PM
Operation Sindoor LIVE Update: সাত সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে লাহোরের ৩টি এলাকা। আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর। এবার বিস্ফোরণে কেঁপে উঠল করাচি ও গুজরানওয়ালা।
8 May 2025, 12:00 PM
Operation Sindoor LIVE Update: ভারত-পাক উত্তেজনা ও অপারেশন সিঁদুর-এর জেরে উত্তরভারতে ১০ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ২০ বিমানবন্দর। বাতিল ২০০ উড়ান।
8 May 2025, 10:45 AM
Operation Sindoor LIVE Update: ভারতের যে আত্মরক্ষার অধিকার রয়েছে তা বিশ্বের ৩ দেশ স্বীকার করেছে। আর পাকিস্তানের অল ওয়েদার ফ্রেন্ড এখন তাদের পাশে নেই বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
8 May 2025, 10:45 AM
Operation Sindoor LIVE Update: আজই অনুষ্ঠিত হবে সর্বদল বৈঠক। তার আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৪০ মিনিট ধরে তাদের মধ্যে কথা হয়।
8 May 2025, 10:30 AM
Operation Sindoor LIVE Update: দাবানলের পুরনো ভিডিয়োকে পাঞ্জাবের অমৃতসর এয়ারবেসে হামলার ভিডিয়ো বলে দাবি পাকিস্তানের। খারিজ করল PIB।
Pakistan Propaganda Alert!
Pakistan-based handles are spreading old videos falsely alleging strikes on a military base in Amritsar. #PIBFactCheck
The video being shared is from a wildfire from 2024
Avoid sharing unverified information and rely only on official… pic.twitter.com/1FdtfXUqEY
— PIB Fact Check (@PIBFactCheck) May 8, 2025
8 May 2025, 10:30 AM
Operation Sindoor LIVE Update: বন্ধ সীমান্ত, তৈরি মিসাইল। রাজস্থান-পাঞ্জাবে জারি হাই অ্যালার্ট। ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'-এর পর পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।
8 May 2025, 09:00 AM
Operation Sindoor Live Update: লাহোরে পরপর বিস্ফোরণের খবর। বন্ধ করা হল লাহোর এয়ারপোর্ট।
8 May 2025, 08:15 AM
Operation Sindoor LIVE Update: আজ আর্থাত্ বৃহস্পাতিবার সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র সরকার। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরে করা অপারেশন সিঁদুর-এর বিষয়ে সব দলের নেতাদের বিষয়টি জানানো হবে।
8 May 2025, 08:15 AM
Operation Sindoor LIVE Update: পাকিস্তানে জারি জরুরি অবস্থা।
8 May 2025, 08:15 AM
Operation Sindoor LIVE Update: বন্ধ রাখা হয়েছে চণ্ডীগড়, ভূজ, অমৃতসর-সহ একাধিক বিমানবন্দর।
8 May 2025, 08:15 AM
Operation Sindoor LIVE Update: অপারেশন সিঁদুর-এর পর পঞ্জাব ও গুজরাটের বিভিন্ন এলাকায় হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে।
8 May 2025, 08:00 AM
Operation Sindoor LIVE Update: পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বিভিন্ন জায়গার জঙ্গি শিবিবে মঙ্গলবার গভীর রাতে আঘাত হেনেছে ভারত। তার পরেও শিক্ষা হয়নি পাকিস্তানের। পুঞ্চ সহ বিভিন্ন সেক্টরে নাগাড়ে গোলা বর্ষণ করে চলেছে পাক সেনা। তাতেই প্রাণ হারালেন হোয়াইট নাইট কর্পসের এক জওয়ান। কর্পসের তরফে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলা হয়েছে জিওসি ও হোয়াইট কর্পস স্যালুট জানায় শহিদ লান্স নাইক দীনেশ কুমারকে। ৭ মে তিনি পাক গোলা বর্ষণে শহিদ হয়েছেন। পুঞ্চ সেক্টরে যেসব সাধারণ মানুষে পাক গোলার শিকার তাদের পাশে রয়েছে সেনা।
