Operation Sindoor LIVE Update: মন্ত্রিসভার বৈঠকে সেনাবাহিনীকে কুর্নিশ প্রধানমন্ত্রীর, বৃহস্পতিবার সর্বদল বৈঠক

Operation Sindoor LIVE Update: ভাওয়ালপুর সহ একাধিক জায়গায় আঘাত। অপারেশন সিঁদুরের কথা স্বীকার করেছে পাকিস্তান। লস্কর ও জইশের প্রধান কার্যালয় ধ্বংস হয়েছে। ভাওয়ালপুর, শিয়ালকোটে হামলা

Last Updated: Wednesday, May 7, 2025 - 21:06
Operation Sindoor LIVE Update: মন্ত্রিসভার বৈঠকে সেনাবাহিনীকে কুর্নিশ প্রধানমন্ত্রীর, বৃহস্পতিবার সর্বদল বৈঠক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন Operation Sindoor LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

7 May 2025, 21:00 PM

Operation Sindoor: পাক প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দ্যেশে ভাষণ দেবে রাত ১০টায়। কূটনৈতিক মহলে তুমুল জল্পনা। তবে কি আক্রমণ শানাবে পাকিস্তান না কি আত্মসমর্পণ?

7 May 2025, 13:30 PM

Amit Shah's emergency meeting with all Chief Minister:  অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক সীমান্তবর্তী সব রাজ্যের সঙ্গে বৈঠক করবেন বুধবার দুপুর ২টোয়

CM’s, DGP & CS- দের সঙ্গে বৈঠক

J&K- কাশ্মীর
LG J&K- কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেনান্ট
Punjab- পঞ্জাব
Rajasthan- রাজস্থান
Gujarat- গুজরাট
Uttarakhand- উত্তরাখন্ড
Uttar Pradesh- উত্তর প্রদেশ
Bihar- বিহার
Sikkim- সিকিম
West Bengal-পশ্চিমবঙ্গ
LG Ladakh-লাদাখ লেফটেন্যান্ট

7 May 2025, 13:15 PM

Operation Sindoor LIVE Update: মন্ত্রিসভার বৈঠকে সেনা ও বায়ুসেনাকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ক্যাবিনেটের সিদ্ধান্ত, আগামিকাল সর্বদল বৈঠক হবে।

7 May 2025, 11:30 AM

Operation Sindoor LIVE Update: কর্ণেল সোফিয়া কুরেশি বলেন, প্রথমে যে জায়গায় আঘাত হানা হয় সেটি হল সওয়াই নালা, মুজাফফরাবাদ। এটি লাইন অব কন্ট্রোল থেকে ৩০ কিলোমিটার দূরে। এখানে লস্করের একটি ট্রনিং ক্যাম্প ছিল।  পহেলগাঁও হামলার জঙ্গিরা এখানেই প্রশিক্ষণ নিয়েছিল।

সইদেনা বিলাল ক্যাম্প:  জাফরাবাদে এটি একটি জইশের ক্যাম্প। হাতিয়ার, বিস্ফোরণের প্রশিক্ষণ হত এখানে।

কোটলি গুলপুর ক্যাম্প: এলওসি থেকে ৩০ কিলোমিটার দূরে। লস্করের ক্যাম্প। রাজৌরি ও পুঞ্জে এখানকার জঙ্গিরা সক্রিয় ছিল। তীর্থযাত্রীদের উপরে হামলায় এখান থেকেই জঙ্গিরা এসেছিল।

বারনালা ক্যাম্প ভীমবার: সীমান্ত থেকে ৯ কিলোমিটার দূরে। হাতিয়ার, জঙ্গল সারভাইবারের ট্রেনিং দেওয়া হত।

আব্বাস ক্যাম্প কোটলি: এলওসি থেকে ১৩ কিলোমিটার দূরে। লস্করের ফিদাইন এখানেই তৈরি হত। এখানে ১৫ জঙ্গিকে ট্রেনিং দেওয়া হত।

সারজাল ক্যাম্প শিয়ালকোট:  সীমা থেকে থেকে ৬ কিলোমিটার দূরে। এটি পাকিস্তানে।

তাবা কাটমল: ২০২৫ সালের মার্চে জম্মু ও কাশ্মীরের ৪ জওয়ানকে হত্যা করা হয়েছিল। এখানেই তাদের ট্রেনিং হয়েছিল।

মেয়ামুজা জোয়া: ১৮ কিলোমিটার দূরে। জম্মুতে এখান থেকেই হামলা হত। পাঠানকোটে এখান থেকেই এসেছিল জঙ্গিরা।

মারকাজে তৈবা: সীমা থেরে ২৫ কিলোমিটার দূরে। মুম্বই হামলার জঙ্গিরা এখানেই ট্রেনিং নিয়েছিল। আজমল কাসাভ ও ডেভিড হেডলি এখানেই ট্রেনিং নিয়েছিল।

মারকাজ সুভানাল্লা,ভাওয়ালপুর: একশো কিলোমিটার দূরে। জইশের ট্রেনিং ক্যাম্প। এটি ধ্বংস করা হয়েছে।

7 May 2025, 11:00 AM

Operation Sindoor LIVE Update: সোফিয়া কুরেশি একের পর জঙ্গি ট্রেনিং ক্যাম্পের উল্লেখ করে বলেন কীভাবে সেখান থেকে ভারতে হামলা চালানো হয়েছিল। সেখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়েছিল।

7 May 2025, 11:00 AM

Operation Sindoor LIVE Update: গত তিন দশকে পাকিস্তানে জঙ্গিদের তৈরি করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বললেন কর্ণেল সোফিয়া কুরেশি।

7 May 2025, 10:45 AM

Operation Sindoor LIVE Update: ভারতের গোয়েন্দারা খবর দিয়েছে ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে আরও আক্রমণ হতে পারে। ‌
তাই এই জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা জরুরি হয়ে উঠেছিল। এই আক্রমণ অত্যন্ত সংবেদনশীল এবং বুঝে শুনে, হিসেব নিকেশ করে করা হয়েছে। পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। পাক অধিকৃত কাশ্মীরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির মাথাদের আশ্রয় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্তরে বারবার এ নিয়ে ভারত অভিযোগ জানালেও পাকিস্তান কোন ব্যবস্থা করেনি।

 

7 May 2025, 10:45 AM

Operation Sindoor LIVE Update: ভারতের গোয়েন্দারা খবর দিয়েছে ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে আরও আক্রমণ হতে পারে। ‌
তাই এই জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা জরুরি হয়ে উঠেছিল। এই আক্রমণ অত্যন্ত সংবেদনশীল এবং বুঝে শুনে, হিসেব নিকেশ করে করা হয়েছে। পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। পাক অধিকৃত কাশ্মীরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির মাথাদের আশ্রয় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্তরে বারবার এ নিয়ে ভারত অভিযোগ জানালেও পাকিস্তান কোন ব্যবস্থা করেনি।

7 May 2025, 10:45 AM

Operation Sindoor LIVE Update: আপাতত ছোট সংস্থা টি আর এফ-এর আড়ালে জঙ্গি কার্যকলাপ করে চলেছে জৈশ এ মহম্মদ এবং লস্কর এ তৈবার মতো সংগঠনগুলি। বললেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

7 May 2025, 10:30 AM

Operation Sindoor LIVE Update: পাকিস্তানের গুরুদ্বারা কর্তারপুর সাহিবে কর্তারপুর করিডোরের মাধ্যমে যাতায়াত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

7 May 2025, 10:30 AM

Operation Sindoor LIVE Update: পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভ্যোমিকা সিং অপারেশন সিঁদুর সম্পর্কে সংবাদমাধ্যমকে ব্রিফ করবেন।

7 May 2025, 10:15 AM

Operation Sindoor LIVE Update: ভারতের প্রত্যাঘাতের খতম পাকিস্তানের কুখ্যাত লস্কর জঙ্গি আবদুল মালিক।

7 May 2025, 10:00 AM

Operation Sindoor LIVE Update: ভারত-পাক সীমান্তে সব এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করা হয়েছে।

 

7 May 2025, 09:45 AM

Operation Sindoor LIVE Update: ভারতের প্রত্যাঘাতের পর হাহাকার পাকিস্তানে। ইতোমধ্যেই পাকিস্তান তার দীর্ঘদিনের বন্ধু তুরস্কের থেকে সাহায্য চেয়েছে বলে জানা গিয়েছে।

7 May 2025, 09:45 AM

Operation Sindoor LIVE Update: প্রধানমন্ত্রী টানা নজর রেখে চলেছেন অপারেশন সিঁদুর-এর উপরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাঁকে অপারেশন নিয়ে আপডেট দিয়ে চলেছেন।

7 May 2025, 09:45 AM

Operation Sindoor LIVE Update: পিছিয়ে গেল অপারেশন সিঁদুর নিয়ে সেনার বিবৃতির সময়। সকাল দশটার পরিবর্তে তা দেওয়া হবে সকাল সাড়ে দশটায়।

7 May 2025, 09:15 AM

Operation Sindoor LIVE Update: গোটা বিশ্বকে জঙ্গিদের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানালেন  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন গোটা বিশ্বের উচিত জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। 

7 May 2025, 08:45 AM

Operation Sindoor Live Update: অপারেশন সিঁদুরের কয়েক ঘণ্টা পর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। জয়শঙ্কর বলেন, 'বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শন করতে হবে।'

7 May 2025, 08:30 AM

Operation Sindoor Live Update: কংগ্রেস সদস্য এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপের প্রশংসা করেছেন। রাহুল গান্ধী লেখেন, 'আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ,' । 

7 May 2025, 08:00 AM

Operation Sindoor Live Update: পাকিস্তানের উপর প্রত্যাঘাতে ভারতকে সমর্থন করল ইজরায়েল।

7 May 2025, 08:00 AM

Operation Sindoor Live Update: ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করে নেয় পাকিস্তান। ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে  লাহৌর-শিয়ালকোট বিমানবন্দর। পঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে এমার্জেন্সি।

7 May 2025, 08:00 AM

Operation Sindoor Live Update: শ্রীনগর থেকে অসামরিক বিমান চলাচল বন্ধ। 

7 May 2025, 08:00 AM

Operation Sindoor Live Updates: পাক অধিকৃত কাশ্মীরে ভারতের প্রত্যাঘাতের প্রশংসা করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তিনি বলেন, পাকিস্তানের এই আঘাত থেকে শেখা উচিত আর যাতে পহেলগাঁওয়ের মতো হামলা না হয়।

7 May 2025, 08:00 AM

Operation Sindoor Live Updates: পাক অধিকৃত কাশ্মীরে ভারতের প্রত্যাঘাতের প্রশংসা করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তিনি বলেন, পাকিস্তানের এই আঘাত থেকে শেখা উচিত আর যাতে পহেলগাঁওয়ের মতো হামলা না হয়।

7 May 2025, 07:45 AM

Operation Sindoor: সবচেয়ে বড় আঘাত হয়েছে মুরিদকে ও ভাওয়ালপুরে। সেখানে অন্তত ৩০ জন নিহত হয়েছে। কোনও কোনও মহলের খবর ভারতের প্রত্যতাঘাতে নিহত হয়েছে কমপক্ষে ৮০ জন।

 

7 May 2025, 07:45 AM

Operation Sindoor: ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পালটা আঘাতের কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে তাদের গোটা দেশ তাদের সশস্ত্র বাহিনীর পাশে একত্রিত হয়ে দাঁড়িয়েছে, এবং আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে।

7 May 2025, 07:30 AM

Operation Sindoor: মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে ভারতের প্রত্যাঘাতের খবরে প্রতিক্রিয়া দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে এই ঘটনাটি প্রত্যাশিত ছিল এবং তিনি আরও বলেন, 'আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।'

7 May 2025, 07:30 AM

Operation Sindoor: ধর্মশালা (ডিএইচএম), লেহ (আইএক্সএল), জম্মু (আইএক্সজে), শ্রীনগর (এসএক্সআর), এবং অমৃতসর (এটিকিউ) সহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে এই বিমানবন্দরগুলির মধ্য দিয়ে সমস্ত যাত্রা, আগমন এবং সংযোগকারী ফ্লাইট প্রভাবিত হতে পারে।

7 May 2025, 07:15 AM

Operation Sindoor: ভারতের প্রত্যাঘাতের পর উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অংশের বিমানবন্দরগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

7 May 2025, 07:00 AM

Operation Sindoor: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধানের সঙ্গে কথা বললেন। 

7 May 2025, 07:00 AM

Operation Sindoor: পাক অধিকৃত কাশ্মীরে আঘাতের পরই মার্কিন প্রতিরক্ষা সচিব মার্কো রুবিয়োর সঙ্গে কথা বলেন জাতীয় নিরাপত্তা অধিকর্তা অজিত দোভাল।

7 May 2025, 06:45 AM

Operation Sindoor: পাক অধিকৃত কাশ্মীরে হামলার পর জম্মুর ৫ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

7 May 2025, 06:45 AM

Operation Sindoor: কোথায় কোথায় হামলা ? কঠোর প্রত‍্যাঘাত মুরিদকে ও ভাওয়ালপুরে। লস্কর-ই-তৈবা ও জঈস-মহম্মদের হেড কোয়ার্টার এই দুই জায়গা । যাবতীয় জঙ্গি কার্যকলাপ এখান থেকেই নিয়ন্ত্রণ করে পাক মদতপুষ্ট হাফিজ সইদরা। এর পাশাপাশি টার্গেট করা হয় মুজাফফরাবাদের আরও দুটি জায়গা। সেই সঙ্গে গুলপুর, ভীমবার, কোটলি, চামামবুরু এবং শিয়ালকোটের কাছে একটি জায়গায়। সবই জঙ্গি ঘাঁটি হিসাবেই পরিচিত । এক মধ্যে মুরদিকে ও শিয়ালকোট পাকিস্তানে অবস্থিত । বাকি গুলো PoKতে। গোটা অভিযান নিয়ে সরকারে তরফ থেকে অফিসিয়াল বিবৃতি যদিও এখনো জারি বাকী। সেটা সামনে এলো আরো স্পষ্ট হবে।

7 May 2025, 06:45 AM

Operation Sindoor: অপারেশন সিন্দুর" নিয়ে সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করবে প্রতিরক্ষা মন্ত্রক‌।

7 May 2025, 06:30 AM

Operation Sindoor: সীমান্ত পাকিস্তানের গুলিতে মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরে।

 

7 May 2025, 06:30 AM

Operation Sindoor: পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে-র লস্কর ই তৈবার হোডকোয়ার্টার গুড়িয়ে গেল ভারতের আঘাতে। এখান থেকেই মুম্বই জঙ্গি হামলার পরিকল্পনা করা হয়েছিল।  আঘাত হানা হয়েছে ভাওয়ালকেতেও।

7 May 2025, 06:30 AM

Operation Sindoor: পাকিস্তানের দাবি ৬ জায়গায় হামলা হয়েছে। ৮ জনেপ মৃত্যু হয়েছে। তবে অসমর্থিত সূত্রে খবর ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

7 May 2025, 06:30 AM

Operation Sindoor: পহেললগাঁও হামলার বদলা হিসেবে পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারত। ভারতের আকাশসীম অতিক্রম না করেও নিখুঁত লক্ষ্য আঘাত হানল ভারতের লাফাল জেট।