27 May 2025, 19:15 PM
আবার অসুস্থ রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস! বেসরকারি হাসপাতালে তাঁকে আজই ভর্তি করা হয়েছে। সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছে।
27 May 2025, 12:00 PM
Trinamool candidate update: তৃণমূল কংগ্রেস (TMC) আজ, মঙ্গলবার আলিফা আহমেদকে কলিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। নদিয়ার উপনির্বাচন ১৯ জুন। আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে।
27 May 2025, 09:30 AM
Dilip Ghosh: মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ড নজরগঞ্জ আমতলা ঘাট এলাকায় চা চক্রে যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে বিঁধে আক্রমণ শানালেন। মুখ্যমন্ত্রী কি করছেন? গান গাইছেন এই গান কে শুনবেন? বিদেশ থেকে যে চক্রান্ত চলছে তার জবাব আমরা দিয়েছি কিন্তু পশ্চিমবঙ্গের যে অপশাসন চলছে যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে তার পরিবর্তন কি করে হবে? আগামী ২৬ সালে যদি তৃণমূল সরকারকে বিদায় দেন তাহলে নতুন সরকার আসবে বিজেপির সরকার আসবে গণতান্ত্রিক সরকার আসবে তাহলে আইন-শৃঙ্খলা ও ঠিক হবে পড়াশোনাও ঠিক হবে কাউকে রাস্তায় বসতে হবে না।
27 May 2025, 09:30 AM
Dilip Ghosh: খড়গপুরে চা চক্রে দিলীপ ঘোষ! শুধু মালদায় নয়, সব জায়গায় শুটআউট হচ্ছে। কলকাতার বুকেও হচ্ছে। আর সাধারণ মানুষ থেকে পলিটিক্যাল লিডার কেউ আজকে সুরক্ষিত নয়। ধীরে ধীরে আইন-শৃঙ্খলা মাটিতে শুয়ে পড়ছে। মানুষ হাহাকার করছেন আর মমতা ব্যানার্জি গান গাইছেন।
27 May 2025, 09:30 AM
Phalaharini Kali Puja: নিয়ম নিষ্ঠার ফলহারিণী কালী পূজা ( শ্রী শ্রী ষোড়শী পূজা ) সম্পন্ন হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। রাতে পুজা দেখতে বহু ভক্ত সমাগম হয়। সোমবার শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতির পর সন্ধ্যা ৭ টা থেকে পূজা অর্চনার পাশাপাশি রাত্রি ৯.৪৫ মিনিটে পুষ্পাঞ্জলী এবং রাত্রি ১০ টা ফল প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শ্রী শ্রী ষোড়শী পুজা সম্পন্ন হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এদিন রাতে এই পুজো দেখতে আশ্রমে বহু ভক্ত সমাগম হয় বলে জানান জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষ।
27 May 2025, 09:30 AM
Canning Incident: পারিবারীক বিবাদে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত মুড়োখালি গ্রামে। গুরুতর জখম হয়েছেন লতিফ মোল্লা। ঘটনা প্রসঙ্গে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিস।
27 May 2025, 09:15 AM
Jalpaiguri: জলপাইগুড়ি থেকে দেখা মিলল ঝকঝকে পাহাড়। আজ মোহিতনগর ফ্লাইওভার থেকে পাহাড় দেখা যায়। এরই পাশাপাশি রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন এলাকায় দেখা মিলেছে এই সুন্দর পাহাড়ের দৃশ্য। সমতল থেকে পাহাড় দেখতে পেয়ে খুশি বাসিন্দারা।
27 May 2025, 09:00 AM
Midnapore Railway: রেলের জমি জবরদখল মুক্ত করল রেল। জেসিবি দিয়ে ভেঙে ফেলা হলো জবরদখল করে থাকা পাঁচটি বাড়ি। অমৃত ভারত প্রকল্পে মেদিনীপুর স্টেশন সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের কাজ চলছে। ইতিমধ্যেই স্টেশনের বেশ কিছু পুরনো বিল্ডিং ভেঙ্গে ফেলা হয়েছে। স্টেশন সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের জন্য প্রয়োজন অতিরিক্ত জমির।
27 May 2025, 09:00 AM
Pashchim Mednipore Incident: জোর করে বেআইনিভাবে সরকারি নয়ানজুলিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকার। জানা যায় ওয়ার্ডের কাউন্সিলর বাইরে থাকায় রামচন্দ্রপুর মোড়ে ওই এলাকার বাসিন্দা ঘাটাল থানার সিভিক ভলেন্টিয়ার সনত সামন্ত জোর করে সরকারি নয়ানজুলিতে ট্রাক্টর দিয়ে বেআইনিভাবে মাটি ভরাট করছে।
27 May 2025, 09:00 AM
Jalpaiguri Incident: সিভিক নিয়ে একদিকে অভিযোগ, অন্যদিকে মানবিক মুখ-দৃষ্টি কাড়লেন জলপাইগুড়ির সিভিক ভলান্টিয়ার রাহুল। একদিকে যখন রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে টাকা নেওয়ার অভিযোগে সিভিক ভলান্টিয়াররা সমালোচনার মুখে, ঠিক তখনই মানবিক মুখ দেখালেন এক সিভিক ভলান্টিয়ার। জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া মোড়ে নজর কাড়লেন সিভিক ভলান্টিয়ার রাহুল রায়।
27 May 2025, 09:00 AM
Jalpaiguri Incident: স্ত্রী গিয়েছিলেন ডাক্তার দেখাতে। এরই মধ্যে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা। আলমারি ও লকার ভেঙে সবকিছু লুঠ করে নিয়ে যায় তারা বলে অভিযোগ। বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যরা দেখতে পান ঘরের দরজার লক ভাঙা। ঘরের ভেতরে আলমারির সমস্ত জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে রয়েছে। স্টিলের আলমারির দরজার লক ভাঙা। এই দেখেই বুঝতে পারেন বাড়িতে চোরের দল হানা দিয়েছিল। পুলিস সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
