)
MEA Briefing: বিকেল সাড়ে ৫টায় বিদেশ মন্ত্রকের বিশেষ বার্তা।
Sikkim: অবিরাম বৃষ্টিতে নাজেহাল সিকিমবাসি। গতকাল রাতে প্রবল বৃষ্টির ফলে জাতীয় সড়ক ১০ গ্যাংটকের বোজোঘরিতে ব্যাপক ধসের ফলে পাহাড় থেকে বিশাল আকারের পাথর এসে পড়লো বেশ কিছু যানবাহনের ওপর। জানা যায়, রাস্তার ধারে পার্কিং করা ছিল পর্যটকদের এই গাড়িগুলি। হঠাৎই পাহাড় থেকে বেশ কয়েকটি বড় বড় পাথর পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িগুলি। বর্ষায় পাহাড়ে একাধিক জায়গায় ধসের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিকিমের বহু রাস্তা। অতি বৃষ্টির ফলে পাহাড়ি তিস্তায় জলস্ফীতিও অনেকটাই বেড়ে যায়। ইতিমধ্যেই সিকিম প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Icchapur: শিশু কন্যার সামনে মাকে খুন। অভিযোগ ওই শিশুর বাবা ও দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে জগাছা থানার অন্তর্গত ইছাপুর এলাকায়। দাদা শ্বাসরোধ করে মাকে খুন করে। স্থানীয়রা জানায় পেশায় ব্যবসায়ী বাবার নাম জিতেন্দ্র জয়সওয়াল।তার সাথে বউ সুলেখা জয়সওয়াল ও ছেলে শেখর জয়সওয়ালের দীর্ঘদিন বিবাদ চলছিলো।রাতে সুলেখা দেবীর শিশুকন্যার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় জগাছা থানায়।পুলিশ এসে অভিযুক্ত দুজনকে আটক করে নিয়ে যায়।
Bokultala: বকুলতলা সরকারহাট লেনে রাস্তার ধারে থাকা একটি ট্রান্সফরমারে আগুন লাগে এবং কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফর্মারটি বাস্ট হয় বাষ্টের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এরফলে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ট্রান্সফর্মার বাস্ট হওয়ায় পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘটনাস্থলে সরসুনা থানার পুলিশ কোন হতাহতের খবর নেই।
Laskar commander in Pak Army: পাক সেনায় লস্করের মহিলা কম্যান্ডার। তানিয়া পারভিন ২০২২ সালে গ্রেপ্তার হয়েছিলেন বাদুরিয়া থেকে। এবার এনআইএ তদন্তে তার সঙ্গে যোগ মিলল পাকিস্তানি সেনা ও লস্কর-এ-তৈয়বার।
Pahagam Attack: জম্মুতে কাশ্মীর পুলিসও সেনার যৌথ তল্লাশিতে নিকেশ তিন জঙ্গি। পহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় নিযুক্ত কয়েকজন জঙ্গি সোপিয়ানে লুকিয়ে আছে এই সন্দেহে যৌথ অভিযান চালানো হয়। সেখানে গুলির লড়াইয়ে মৃত তিন জঙ্গি।
Pahalgam terror attackers: ভারত-পাক সংঘর্ষবিরতির মাঝেই সোপিয়ানে আবার গুলি চলার শব্দ পাওয়া গেল। পুলিস ও সেনা বাহিনীর যৌথ চিরুনী তল্লাশি উপত্যকায়। পহেলগাঁও হত্যাকান্ডের জঙ্গিরা সেখানেই লুকিয়ে আছে বলে সন্দেহ পুলিস ও সেনা কর্তাদের।
Bengali News Live Update: যুদ্ধবিরতির কৃতিত্ব কার? তুঙ্গে টানাপোড়েন
ভারত-পাক যুদ্ধ নিয়ে বড় দাবি ট্রাম্পের। পরমাণু-যুদ্ধ আটকে দিয়েছি, দাবি ট্রাম্পের। ভারত-পাক যুদ্ধ আটকানোর জন্য গর্বিত ট্রাম্প। যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য বন্ধ করে দেব হুঁশিয়ারি ট্রাম্পের। দুই দেশকে বলেছিলাম যুদ্ধ থামাতে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের
‘ভারতের পাল্টা মারে দিশেহারা হয়ে যুদ্ধবিরতি’ পাকিস্তানের। DGMO-কে ফোন করে অস্ত্রবিরতির আকুতি পাকিস্তানের। মোদী জানিয়েছেন, জঙ্গি হামলা হলে সামরিক জবাব দেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)