Breaking News LIVE Update: 'অপারেশন সিঁদুরের বিরোধীতা করেছেন মমতা': অমিত শাহ

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

| Last Updated: Sunday, June 1, 2025 - 16:52
Breaking News LIVE Update: 'অপারেশন সিঁদুরের বিরোধীতা করেছেন মমতা': অমিত শাহ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

1 June 2025, 16:30 PM

Weapon Recovery: আবারও অস্ত্র উদ্ধার। গতকাল সন্ধ্যায় মুর্শিদাবাদের ফরাক্কায়, গোপন খবরের ভিত্তিতে একটি হোটেলে তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টি এফ উদ্ধার করলো চারটি সেমি অটোমেটিক পিস্তল। গ্রেফতার বিহারের ভাগলপুরের অস্ত্র ব্যবসায়ী। এই ঘটনায় মামলা রুজু হলো বেঙ্গল এস টি এফ-এর সল্টলেকস্থিত হেডকোয়ার্টার থানায়। তদন্তে বেঙ্গল এস টি এফ। বিধাননগর কোর্টে মিললো চৌদ্দ দিনের পুলিস হেফাজত। 

1 June 2025, 16:15 PM

Bhadreswar Incident: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ, এক অভিযুক্তে মারধর করে পুলিসে দিল এলাকাবাসী। তিন অভিযুক্তের বাড়ি ভাঙচুর। দুজনকে আটক করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার চন্দননগর সুভাষপল্লী এলাকায়।

1 June 2025, 16:15 PM

South 24 Paragana: উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন লাগোয়া হেমনগর কোস্টাল থানার যোগেশগঞ্জ থেকে ৬ জন বাংলাদেশী ও এক জন  ভারতীয় দালালকে গ্রেফতার করল পুলিস। এদের মধ্যে নাবালক ১৫ বছর বয়সী দুই বাংলাদেশীকে  সল্টলেকের জুভেনাইল কোর্টে তোলা হয় বাকি পাঁচ জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

 

1 June 2025, 16:00 PM

Bardhaman Incident: বুধবার রাতে বনগাঁ  মাদ্রাসায় হামলা ও তার আগে বর্ধমানের মেমারিতে নিজের মা-বাবাকে খুন করার ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বর্ধমানের মেমারি হয়ে উঠেছিল উত্তাল। বনগাঁর মাদ্রাসায় ঢুকে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রা। দোষীকে নিজেদের হাতে নিতে বনগাঁ থানাতে ভাঙচুর করে তারা। কার্যত বুধবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় বনগাঁ। 

1 June 2025, 16:00 PM

Baruipur GRP: পরনে সাদা জামা ও কালো প্যান্ট। বুকের উপর চকচকে নেমপ্লেট- 'চিফ টিকিট ইন্সপেক্টর (CIT), হাওড়া'। সাধারণ চোখে দেখে বোঝার উপায় ছিল না, তিনি আদৌ রেলকর্মী নন। বছর পঁইতাল্লিশের সুপ্রতীক কুমার ব্যানার্জি নামে ওই ব্যক্তি আত্মপ্রকাশ করেছিলেন টিকিট পরীক্ষক হিসেবে। ঘটনাস্থল শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর স্টেশন। সেখানেই রেলযাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন তিনি। 

1 June 2025, 16:00 PM

Asansol: আসানসোলের রানিগঞ্জ থানার অন্তর্গত বক্তানগর গ্রামে এক শ্রাদ্ধানুষ্ঠানে ভোজের সময় টোন কাটাকাটিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ২৭ বছর বয়সী যুবক অমিত বাউরীর মৃত্যু হয়েছে। প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় পাড়া ও প্রতিবেশী। এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি রয়েছে। পুলিস ইতিমধ্যে দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।

1 June 2025, 16:00 PM

Malbazar: মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চুলসা চাবাগানে রবিবার সকালে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়। বনদফতর সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই ওই চা বাগানে চিতাবাঘের উপদ্রব বেড়ে গিয়েছিল। প্রায়ই রাতে শ্রমিক আবাসন এলাকা থেকে ছাগল ও বাছুর টেনে নিয়ে যেত বাঘটি। 

1 June 2025, 15:45 PM

Midnapore: মেদিনীপুর শহরের মধ্যে কোন অনুমতি ছাড়াই বেআইনিভাবে একাধিক পুরনো গাছ কেটে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। গাছ কাটার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের কর্মীরা এবং পৌরসভার কর্মীরা। ওই জমির মালিককে আপাতত গাছ কাটা বন্ধ রেখে সোমবার দিন বনদফতরের অফিসে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে। যদিও গাছ কাটার পক্ষেই দাড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর। এদিকে এই গাছ কাটা নিয়ে সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুচ্ছাইত ইমেইল মারফত জেলাশাসক এবং মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানিয়েছেন।

1 June 2025, 15:45 PM

Bangaon Incident: বনগাঁ পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছে হিরোইনের ব্যবসা এমন অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরে। রবিবার সকালে হিরোইন সহ এক যুবককে গ্রেফতারের পর সেই কথাই যেন সত্যি হলো। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের শক্তিগড় এলাকায়। 

1 June 2025, 12:00 PM

Malbazar: মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চুলসা চাবাগানে রবিবার সকালে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়। বন দফতর সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই ওই চাবাগানে চিতাবাঘের উপদ্রব বেড়ে গিয়েছিল। প্রায়ই রাতে শ্রমিক আবাসন এলাকা থেকে ছাগল ও বাছুর টেনে নিয়ে যেত বাঘটি। 

1 June 2025, 12:00 PM

Amit Shah in Kolkata: কলকাতায় বিজেপির নেতা অমিত শাহের দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসানসোল থেকে রওনা বিজেপি নেতা ও কর্মীরা। বিজেপির আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য নেতৃত্বে আসানসোল থেকে বিজেপি নেতৃত্বরা ট্রেনে করে কলকাতার উদেশ্য রওনা দিলেন।

1 June 2025, 11:15 AM

Jalpaiguri Flood Control Room: উত্তরবঙ্গে চালু হল ফ্লাড কন্ট্রোল রুম। আজ সকালে জলপাইগুড়িতে রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম চালু করা হয়। এর অধীনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার পরিস্থির উপর নজর রাখা হবে। তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোশ, রায়ডাক, মহানন্দা সহ মূলত উত্তরবঙ্গের ১২টি নদীর জলস্তর পর্যবেক্ষণ করা হবে জলপাইগুড়ির রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম থেকে। পাহাড়ের পাশাপাশি সমতলেও বৃষ্টি হচ্ছে। মেখিলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় গতকাল রাতে জারি করা হয়েছিল লাল সতর্কতা। আজ সকাল ৭ টায় তা তুলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলঢাকা নদী থেকে উঠে গেছে হলুদ সতর্কতা। 

1 June 2025, 11:15 AM

Sodpur Incident: সোদপুর নাটাগড়ে রহস্যজনক ভাবে এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করলো ঘোলা থানার পুলিস। মৃত ওই দম্পতির নাম শেখর সামন্ত (৬৫) এবং মনিকা সামন্ত (৫৭)পুলিসের অনুমান তারা আত্মহত্যা করেছে। তবে কেন তারা আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় তদন্তকারী পুলিস অফিসাররা। এলাকার বাসিন্দারা ও তাজ্জব হয়ে গেছে এই দম্পতির রহস্যজনক মৃত্যু ঘটনায়।

1 June 2025, 11:15 AM

Jamai Sasthi 2025: বিবাহিত মেয়েকে নিয়ে বাবা বাজারে, কারণ জামাই এসেছে তো ভালো মাছটা খাওয়াতেই হবে যত দামি হোক না কেন, কেউবা একাই বাজারে মাছ কিনতে, জামাই বাড়িতে এসেছে বলে কথা, বাজারে চিংড়ি ভোলা ইলিশ রুই মাছের দাম অন্যদিনের তুলনায় আজকে বেশি তবুও কিনছে মানুষ জামাইষষ্ঠীতে জামাইকে খাওয়ানোর জন্য। কৃষ্ণনগরের কয়েকটি বাজার যেমন পাত্র বাজার,গোয়ারিবাজার,ঘূর্ণি বাজার, রেল বাজার,আমিনবাজার সর্বত্রই একই চিত্র।

1 June 2025, 11:15 AM

Jamai Sasthi 2025: আজ জামাই ষষ্ঠী আর জামাইরা শ্বশুর বাড়ি যাবে এটা তো স্বাভাবিক। বছরের একটা দিন কাজের ব্যস্ততার মধ্যেও শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য সব কাজ ফেলে তারা বছরের এই দিনটির অপেক্ষা করে। তাই সকাল বেলা মিষ্টির দোকান হোক বা ফলের দোকান সড়ক পথ হোক বা নদী পথ সব জায়গায় ভীড়ে ঠাসা। 

1 June 2025, 11:00 AM

Kharagpur Incident: জামাইষষ্ঠীর দিন সকালে অর্থাৎ আজ সকালে খড়্গপুর শহরে গোলাবাজারের ভান্ডারীচক এলাকায় একটি কসমেটিকস দোকানে বিধ্বংসী আগুন লেগে পুড়ে ছাই দোকানটি। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দম কলের দুটি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ তবে কিছুটা আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। স্থানীয় ও পুলিসের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিটের কারণে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে খড়্গপুর টাউন থানার পুলিস।

1 June 2025, 11:00 AM

Jamai Sasthi 2025: বাঙালি ১২ মাসে তেরো পার্বণ, তেমনি জামাইষষ্ঠী এক পার্বণ। সারা রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয় এই দিনটি। ঘরে ঘরে উৎসবের আমেজ। জামাই ষষ্ঠী উপলক্ষে সবজি থেকে মাছ মাংস সবেতেই দাম বেশ চড়া। এ বছর আমের ফলন ভালো হওয়ার কারণে আমের দাম কিছুটা কম অন্যদিকে সবজি, মাছ, মিষ্টি ও অন্যান্য ফলের দাম বেশ কিছুটা চড়া। 

1 June 2025, 11:00 AM

NIA Investigation: মোমিনপুরের দোকান থেকে মোতিরাম জাটের অ্যাকাউন্টে জমা পরে টাকা। NIA হাতে ধৃত CRPF -র ASI মোতিরাম। গতকাল মোমিনপুর এই দোকানে তল্লাশি চালায় NIA। এই দোকান থেকে দফায় দফায় তাঁর অ্যাকাউন্ট জমা হয় টাকা। পহেলগাঁও হামলার আগে গত ২৫ মার্চও জমা হয় ২২ হাজার টাকা। এছাড়া ১৩৫০০ টাকা, ১৫০০০ টাকা, ৫০০০ টাকা জমা করারও হদিশ পেয়েছেন তদন্তকারীরা। 

1 June 2025, 10:30 AM

Lightning Death: ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে প্রাণ হারালেন সুন্দরবনের শুভজিৎ বারুই, পাথরপ্রতিমার গোবর্দ্ধনপুর কোস্টাল থানা, জি প্লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সীতারামপুর গ্রামের ২১ বছরের শুভজিৎ। গত সপ্তাহে উড়িষ্যার কটকে পরিযায়ী শ্রমিকের কাজে যায়। কাজ থেকে বাসায় ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয়, এই হতদরিদ্র পরিবারের একমাত্র রোজগেরে সন্তানের। 

1 June 2025, 10:30 AM

Swarupnagar: স্বরূপনগরের হাকিমপুর বি এস এফের চেকপোস্টে স্থানীয় মহিলা পঞ্চায়েত প্রধানকে চেক করার নামে হেনস্থা করার অভিযোগে ভারতীয় জাতীয় পতাকা হাতে বি এস এফের হাকিমপুর চেকপোস্ট ঘেরাও করে অধিক রাত পর্যন্ত বিক্ষোভ গ্রামবাসীদের।

1 June 2025, 10:30 AM

Digha Plastic Banned: আজ ১ জুন থেকে দীঘায় নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ, গ্লাস ও থার্মোকলসহ বিভিন্ন সামগ্রী। হোটেল, দোকানদার, পর্যটক ও স্থানীয়দের জন্য জারি হয়েছে কড়া নিয়ম। দীঘা শহরকে ভাগ করা হয়েছে ১০টি জোনে, প্রতিটিতে থাকবেন এক জন ম্যাজিস্ট্রেট। দিঘার সমুদ্র সৈকত, বিশেষত জগন্নাথ মন্দির চত্বর দূষণমুক্ত রাখতে এই নয়া উদ্যোগ।

1 June 2025, 10:15 AM

Nadia Incident: জামাই ষষ্ঠীরদিন গৃহবধূর রক্তাক্ত অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ সকালে নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের টঙ্গী রেলগেট সংলগ্ন এলাকায় বছর পঁয়ত্রিশের গৃহবধূকে দুষ্কৃতীরা খুন করে ফেলে দিয়ে যায় বলে এলাকার প্রত্যক্ষদর্শীরা মনে করছেন। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। গৃহবধূর মৃতদেহের পাশেই মাজদিয়া বাজারের সোনার দোকানের একটি ব্যাগ এবং মোবাইল পাওয়া যায়। সেই সূত্র ধরেই পুলিস পরিচয় জানার চেষ্টা করছে।

1 June 2025, 09:45 AM

Abhishek Banerjee:  সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে নিশানা অভিষেকের, 'নিখুঁত প্রত্যাঘাতে ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস। পাকিস্তানের আসল চেহারা সামনে আসা দরকার।'

1 June 2025, 09:30 AM

North 24 Pargana: স্বরূপনগরের হাকিমপুরে বিএসএফের চেকপোস্টে উত্তেজনা। স্থানীয় মহিলা পঞ্চায়েত প্রধানকে তল্লাশির নামে হেনস্থার অভিযোগ। রাত পর্যন্ত  বিক্ষোভ গ্রামবাসীদের। জাতীয় পতাকা হাতে চেকপোস্ট ঘেরাও করে বিক্ষোভ।

1 June 2025, 09:30 AM

Digha: আজ থেকে দীঘায় নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ,থার্মোকলের সামগ্রী। হোটেল,পর্যটক ও স্থানীয়দের জন্য জারি কড়া নিয়ম। দীঘার সমুদ্র সৈকত, বিশেষত জগন্নাথ মন্দির চত্বর দূষণমুক্ত রাখতে উদ্যোগ। নিয়ম ভাঙলে শাস্তি, নেওয়া হবে আইনি ব্যবস্থা। সমুদ্রসৈকতে নজরদারি করবেন ৪৬ জন গ্রিনগার্ড। দীঘায় সর্বত্র বসানো হচ্ছে সবুজ ও নীল ডাস্টবিন।

1 June 2025, 09:30 AM

Amit Shah in Kolkata: শনিবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিনভর শহরে কর্মসূচি রয়েছে তাঁর। সরকারি অনুষ্ঠানে যোগদান, সাংগঠনিক সভা এবং সবশেষে রয়েছে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান।

1 June 2025, 09:30 AM

Pakistan Spy in Kolkata: কলকাতাতেও পাক যোগ! তপসিয়া থেকে আটক এক।

1 June 2025, 09:30 AM

Basanti: গতকাল বাসন্তীতে হাড়হিম করার ঘটনায় অভিযুক্ত দেওর বিমল মন্ডলকে আজ আলিপুর আদালতে তোলা হবে। পুলিসের জেরার মুখে  স্বীকার করে সম্পত্তির জন্যই তাকে নৃশংসভাবে দেহ থেকে মুন্ডু আলাদা করে দেয়।

1 June 2025, 09:30 AM

Bolpur: বোলপুর থানার আইসি-কে অশালীন ভাষায় আক্রমণ করে বিতর্কে তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিক্রমজিৎ সাউ, ভাইরাল ভিডিয়ো ঘিরে শাসকদলের ভূমিকা নিয়ে প্রশ্ন।