Live Now

Breaking News LIVE Update: পিছু হটল কেন্দ্র, বিরোধীদের দাবি মেনে সংসদে SIR আলোচনা...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: পিছু হটল কেন্দ্র, বিরোধীদের দাবি মেনে সংসদে SIR আলোচনা...
02 December 2025 04:15 PM (IST)

SIR: এসআইআর আলোচনা হবে লোকসভায়।‌ ৯ ও ১০ ডিসেম্বর হবে আলোচনা। আলোচনায় রাজি...

SIR: এসআইআর আলোচনা হবে লোকসভায়।‌ ৯ ও ১০ ডিসেম্বর হবে আলোচনা। আলোচনায় রাজি হয়েছে সরকার। বিরোধীদের দাবি মেনে আলোচনায় রাজি সরকার।

02 December 2025 12:30 PM (IST)

SIR in Parliament Session: এসআইআর নিয়ে আলোচনায় বিরোধীদের সঙ্গে বৈঠকের ডাক...

SIR in Parliament Session: এসআইআর নিয়ে আলোচনায় বিরোধীদের সঙ্গে বৈঠকের ডাক সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর। লোকসভায় এসআইআর নিয়ে আলোচনার দাবি তুলে সোচ্চার বিরোধীরা। কিরেন রিজিজু বলেন, "আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলেছি। আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি আজকে সব বিরোধী দলের নেতাদের বৈঠকে ডেকেছি। আপনারা অপেক্ষা করুন এবং আলোচনায় অংশগ্রহণ করুন। দেশের মানুষের অনেক ইস্যু রয়েছে, যেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।" তবে হই হট্টগোলের মাঝে ফের মুলতুবি লোকসভা। মুলতুবি রাজ্যসভাও। বেলা ২টো পর্যন্ত।

02 December 2025 09:15 AM (IST)

SIR in Bengal: এস আই আর নিয়ে আলোচনা সভায় মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।...

SIR in Bengal: এস আই আর নিয়ে আলোচনা সভায় মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। চাকদাহ ব্লকের পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি ও পৌরসভার কাউন্সিলর দের নিয়ে আলোচনা সভা নদীয়ার চাকদহে। উপস্থিত ছিলেন শতাধিক নেতা-নেত্রীরা। স্যর চালু হয়ে গেছে বেশ কিছুদিন হল আগামী দিনে কিভাবে কাজ করতে হবে তার পর্যালোচনা করেন তিনি। আগামী চার তারিখ পর্যন্ত নদীয়ার দক্ষিণ জেলার সমস্ত ওয়ার হাউস গুলি আলোচনা চলবে বলে জানান।

02 December 2025 09:15 AM (IST)

Narendrapur: নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে...

Narendrapur: নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিস। ঘটনাটি ঘটে বোড়াল এলাকায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হতেই তৎপর হয় পুলিস। তদন্তে নেমে অভিযুক্তের পরিচয় নিশ্চিত করা হয় এবং তাকে সোমবার গ্রেফতার করা হয়। পুলিসের দাবি, প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে। তাই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ধৃতকে সোমবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে পুলিস কাস্টডির আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের বক্তব্য, এমন শাস্তিযোগ্য অপরাধ করার পর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা। অন্যদিকে, পুলিস জানিয়েছে—নাবালিকার বক্তব্য ও চিকিৎসা সংক্রান্ত নথি আদালতে পেশ করা হবে। পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কড়া নজরে তদন্ত চলছে।

02 December 2025 09:15 AM (IST)

Narendrapur: নরেন্দ্রপুর থানা এলাকায় উঠতি এক ফুটবলারের নিখোঁজ হওয়াকে...

Narendrapur: নরেন্দ্রপুর থানা এলাকায় উঠতি এক ফুটবলারের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)। গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্র শুভঙ্কর গত বুধবার, ২৬ নভেম্বর সকাল ৬টা নাগাদ ফুটবল প্র্যাকটিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি। শুভঙ্কর খুড়িগাছির তার মাসি অসীমা দাসের বাড়িতে থাকত। ছোটবেলাতেই মা-কে হারিয়েছে সে। বাবার সঙ্গেও কোনও যোগাযোগ নেই। জানা গিয়েছে, পড়াশোনায় অনিচ্ছুক হওয়ায় মাসি তাকে মাঝে মাঝে বকাবকি করতেন। তার পরই এই নিখোঁজের ঘটনা ঘটে বলে পরিবারের আশঙ্কা। ঘটনার বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্বিগ্ন শুভঙ্করের পরিবার ও আত্মীয়স্বজনরা দ্রুত তার সন্ধান দাবি করেছেন। 

 

02 December 2025 09:15 AM (IST)

Abhishek Banerjee: এবার নন্দীগ্রামে অভিষেক বনাম শুভেন্দু? ছাব্বিশেও...

Abhishek Banerjee: এবার নন্দীগ্রামে অভিষেক বনাম শুভেন্দু? ছাব্বিশেও নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই? ভোটের আগে ফের এপিসেন্টার নন্দীগ্রাম? 'দল যে কাজ দেবে করব'। 'যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, দাঁড়াব'। অভিষেকের নিজের মন্তব্যে জোর জল্পনা। তাহলে কি বিধানসভায় প্রার্থী হবেন অভিষেক? 

02 December 2025 09:15 AM (IST)

Pralay Paul: নির্বাচনের আগে রাজনীতিতে কুকথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

Pralay Paul: নির্বাচনের আগে রাজনীতিতে কুকথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ। বেলাগাম নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। অভিষেকের নন্দীগ্রাম মন্তব্যের পরেই বেলাগাম।

02 December 2025 09:15 AM (IST)

Debu tudu: রাজনীতিতে কুকথায় পিছিয়ে নেই তৃণমূলও। ফের বেলাগাম বর্ধমানের তৃণমূল...

Debu tudu: রাজনীতিতে কুকথায় পিছিয়ে নেই তৃণমূলও। ফের বেলাগাম বর্ধমানের তৃণমূল নেতা দেবু টুডু। ‘কমরেডরা বামের বাচ্চা থেকে রামের বাচ্চা হয়েছে’। ১০০ দিনের টাকা না দিলে বিজেপি করা যাবে না। ‘জয় শ্রীরাম বলা যাবে না’। সিপিএম-বিজেপির বিরুদ্ধে ফতোয়া দেবু টুডুর।

02 December 2025 09:15 AM (IST)

Mamata Banerjee: ছাব্বিশের আগে মুখ্যমন্ত্রীর নজরে মালদহ-মুর্শিদাবাদ। আজ...

Mamata Banerjee: ছাব্বিশের আগে মুখ্যমন্ত্রীর নজরে মালদহ-মুর্শিদাবাদ। আজ রাতেই বহরমপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মালদহ-মুর্শিদাবাদের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন। মালদহ-মুর্শিদাবাদে গোষ্ঠীকোন্দল ঠেকাতে কী বার্তা? SIR আবহে মাটি শক্ত করতে কী বার্তা দেবেন? ২ সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিশেষ নজর? 

 

02 December 2025 09:15 AM (IST)

Suvendu Adhikari: ছাব্বিশের ভোটের আগে ধর্মযুদ্ধ। আজ মালদহে বিরোধী দলনেতা...

Suvendu Adhikari: ছাব্বিশের ভোটের আগে ধর্মযুদ্ধ। আজ মালদহে বিরোধী দলনেতা। ইংরেজবাজারে ৩৫ ফুট হনুমান মূর্তির উদ্বোধন। হনুমান মূর্তির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। হিন্দুত্বের বাণী ছড়াতেই কি শুভেন্দুর মালদহ সফর? 

02 December 2025 09:15 AM (IST)

Nadia: নর্দমা থেকে উদ্ধার প্রচুর ভোটার কার্ড। নবদ্বীপের প্রতাপনগর...

Nadia: নর্দমা থেকে উদ্ধার প্রচুর ভোটার কার্ড। নবদ্বীপের প্রতাপনগর মাথাপুরে চাঞ্চল্য। ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিস।

 

02 December 2025 09:15 AM (IST)

SIR in Bengal: SIR-এ ৫০ লাখেরও বেশি নাম বাদের আশঙ্কা। এখনও প্রায় ৪৫ লক্ষ...

SIR in Bengal: SIR-এ ৫০ লাখেরও বেশি নাম বাদের আশঙ্কা। এখনও প্রায় ৪৫ লক্ষ ফর্ম জমা পড়েনি:কমিশন সূত্র। ২১ লাখ ৪৫ হাজার মৃত ভোটার:কমিশন সূত্র। ফর্ম জমা দেওয়ার সময়সীমা বেড়ে ১১ ডিসেম্বর। তালিকায় বাদ পড়বে ৫০ লাখেরও বেশি নাম?

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

Read More