Breaking News LIVE Update: ফের শহরে বেপরোয়া বাসের বলি! বেহালায় বাসের চাকায় পিষ্ট মহিলা...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

| Last Updated: Monday, June 2, 2025 - 11:50
Breaking News LIVE Update: ফের শহরে বেপরোয়া বাসের বলি! বেহালায় বাসের চাকায় পিষ্ট মহিলা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

2 June 2025, 11:45 AM

Kolkata Accident: ফের বেহালায় পথ দুর্ঘটনার বলি এক। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী বাসের চাকায় পিষ্ট এক মহিলা। শখের বাজার ক্রসিং এর কাছের ঘটনা। সকাল সাড়ে ৯ টা নাগাদ বাস থেকে নামতে গিয়ে বিপত্তি। শাড়ি জড়িয়ে বাসের পেছনের চাকায় পিষ্ট মহিলা। চালক পলাতক, বাসটিকে আটক করেছে ঠাকুরপুকুর থানা। নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।

2 June 2025, 09:00 AM

Newtown Death: নিউটাউনের নিউআদর্শ পল্লিতে মহিলার রহস্যমৃত্যু। দরজা ভেঙে পুলিস মৃতদেহ উদ্ধার করে। আত্মহত্যা না অন্য কোনও রহস্য? খতিয়ে দেখছে পুলিস। মৃতের নাম পম্পা দাস,  ন্যাজাটের বাসিন্দা। একটি বাড়ির নিচের তলায় ভাড়া নিয়ে একা থাকতেন।

2 June 2025, 08:45 AM

Anubrata Mondal: গ্রেফতারি এড়াতে কি আজ কোর্টে অনুব্রত? দ্বিতীয় বারও পুলিসি তলব এড়িয়ে গেলেন! পরপর ২দিন থানায় গরহাজির অনুব্রতের। আগাম জামিনের আবেদনের সম্ভাবনা অনুব্রতের।

 

2 June 2025, 08:45 AM

Canning: ক্যানিংয়ে যানজট সরাতে ধমক বিধায়ক পরেশরাম দাসের। গাড়ি পার্কিংয়ের ফলে বাজারে হাঁটাচলা করা দায়। যানজট সরাতে ধমক ক্যানিং পশ্চিমের বিধায়কের। 

2 June 2025, 08:45 AM

Weather Update Today: উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে অপেক্ষা। আপেক্ষিক আর্দ্রতায় নাজেহাল দক্ষিণবঙ্গ। দক্ষিণে বর্ষা নিয়ে কোনও সুস্পষ্ট পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে জুনের প্রথম সপ্তাহে কষ্ট আরও বাড়বে। জুনের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গ সন্তোষজনক বৃষ্টি। দার্জিলিং সহ পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম। এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই।

2 June 2025, 08:45 AM

Dilip Ghosh: RSS এর কর্মসূচিতে বহাল তবিয়তে দিলীপ ঘোষ। বিজেপির কর্মসূচিতে ডাক পাননি দিলীপ ঘোষ। আরএসএসের কর্মসূচিতে যোগ দেন দিলীপ! মোদী শাহ বাংলায় এলেও ব্রাত্যই থাকেন দিলীপ ঘোষ। তবে কি বিজেপিতে দূরত্ব RSS এর ফের ঘনিষ্ঠ দিলীপ? 

2 June 2025, 08:45 AM

Kolkata Pak Spy: কলকাতাতেও ছড়িয়ে পাক গুপ্তচরবৃত্তির শাখা? তপসিয়ার এক হোটেল থেকে আটক সিকিউরিটি গার্ড। NIA-এর হাতে প্রথমে আটক  সিকিউরিটি গার্ড মহম্মদ ওয়াকিল। আজ ফের মহম্মদ ওয়াকিলকে তলব করে NIA। 
ওয়াকিলকে জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পাক চর মোতিরাম জাটের সঙ্গে যোগাযোগ ওয়াকিলের। ২০২২ সালেও পঞ্জাবের গুপ্তচর মামলায় উঠে আসে ওয়াকিলের নাম।
পাঠানকোট থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার কলকাতার যুবক। তদন্তে জানা যায় ওই যুবককে সিম কার্ড পাইয়ে দেয় প্রাক্তন সেনা কর্মী ওয়াকিল।

 

2 June 2025, 08:45 AM

Kolkata Pak Spy: কলকাতায় বসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি? মোতিরাম জাটের অ্যাকাউন্টে দফায় দফায় টাকা। দফায় দফায় টাকা ট্রান্সফারের হদিশের তথ্য। টাকা ট্রান্সফার হয়েছে মোমিনপুরের দোকান থেকে। কার নির্দেশে, কে বারবার অ্যাকাউন্টে পাঠাত টাকা? তথ্য জানতে দোকান মালিককে তলব এনআইএ-এর। মোমিনপুরের দোকানদার আজ জিজ্ঞাসাবাদ। বেশ কিছু লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। আগের লেনদেন মুছে ফেলা হয়েছে বলে আশঙ্কা। নিশ্চিত হতে বাজেয়াপ্ত তিনটে ফোনের ফরেন্সিক: সূত্র।

 

2 June 2025, 08:15 AM

Kolkata Fire: বড়বাজারের পর আবারো দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ৪৪এ শরৎ বোস রোডে পাঁচতলা এক হোটেলে অগ্নিকাণ্ড।হোটেলের ওপর তলায় কনফারেন্স রুমে আগুন লাগে রাত ১ টা নাগাদ। হোটেলে একাধিক রুমে ৫০ জনের বেশি মানুষ ছিলেন।আগুন লাগার খবর পেয়েই হোটেল রুম থেকে সবাইকে নিরাপদে বাইরে বের করা হয়। যত সময় গিয়েছে আগুনের তীব্রতা বেড়েছে। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতার জেরে ইঞ্জিন বাড়ানো হয়। ভোর তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

2 June 2025, 08:15 AM

Shantiniketan: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলার ঘটনা ঘিরে উত্তাল শান্তিনিকেতন। পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের শুরু হয়েছে ভাঙচুরের কাজ। রবিবার সকালে প্রায় ৯টা নাগাদ দেখা যায়, একটি আর্ট অর্ডার ঢুকিয়ে পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী ‘আবাস’ নামক বাড়িটি। অথচ বাড়ির মূল গেটে এখনও বোলপুর পৌরসভার দেওয়া তালা ঝুলছে। প্রশ্ন উঠছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে চালু হল এই ভাঙার কাজ?

2 June 2025, 08:15 AM

Jalpaiguri: ময়নাগুড়ি জল্পেশ শ্রীলংকা এলাকায় ঘর থেকে উদ্ধার এক সাত মাসের শিশুর মৃতদেহ, পাশেই পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় মৃত শিশুর মা।

2 June 2025, 08:15 AM

Basirhat: লোডশেডিং এর পর লোড শেডিং। একবার বিদ্যুৎ গেলে ১০,১২ ঘন্টার আগে আলো আসে না। আজ বিকেল থেকে অধিক রাত পর্যন্ত এলাকায় বিদ্যুৎ না আসায় হাড়োয়া থানার শালীপুর পঞ্চায়েতের অর্জুনতলা গোয়ালপোতা এবং কলুপুকুর এলাকার বাসিন্দারা এক জোট হয়ে হাড়োয়া রাজারহাট রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে অধিক রাত পর্যন্ত বিক্ষোভ দেখায়। রাত এগারোটা নাগাদ হাড়োয়া থানার পুলিস গিয়ে সংস্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে বিষয়টি দেখবার প্রতিশ্রুতি দিলে অবরোধ বিক্ষোভ ওঠে।