LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে...

আইএলএস ফাইনাল। প্রথমে ব্যাটে ২০ ওভারে তুলল ১৯০ রান তুলল বেঙ্গালুরু। পঞ্জাবের টার্গেট ১৯১।
স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় আত্মঘাতী হল এক যুবক। ঘটনায় কাঠগড়ায় পুলিস। মৃত যুবকের নাম উৎপল কর্মকার(৩৭)। স্থানীয় বাসিন্দারা জানান পাড়ার ছেলে সুরেশ কর্মকার বিবাহিত। তার চার মেয়ে ও একটি ছেলে আছে। সুরেশ পাড়ারই উৎপল কর্মকারের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। উৎপল এক ছেলে ও এক মেয়ের বাবা। স্ত্রীর পরকীয়া ঘটনা জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হন উৎপল।
TMC: আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। গত মাসেই নপাড়া সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃনমূল কংগ্রেস। এবার মঙ্গলকোট সমবায় সমিতির ভোটেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃনমূল কংগ্রেস। জানা যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত মঙ্গলকোট সমবায় সমিতির ভোটে বিরোধীরা কোনোও প্রার্থী না দেওয়ায় নয়টি সিটই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে রাজ্যের শাসকদল।
Bengali Language: বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর তকমা দেওয়ার পদ সব ভাষায় সাহিত্য একাডেমীর পুরস্কার দেওয়া হলো কিন্তু বাংলা ভাষার কবি সাহিত্যিকদের এই পুরস্কার দেওয়া হলো না। কবিতা উৎসব বন্ধ করে দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। এর পেছনে স্বজন পোষণের কারণ রয়েছে। কবি শিল্পী সাহিত্যিকদের সংস্থার মধ্যে আর্থিক দুর্নীতি ঢুকে যাওয়ায় কবিতা উৎসব বন্ধ করা হলো। ব্রাত্য বসুকে এর জবাব দিতে হবে। কোনো প্রতিবাদ নেই।
Mednipore Jela Parishad: মুখ্যমন্ত্রীর সরকারি সভার ধাঁচে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে পর্যালোচনা বৈঠক হল মেদিনীপুর জেলা পরিষদ হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রতিমন্ত্রী শিউলি সাহা, দফতরের সচিব পি উলগানাথন, মন্ত্রী মানস ভূঁইয়া, বেচারাম মান্না, শ্রীকান্ত মাহাতো সহ জেলার সমস্ত বিধায়ক ও সাংসদেরা।
Minor Beaten: কাজ শেখার নামে গুজরাত নিয়ে গিয়ে চরম অত্যাচার বাংলার নাবালককে। রাজকোটে কাজে গিয়ে অত্যাচারিত। অবস্থা বেগতিক বুঝে বাড়ি পাঠিয় দেয় ঠিকাদার। কালনা থানায় অভিযোগ দায়ের।
Ranaghat Incident: অপারেশন সিঁদুর এর অংশগ্রহনকারী BSF জাওয়ান বাড়ী ফিরতেই রানাঘাট রেল স্টেশনে BSF জাওয়ানকে সম্বর্ধনা জানিয়ে স্বাগত জানালো গ্রামবাসীরা। সূত্রের খবর, রানাঘাট ২ ব্লকের কীর্তিনগর এলাকার বাসিন্দা BSF এর ১২০ নম্বর ব্যাটালিয়নের কমান্ড ইন্সপেক্টার কৃষ্ণকান্ত হালদার তার ৪২ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর মঙ্গলবার তার গ্রামের বাড়িতে ফেরেন।
Gopalnagar Incident: উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত চামটা পুলিস ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ পুলিসকর্মী। সূত্রের খবর সে সময় আচমকায় ডিউটিতে থাকা নাকা অফিসারের সার্ভিস রিভলভার নিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে দেন পুলিসকর্মী। ঘটনায় অন্যান্য সহকর্মীরা চমকে যান।
Murshidabad News: চাষের জমি থেকে উদ্ধার হল ছাত্রীর গলাকাটা বিবস্ত্র দেহ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিস। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রানীনগরের এক তিলের জমি থেকে ওই ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার হয়।
Gopalnagar Incident: কর্তব্যরত অবস্থায় পুলিসকর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোমবার রাতে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত চামটা পুলিস ক্যাম্পে। ঘটনায় গুলিবিদ্ধ পুলিসকর্মী বিভাস ঘোষ৷ জানা গেছে বিভাস কনস্টেবল পদে গোপালনগর থানায় কর্মরত ছিলেন। এদিন গোপালনগর থানার ১০ মাইল এলাকায় ডিউটি করছিলেন।
Putin Drone Attack: পুতিনের প্রতিযাঘাত শুরু, একাধিক শহরে ড্রোন হামলা পুতিনের সেনার। এবার মরণ কামড় দিচ্ছে ক্রেমলিন।
Bangladesh News Update: একসঙ্গে বাংলাদেশ ছাড়লেন তিন বাহিনী প্রধান। স্বাভাবিক নাকি অস্বাভাবিক? সুত্রের খবর হজ করতেই নাকি দেশে নেই তিন সেনা কর্তা সহ সেনা প্রধান।
Bangladesh News Update: বাংলাদেশ জাতীয় পার্টি হাসিনার সহযোগী। ঐক্য স্থাপন দেখাতে গিয়ে আরও বিপাকে ইউনূস। অন্তর্বর্তী সরকারের মন্তব্যে বিভাজন আরও বেড়েছে। উল্টে ভোটের দাবিতে ক্রমেই সুর চড়াচ্ছে পদ্মাপারে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ বাকিদের ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবিতে সুর চড়ায় BNP এবার জামাত ও NCP বাদে বাকি সব দলগুলিই সরব।
OBC Reservation issue: অবশেষে মিটতে চলেছে ওবিসি সংরক্ষণ সমস্যা। রাজ্য তালিকা থেকে ১১৩টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণীর মধ্যে ৭৬টি সম্প্রদায়কে নতুন করে অন্তর্ভুক্ত করার ছাড়পত্র দিল ক্যাবিনেট। প্রশাসন সূত্রে খবর, সেই সঙ্গে ২০১০ সালের আগে অন্তর্ভুক্ত হওয়া ৬৪ টি শ্রেণীর উপশ্রেণীকরণের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের চাকরি ও অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের শতাংশ নির্ধারণের প্রস্তাবেও আজ ছাড়পত্র দিয়েছে ক্যাবিনেট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)