Live Now

Breaking news today: NIA তদন্তে পহেলগাঁওতে হামলাকারী সম্পর্কে নয়া তথ্য...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking news today: NIA তদন্তে পহেলগাঁওতে হামলাকারী সম্পর্কে নয়া তথ্য...
03 May 2025 10:45 AM (IST)

Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলায় এনআইএ-র নজরে ২ স্থানীয় বাসিন্দা। ২ স্থানীয় বাসিন্দা নিসার আহমেদ, মুস্তাককে জিজ্ঞাসাবাদ। ২জন জঙ্গিদের সাহায্য করেছে বলে সন্দেহ এনআইএ-র। ২০২৩ সালের রাজৌরিতে জঙ্গি হামলায় জড়িত থাকার সন্দেহ। ২ স্থানীয় নিসার, মুস্তাক জড়িত থাকার সন্দেহ এনআইএ-র।

03 May 2025 10:45 AM (IST)

Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলায় এনআইএ তদন্তে নয়া তথ্য। হামলাকারী ৫ জঙ্গি সম্পর্কে নয়া তথ্য। হাসিম মুসার ২০২৩ সালে ভারতে অনুপ্রেবশ। আদিল হুসেন ২০১৮ সালে পাকিস্তানে যায়। স্টুডেন্ট ভিসায় আদিল পাকিস্তানে গিয়েছিল। আলি ভাই পাক-নাগরিক এবং লস্কর জঙ্গি ফারুক আহমেদ লস্কর-কম্যান্ডার। সইফুল্লা খালিদ পাক-নাগরিক, হামলার মাস্টারমাইন্ড।

03 May 2025 10:45 AM (IST)

India-Pakistan Tension: ভারত-পাক অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে এনআইএ। দিল্লি থেকে এনআইএ-র দুই সিনিয়র অফিসার-সহ বিশেষ দল। চলতি সপ্তাহে ৩ জেলায় পরিদর্শন করে NIA-এর টিম। সীমান্তবর্তী এলাকায় জঙ্গিগোষ্ঠীগুলির স্লিপার সেল? জঙ্গি স্লিপারসেলগুলি কি সক্রিয় ? খতিয়ে দেখে NIA। মুর্শিদাবাদে অশান্তির ঘটনার সময় থেকেই নজরদারি। কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে সীমান্ত এলাকায় নজরদারি। দলে দিল্লির সেন্ট্রাল আইবির একাধিক সিনিয়ররা ছিলেন। রাজ্যে আসেন NIA-র আইজি ও ডিআইজি পদমর্যাদার অফিসার।

 

03 May 2025 10:30 AM (IST)

Kultali Incident: ঠাকুরন নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার, কুলতুলিতে চাঞ্চল্য। শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে একটি দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কুলতুলি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতুলি থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি এই এলাকার বাসিন্দা নন। কেউই তাকে আগে কখনও দেখেননি বলে দাবি করেছেন স্থানীয়রা।

03 May 2025 10:00 AM (IST)

Kalyani: সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের সত্যজিৎ রায়ের পঞ্চম খন্ড বইটি উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে এই বইটি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল মহাশয়। উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিরা।

03 May 2025 10:00 AM (IST)

Bhangar: ভাঙড়ে কালবৈশাখীর তাণ্ডবে, ভেড়ির জল ঢুকে ধান চাষে ব্যাপক ক্ষতি। দক্ষিণ ২৪ পরগনার চালতাবাড়িয়া অঞ্চলের পাখিমারা এলাকায় বেশ ক্ষয়ক্ষতি চাষিদের। হাঁটু জল ঢুকে পাকা ধানের জমিতে। কৃষকরা জমি থেকে ধান কেটে যৎসামান্য বাঁচানোর চেষ্টা করছেন। ক্ষতিপূরণ ও জল নিকাশের দাবিতে সরব চাষিরা।

03 May 2025 09:15 AM (IST)

Bengal BJP: দিলীপ প্রসঙ্গে বঙ্গ বিজেপিতে ডামাডোল। দলের কর্মসূচি থেকে বাদ পড়া-বিতর্ক। ‘আমি নিজেই নিজের কর্মসূচি তৈরি করি’। ‘সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যাই’।সব কর্মসূচি লেখা থাকে না: দিলীপ ঘোষ। ‘আমার অফিসিয়াল কর্মসূচি থাকে না’।‘আপাতত অন্য কোনও কর্মসূচি নেই’। অরাজনৈতিক প্রোগ্রামে যাচ্ছি:দিলীপ।

03 May 2025 09:15 AM (IST)

Ashok Dinda | Dilip Ghosh: দিলীপ ঘোষকে কটাক্ষ অশোক দিন্দার। ময়নার বিজেপি বিধায়ককে পাল্টা দিলীপের।‘আগেও এরকম অনেকে বলেছে’। ‘পরে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছে’। ‘হঠাত্‍ বিজেপি যারা তাঁরা অনেক কিছু বলবে’। আমি কারও সমর্থন চাই না: দিলীপ। ‘আমি নিজের প্রিন্সিপ্য়াল মেনে কাজ করি’।‘কারও বাড়ির সামনে হাতজোড় করে দাঁড়াইনি’। অশোক দিন্দাকে পাল্টা কটাক্ষ দিলীপের।

03 May 2025 09:15 AM (IST)

West Bengal Weather: উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সক্রিয় ঘূর্ণাবাত। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর আশঙ্কা। দক্ষিণবঙ্গের বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার সাত থেকে আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের  সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।

03 May 2025 09:15 AM (IST)

Goa: শনিবার সকালে গোয়ার শিরগাঁওয়ে লৈরাই দেবী তীর্থযাত্রায় পদদলিত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। জানা গিয়েছে, ৩০ জন আহত হয়েছেন।

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...