)
TC Sanhati Yatra: শুধু মাত্র বাংলায় কথা বলে বলে, সোনিলি বিবিকে কাপড়ে চোখ বেঁধে অন্য দেশে ফেলে আসা হয়েছিল। তিনি এই দেশেরই মানুষ। তাই কোর্ট বলে, তাকে ফিরিয়ে আনতে হবে। সোনালি বিবি নিজের রাজ্যে ফিরেছে। হাইকোর্টের বলার পরও কেন্দ্রীয় সরকার মানছিল না। তূণমুল ন্যায়ের পক্ষে। বললেন চন্দ্রিমা ভট্টাচার্য।
Humayun Babri Masjid: সৌদি আরব থেকে এলেন ইসলাম ধর্মগুরু। হজরত মাওলানা মুফতি সুফিয়ান।
Kolkata Grand Geeta Recitation: রবিবার ৫ লক্ষ্য কন্ঠে গীতাপাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এদিন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। গোটা কর্মকাণ্ড খতিয়ে দেখছেন কার্তিক মহারাজ। তিনটি মঞ্চ করা হচ্ছে। মূল মঞ্চে থাকবেন রাজ্যপাল এবং প্রধান সন্ন্যাসীরা। বাকি দুটি মঞ্চে থাকবেন অন্যান্য প্রধান অতিথিরা। পার্শ্ববর্তী দেশ নেপাল এবং বাংলাদেশের সাধু-সন্তদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সেখান থেকেও সন্ন্যাসীরা আছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই অনুষ্ঠানের আগাম শুভেচ্ছা জানিয়ে বার্তা এসেছে প্রধানমন্ত্রীর তরফে। ২৫ টি গেট করা হয়েছে। কোনও প্রবেশপত্র নেই। প্রত্যেকে সাধারণ মানুষই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। সকাল ৮ টা থেকে শুরু হবে বেদ পাঠ। এরপর ধর্মীয় ভক্তিগীতি। ৯ টায় ভব্য শোভাযাত্রা। গীতাস্থাপন। সনাতনী পরম্পরা মেনে ঢাক, ধামসা, সংকীর্তন ও আরতি করে রথে করে এনে গীতা স্থাপন হবে। ৯.৩০ থেকে প্রবচন। ১১.৩০ থেকে গীতার তিন অধ্যায়ের সমবেত পাঠ শুরু। প্রত্যেকের জন্য জল ও শুকনো প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
Humayun Kabir Babri Masjid: যেখান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিলান্যাস সেই এলাকার আইন শৃঙ্খলার দায়িত্ব হরিহরপাড়া থানার আইসির। তিনি ভোর থেকে স্পটে। সঙ্গে পুলিশের বিশাল বাহিনী। গোটা রেজিনগর এলাকা ৮ টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতি সেক্টরে একজন করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিয়ারিক। সৌদি আরব থেকে এক ধর্মগুরুর আসার কথা। ১২ টায় অনুষ্ঠান শুরু।
Primary Case Update: প্রাইমারি মামলায় ক্যভিয়েট ফাইল হল সুপ্রিম কোর্টে। চাকরিরত শিক্ষকদের তরফ থেকে ফাইল করা হয়েছে ক্যভিয়েট।
তাদের অনুপস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে কোন মামলার যাতে শুনানি না হয়।
Purulia mid-day meal: পুরুলিয়া: মিড-ডে-মিলের পরিবর্তে পড়ুয়াদের বিস্কুটের প্যাকেট কিম্বা কাঁচা বা সেদ্ধ ডিম দেওয়ার অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে । ঘটনা পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের তুলিন নিউ ইউনিট প্রাইমারি স্কুলের। বিদ্যালয়ে রয়েছে ১৪০ জন পড়ুয়া এবং ২ জন শিক্ষক । এর মধ্যে মিড-ডে-মিলের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক SIR এর কাজে ব্যস্ত । একজন শিক্ষককে দিয়েই চলছে বিদ্যালয়ের পঠনপাঠন। অভিভাবক থেকে পড়ুয়াদের অভিযোগ, গত প্রায় এক সপ্তাহের বেশি দিন ধরে বিদ্যালয়ে মিড-ডে-মিলের রান্না হয়নি । ছেলেমেয়েদের বিস্কুটের প্যাকেট কিম্বা কাঁচা বা সেদ্ধ ডিম দেওয়া হয় । রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, কিছুদিন ধরে রান্না করতে বিদ্যালয়ে যাইনি । যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক । তিনি বলেন, বিদ্যালয়ে নিয়মিত মিড-ডে-মিলের রান্না হয় ।
BJP: শক্তি বাড়ল বিজেপির। কোচবিহার জেলার জলপাইগুড়ি জেলা লাগোয়া হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। বিজেকোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলে তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করলেন ১২ টি পরিবার। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জ 3 নং মন্ডলের সভাপতি পীযূষ কান্তি রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Birbhum TMC worker murder: বীরভূমে কাজল-কেষ্ট দ্বন্দ্বে খুন তৃণমূল কর্মী।মৃতের নাম রাজবিহারী সর্দার। মৃতের ছেলে মানব সর্দার সহ জখম দু'জন ভর্তি আছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের ছেলে মানব সর্দার বলেন, বুথ সভাপতি বুদ্ধদেব মেটের নেতৃত্বে তাঁর বাবাকে মারধর করা হয়। নবান্ন উৎসবের চাঁদা তোলাকে কেন্দ্র করেই অশান্তি শুরু হয় বীরভূমের নানুর থানার পাতিসাড়া গ্রামে। রাজবিহারী সর্দারের মৃত্যু হয়। মৃতের ছেলে মানব সর্দার, সুকুমার মেটে ও ঢোলা মেটে নামে তিন জন জখম হন। নিহত রাজবিহারী সর্দারের পরিবারের দাবি, তাঁরা তৃণমূল জেলা সভাধিপতি কাজল শেখের সঙ্গে দল করেন বলে তাদের উপর পরিকল্পনা করে আক্রমণ করা হয়েছে। লাঠি ও রড নিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। অনুব্রত মণ্ডলের অনুগামী কেরিম খার সঙ্গে দল করে পাতিসাড়া গ্রামের বুথ সভাপতি বুদ্ধদেব মেটে। শুক্রবার সন্ধ্যায় তার ঘরের সামনে রাজ বিহারী সর্দারের উপর হামলা চালায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)