)
ফের ভূমিকম্পে কেঁপে ইঠল চিলি। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৬। উত্সস্থল ছিল দেশের উত্তর উপকূলে ভৃ-পৃষ্ট থেকে ১০৪ কিমি গভীরে। জারি সুনামি সতর্কতা।
Sodepur: সোদপুরে দুঃসাহসিক চুরি,বিটি রোডের ধারে দাঁড়িয়ে থাকা ম্যাটাডোর ভ্যান চুরি করে নিয়ে গেল চোর, চুরির ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়,আতঙ্কিত ব্যবসায়ীরা,তদন্তে খরদহ থানার পুলিস।
Canning: তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় এক নাবালকের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করে পঞ্চায়েত সদস্য। ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত নাবালক কে গ্রেফতার করে পুলিস।
Alipurduar: বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে পা হরকে পরে মৃত্যু হল এক যুবকের। গতকাল বিকেলে মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বছর ৫০ এর যুবক শ্যামল দে। শহরের শোভাগঞ্জের পালপাড়ার বাসিন্দা শ্যামল দে পেশায় প্যান্ডেলের কাজের পাশাপাশি মাছ ধরা নেশা ছিল। গতকালও মাছ ধরতে গিয়ে বাড়ি না ফিরলে বাড়ির লোক খোঁজাখুঁজি করে না পেলে আজ সকালে আবারও পুকুরের পাশে খোজ চালাতে ভেসে উঠে মৃত দেহ। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় শোকের ছায়া।
Kolkata: ফের শহরে আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার এক। গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিস। পুলিস সূত্র মারফত খবর নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম দমদম এয়ারপোর্ট অঞ্চলের ত্রাস সুদীপ্ত দে কানাই একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে পুলিসের নাগাল এড়িয়ে দুষ্কর্ম করে বেড়াত।
Narendra Modi: প্রধানমন্ত্রী মোদি আজ অর্থাৎ ৬ জুন জম্মু ও কাশ্মীরে চিনাব রেল সেতু উদ্বোধন করবেন। এটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু। চিনাব সেতুর কাছে হেলিকপ্টারে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। হেলিপ্যাড সেতুর ঠিক নিচে। ইতিমধ্যেই বেনজির নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। রাষ্ট্রীয় রাইফেল এবং CISF ছাড়াও এসপিজির ৩০০ কমান্ডো মোতায়েন করা হয়েছে। সাতটি ড্রোন ও স্যাট কম টেকনোলজি দিয়ে গোটা এলাকায় প্রতি সেকেন্ডে সারভাইল্যন্স চলছে। সেতু উদ্বোধনের অব্যবহিত পরেই কাটরা থেকে সাঙ্গলদানের মধ্যে ৬৩ কিলোমিটার রেল পথে সাধারণ মানুষের জন্য ট্রেন সেবা চালু হবে। তারপর দিল্লি থেকে বন্দে ভারত স্লিপার কোচের সরাসরি ভূস্বর্গ পাড়ি দেওয়া শুধু সময়ের অপেক্ষা।
Kolkata: ঈদ উল আযহা উপলক্ষে কলকাতা পুলিসের যান নিয়ন্ত্রণ। কলকাতার ৭২ টি রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান । রেড রোড সংলগ্ন একাধিক রাস্তা ছাড়াও মানিকতলা , নারকেলডাঙ্গা আর জি কর রোড, এপিসি রোড রাজা দিনেন্দ্র স্ট্রিট, উত্তরে শিয়ালদা, কাশিনাথ দত্ত, খগেন চ্যাটার্জী, লোক গেট রোডে করা হবে যান নিয়ন্ত্রণ। অন্যদিকে বন্দর অঞ্চলের গার্ডেনরিচ পাহাড়পুর রেলওয়ে লাইন ডক্টর একে রোডে চলবে না গাড়ি। ভোর চারটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত করা হবে যান নিয়ন্ত্রণ।
Bhangar: চামড়া পুড়িয়ে তৈরি তৈরি হচ্ছে নানা রকম চামড়ার জিনিস। চামড়ার গন্ধে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। এমনই চিত্র দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার স্বরূপনগর এলাকার। গ্রামবাসীদের দাবি , এলাকায় অসাধু ব্যবসায়ীরা চামড়া পুড়িয়ে নানা রকম ভাবে ব্যবসা করছে তারা। চামড়ার গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকার মানুষ। সমস্যায় জনজীবন। এলাকায় বাড়ছে নানা রকম রোগ জীবাণু। বারে বারে তা নিয়ে প্রশাসনকে জানিয়ে কোন সমাধান হয়নি। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীরা চামড়ার ব্যবসা বন্ধ করতে প্রতিবাদে পথে নামে। লাঠি হাতে কারখানায় ভাঙচুর চালালো মহিলারা বলে অভিযোগ ।
Weather Update: নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে ঢুকছে না বর্ষা। আবহাওয়া দপ্তরের সূচি অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে ১০ই জুন। ১২ই জুন বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না। বরং বৃষ্টির সম্ভাবনা ধাপে ধাপে কমবে।
North Bengal: ব্ল্যাকমেলের শিকার হয়ে নাবালক আত্মহত্যার অভিযোগ। আসানসোল উত্তর থানার সেনর্যালে এলাকার ঘটনা। থানায় অভিযোগ নাবালকের মায়ের। ‘নাবালককে জোর করে মাদক খাইয়ে অশ্লীল ছবি তোলা হয়’। মোবাইলে ছবি তুলে রেখেছিল ইমরান নামে এক ব্যক্তি’। ‘এরপরই টাকা চেয়ে নাবালককে ব্ল্যাকমেল করতে থাকে ইমরান’। ‘বারবার ফোন করে ছবি প্রকাশ্যে আনার ভয় দেখানো হয়’। ‘মানসিক চাপেই আত্মহত্যা নাবালকের’ অভিযোগ নাবালকের পরিবারের। তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)