)
MUMBAI POLICE: মুম্বইয়ে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে গ্রেফতার। উত্তর প্রদেশের নয়ডা থেকে অশ্বিন কুমার সুপ্রা ধৃত। অশ্বিন কুমারকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। মূল ব্যক্তি মূলত বিহারের বাসিন্দা বলে পুলিস সূত্রে খবর। হুমকি দেওয়ার জন্য ব্যবহৃত ফোন এবং সিম কার্ড বাজেয়াপ্ত। ধৃতকে নয়ডা থেকে মুম্বই এনে তদন্তে তত্পর পুলিস।
ARABUL SHANTANU: আরাবুল ইসলামের সাসপেনশন উঠে গেল? একমাস ধরে তৃণমূল ভবনে যাতায়াত আরাবুলের। রাজ্য সভাপতির ঘরেও যান আরাবুল ইসলাম:সূত্র। আরাবুলের গতিবিধিতে কামব্যাক ঘিরে জল্পনা। আরাবলের জল্পনার মধ্যেই শান্তনু সেন নিয়েও প্রশ্ন। আরাবুলের সাসপেনশন উঠলে শান্তনু সেনের কামব্যক? শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড আরাবুল-শান্তনু।
WEATHER UPDATE: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিক। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার বিক্ষিপ্ত বৃষ্টি।
SSC TRANSPORT: রবিবার এসএসসি-র শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে পাঁচ লক্ষেরও বেশি। গণ পরিবহণ ব্যবস্থার আশ্বাস পরিবহন দফতরের। সরকারি বাস থাকবে অন্যান্য দিনের থেকে বেশি। রেল স্টেশনের সঙ্গে সংযোগকারী বাস বাড়ছে। মেট্রোর সময় সারণি অপরিবর্তিত রেখে ১৩০টি ট্রেন। পরীক্ষার আগে পরে ৮ মিনিট অন্তর মেট্রো পরিষেবা। শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা বাতিল। রবিবার ফেরি সার্ভিস অন্যান্য দিনের মত পরিষেবা। প্রয়োজনে ফেরি চলাচলের সময়ের ব্যবধান কমানো হবে।
TRUMP ON MODI: মার্কিন প্রেসিডেন্ট কি প্রবল হতাশায় আচ্ছন্ন? একবার চিনের কাছাকাছি আশায় হতাশা প্রকাশ। এবার মোদীর প্রশংসা করে দুকূল বজায়ের চেষ্টা? সবসময় মোদীর বন্ধু থাকব বলে মন্তব্য ট্রাম্পের। ‘মোদী একজন মহান প্রধানমন্ত্রী, উনি অসাধারণ’। ‘এই মুহূর্তে উনি যা করছেন, সেটা পছন্দ করছি না’। ‘ভারত ও যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সম্পর্ক আছে’। চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করার চেষ্টা ট্রাম্পের।
ABBAS VS SAUKAT: এবার ভোটের লড়াইয়ে আরেক ‘ভাইজান’? ছাব্বিশের ভোটে প্রার্থী আব্বাস সিদ্দিকি? সওকত মোল্লার বিরুদ্ধে প্রার্থী আব্বাস সিদ্দিকি?
এবার ভোটে দাঁড়াতে চান আব্বাস সিদ্দিকি। ‘অত্যাচারের বিরুদ্ধে প্রয়োজনে ভোটে লড়াই’। ঘোষণা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির। আব্বাস সিদ্দিকিকে পাল্টা চ্যালেঞ্জ সওকত মোল্লার। আব্বাস সিদ্দিকিকে ভোটে হারানোর হুঁশিয়ারি সওকতের। বুকের পাটা থাকলে ভোটে লড়ুন, চ্যালেঞ্জ সওকত মোল্লার।
BWN CHAIRMAN: ‘চাল চুরি করব আবার রাস্তায় দাঁড়িয়ে বলব শিক্ষক’। ‘মিড ডে মিলের চালচুরি ও শিক্ষকতা একসঙ্গে হয় না’। শিক্ষকদের ভূমিকা নিয়ে মন্তব্য করে বিতর্ক। বিতর্কে বর্ধমানের পুরপ্রধান পরেশচন্দ্র সরকার। চোরকে চোর বলতে দ্বিধা কীসের?পুরপ্রধান।বর্ধমানের পুরপ্রধানকে পাল্টা তোপ বিজেপির।
KMC HOARDING: বাংলা অস্মিতা এবার শহরের সাইনবোর্ডেও। বাংলায় সাইনবোর্ড নেমপ্লেট এবার বাধ্যতামূলক। মৌখিকভাবে আবেদনের পর বিজ্ঞপ্তি জারি পুরসভার। রীতিমতো সময়সীমা বেঁধে বিজ্ঞপ্তি কলকাতা পুরসভার। শহরের সমস্ত দোকান, অফিস, শপিংমলে বাংলা মাস্ট। অন্যান্য ভাষা থাকলেও বাংলায় সাইনবোর্ড আবশ্যিক। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাইনবোর্ডে বাংলা লেখা মাস্ট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)