Live Now

Breaking News LIVE Update: নবান্নের সামনে টোটোর ধাক্কায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু!

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: নবান্নের সামনে টোটোর ধাক্কায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু!
07 June 2025 04:00 PM (IST)

West Medinipur: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার কুশপাতা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এক দম্পতি। গৃহবধূ কানে শুনতে পান না, স্বামী বাজারে গিয়েছিলেন সেই সুযোগে পাশেই ভাড়ায় থাকতেন কয়েকজন যুবক। গৃহবধূকে বৃহস্পতিবার রাতে একলা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি আক্রান্ত গৃহবধুর গায়ে সিগারেটের ছ্যাকা দেয় অভিযুক্ত যুবকেরা। ঘটনার খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ওই দিন রাতেই কুশপাতা থেকে ওই তিন যুবককে গ্রেফতার করে, ধৃতরা তিনজনের মধ্যে দুজন ভীন রাজ্য ঝাড়খন্ডের বাসিন্দা আকাশ কর্মকার, জগন্নাথ কর্মকার, ও আসানসোলের বাসিন্দা বাপন বারুই, আজ ধৃতদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে, আদালত ৩ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

07 June 2025 04:00 PM (IST)

Civic Volunteer Death: নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। মৃতার নাম নুপুর চট্টোপাধ্যায় (৫২)। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন। আজ দুপুর দুটো নাগাদ তিনি যখন নবান্নের সামনে উপান্ন হলের কাছে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় একটি বেপরোয়া টোটো তাকে পিছন থেকে ধাক্কা মারে। সেই সময় ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার ছিটকে দেওয়ালে ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত পায় ওই মহিলা। আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

07 June 2025 01:30 PM (IST)

Konnagar: অন্যের গাছে আম পাড়ার অপরাধে এক কিশোরকে মারধরের অভিযোগ কোন্নগরে। আহত কিশোরের চোখের আঘাত গুরুতর।তাকে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

07 June 2025 01:30 PM (IST)

Narendra Modi: মোদী সরকারের ১১ বছরের অধ্যায় সাড়ম্বরে উদযাপন। দেশজুড়ে প্রচারের নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের। আগামী ১০ ও ১১ উদযাপন। কলকাতায় উদযাপন ১০।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

07 June 2025 11:30 AM (IST)

Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় হাইকোর্টের জারি করা রুল নোটিস পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নারকেলডাঙা থানার মাধ্যমে এই নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। নোটিসে আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে কেন তাঁকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না। আগামী ১৬ জুন বেলা ১২:৩০ -এ তাঁকে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তরসহ সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। আরও বলা হয়েছে আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরোতে পারবেন না। সূত্রের খবর, আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তাঁকে হাইকোর্ট থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে।

07 June 2025 10:15 AM (IST)

Barabazar Businessman Threat: বড়বাজার এক সোনার ব‍্যবসায়ী তোলা চেয়ে হুমকি চিঠি। ৫ লাইনের সেই চিঠিতে ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছে। মাওবাদীদের নামে পাঠানো হয়েছে চিঠি। ব‍্যবসায়ীক কোনও গোলমালের জেরে এই চিঠি লেখা হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিস।

07 June 2025 09:15 AM (IST)

Road Accident: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবককের। গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার করবাড়ি এলাকায়। মৃত যুবকের নাম শম্ভুনাথ মিস্ত্রি (৪৮)। বাড়ি কাকদ্বীপের পূর্ব ময়নাপাড়া এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  স্ত্রীকে বাইকের পিছনে বসিয়ে শম্ভুনাথ বাইক চালিয়ে নামখানার দিকে যাচ্ছিল। সেই সময় নামখানা থেকে একটি লরি কাকদ্বীপের দিকে আসছিলক লরিটি বাইকটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইকে বসে থাকা দুই জন রাস্তায় উপরে ছিটকে পড়েন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা দু'জনকে উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে শম্ভুনাথকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় তাঁর স্ত্রী এখন কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চালক সহ ঘাতক লরিটিকে পুলিস আটক করেছে।

 

07 June 2025 09:15 AM (IST)

Purulia: রাজ্য সরকারের নির্দেশিকার পর পুরুলিয়া জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, রুফটপ রেস্তোরাঁ, বহুতল আবাসনের অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযানে নামল পুরুলিয়া দমকল বিভাগ ।

07 June 2025 09:15 AM (IST)

Jalpaiguri Crime: দাদার বুকে ছুরি মারল ভাই! টোটো নিয়ে যাচ্ছিল দাদা রাস্তায় দাঁড় করিয়ে আচমকা বুকে ছুরি মেরে পালালো ভাই। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির পূর্ব মাগুরমারি এলাকার একটি বেসরকারি স্কুলের সামনে। 

07 June 2025 09:15 AM (IST)

Eid al-Adha: বসিরহাট মহকুমা জুড়ে পালিত হচ্ছে ঈদ উল আযহা।  বসিরহাট ৫৫৯ বছরের শাহী মসজিদে ইদের নমাজ পড়লেন কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ। নমাজের শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

07 June 2025 09:15 AM (IST)

Eid al-Adha: প্রাথমিক ভাবে সেনার তরফে আপত্তি উঠেছিল। সংশয়ে ছিল শহর কলকাতার ৮০ বছরের রীতি। শেষপর্যন্ত অনুমতি মেলায় রেড রোডে আয়োজিত হল ঈদ উল আযহা নমাজ। কলকাতা খিলাফত কমিটির উদ্যোগে এই নমাজের পরে সেনাকে মত বদলের জন্য ধন্যবাদ দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা খিলাফত কমিটির চেয়ারম্যান জাভেদ খান। 

 

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...