Live Now

Breaking News LIVE Update: খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরছেন হাসিনা! বড় দাবি আওয়ামী লীগের

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরছেন হাসিনা! বড় দাবি আওয়ামী লীগের
08 June 2025 02:30 PM (IST)

Sheikh Hasina: অচিরেই বাংলাদেশ ফিরবেন শেখ হাসিনা। ভারত আমাদের বন্ধু। ইন্দিরা গান্ধী না থাকলে সেই সময় বাংলাদেশ অন্ধকার এ চলে যেত। মোদীর ভূমিকা প্রশংসা। আওয়ামী লীগ ছাড়া ভোট হবেনা। অন্ধকার কাটতে চলেছে। বাংলাদেশ এই আছি আমরা। জি চব্বিশ ঘণ্টায় এক্সক্লুসিভ হাসিনার সেকেন্ড ইন কমান্ড!

08 June 2025 11:45 AM (IST)

Covid in India: দেশে আরও চওড়া হল করোনার গ্রাফ। ৬ হাজার পার করল আক্রান্তের সংখ্যা। ৫৭৫৫ থেকে বেড়ে হল ৬১৩৩। 

08 June 2025 11:45 AM (IST)

Covid in India: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত আরো দুই শিশু। পিয়ারলেস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।

১.একজনের বয়স তিন মাস, হাইগ্রেড ফিভার রয়েছে তার।সর্দি ও কাশি ছিল। হাসপাতালে চেকআপ করতে আসলে,covid Rtpcr টেস্ট করলে পজিটিভ আসে।শিশুরোগ বিশেষজ্ঞ সহেলী দাশগুপ্ত এর অধীনে ভর্তি রয়েছে সে।

২.এক বছরের আরো এক শিশু ভর্তি রয়েছে।যার একটানা জ্বর ও সর্দি থাকায়,covid Rtpcr test করলে পজিটিভ রিপোর্ট আসে। শিশুরোগ বিশেষজ্ঞ সংযুক্তা দে এর অধীনে ভর্তি।

08 June 2025 11:45 AM (IST)

Purulia: বিহার থেকে বিপুল পরিমাণ সোনা রুপোর গহনা চুরি করে পুরুলিয়া শহরে গা ঢাকা দেয় এক মহিলা। অবশেষে পুরুলিয়া জেলা পুলিসের হাতে গ্রেফতার মহিলা। 

08 June 2025 11:30 AM (IST)

Gorumara: চোরাশিকারিদের নিশানায় গরুমারা, জারি হাই অ্যালার্ট — তৎপর বন দপ্তর ও পুলিস। গোপন সূত্রে চোরাশিকারিদের গতিবিধির খবর পেয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে গরুমারা জাতীয় উদ্যানে। সূত্র মারফত জানা গিয়েছে, একশৃঙ্গ গন্ডার শিকার করতে চোরাশিকারিরা এই অঞ্চলে ঢোকার চেষ্টা করতে পারে। এরপরই বনদফতর এবং পুলিস যৌথভাবে নিরাপত্তা জোরদার করেছে।

 

08 June 2025 11:30 AM (IST)

Birbhum: ফের বোমা উদ্ধার বীরভূমে। এবার বস্তাভর্তি তাজা বোমা উদ্ধার হল বীরভূমের রামপুরহাট থানার বিনোদপুর গ্রামের মাঠে। পুলিসের প্রাথমিক অনুমান ওই বস্তাটিতে প্রায় ১০ টি বোমা মজুত রয়েছে। আজ সকালে মাঠে চাষের কাজ করতে যাওয়ার সময় মাঠের মধ্যে একটি ঝোপের আড়ালে বস্তাভর্তি বোমাগুলি দেখতে পান এলাকার কৃষকেরা। তারা পুলিসে খবর দিলে রামপুরহাট থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ব্যারিকেড করে ঘিরে রাখে। খবর দেওয়া হয়েছে বোম্বস্কোয়াডে। তবে কে বা কারা সেখানে কি উদ্যেশ্যে সেখানে বোমা গুলি মজুত করে রেখেছিল সেই বিষয়টি তদন্ত করছে রামপুরহাট থানার পুলিস।

08 June 2025 09:15 AM (IST)

Road Accident: ঈদের আনন্দে বাইক নিয়ে রেষারেষি করতে গিয়ে এক জনের মৃত্যু উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে জখম চারজন। এই আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে তাদের কলকাতায় পাঠানো হয়  এদের মধ্যে আরিফ মিস্ত্রি নামে বছর কুড়ি বয়সের এক যুবকের মৃত্যু হয়।

08 June 2025 09:15 AM (IST)

Bangladeshi Arrest: ফের রহড়া থানার পুলিস নিউটাউন ইকোপার্ক থেকে গ্রেফতার এক বাংলাদেশী, বাংলাদেশ থেকে লোক এনে ভারতীয় আধার কার্ড এবং বিভিন্ন সার্টিফিকেট  বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার।

08 June 2025 09:15 AM (IST)

Birati: বিরাটিতে বন্ধ করে দেওয়া হলো অনলাইন ডেলিভারি সংস্থার আউটলেট। অভিযোগ, বেশকিছুদিন আগে ডেলিভারি সংস্থার এক কর্মী বেপরোয়াভাবে বাইক চালিয়ে আহত করে এক স্থানীয় বয়স্ক মানুষকে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা শনিবার রাতে তালা লাগিয়ে দেয় অনলাইন ডেলিভারি সংস্থার আউটলেটে। এই ঘটনায় অনলাইন ডেলিভারি সংস্থার আউটলেটের কর্মীদের অভিযোগ, তাদের এক সহকর্মীকে বিনা কারনে মারধর করা হয়েছে। তারপর তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এর জেড়ে পথে বসতে হবে তাদের। তাদের সংসার কিভাবে চলবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন অনলাইন ডেলিভারি সংস্থার আউটলেটের কর্মীরা।

08 June 2025 09:15 AM (IST)

Maheshtala Incident: সাঁতরাগাছি স্টেশনে নেমেই শাহেনশা বলে, 'আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, নাবালককে পরিবারের লোকজন লুকিয়ে রেখেছে, আমি ভয়ে পালিয়ে গেছিলাম, মোবাইল চুরি করেছিল বলে তাকে আমরা শাস্তি দিয়েছিলাম।' স্টেশন থেকে বেরোনোর সময় অপরাধ স্বীকার করল। অন্যদিকে, অভিযুক্তদের ট্রানসিট রিমান্ডে আনা হয়েছে রবীন্দ্রনগর থানায়, আজ পেশ করা হবে আদালতে। ধৃতদের একে অপরের বয়ানে বিস্তর অসঙ্গতি। যেই কারখানায় রাখা হয়েছিল তার আশপাশের সিসিটিভি খতিয়ে দেখেও নাবালকের বেরোনোর কোনও ছবি পাওয়া যায়নি। তাহলে নাবালক গেল কোথায় জানতে হন্যে তদন্তকারী আধিকারিকরা। 

08 June 2025 09:00 AM (IST)

Maheshtala Incident: মহেশতলাকাণ্ডে রেলপুলিসের সাহায্য নিয়ে রবীন্দ্র নগর থানা পুলিস যৌথ ভাবে শাহেনসা সহ তিন জনকে গ্রেফতার করে ।  রবীন্দ্রনগরের নির্যাতিত নাবালকের কোনও খোঁজ এখনও মেলেনি। নারকীয় নির্যাতনের পর কোথায় গেল ওই নাবালক? এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া পুলিস। ঘটনায় মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেনশাকে। পুলিসের জালে ধরা পড়েছে আরও দুজন। রবিবার অর্থাৎ আজ মুম্বই থেকে কলকাতায় আনা হল তাদের।

08 June 2025 09:00 AM (IST)

Behala: রবিবার সকালে বেহালা পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুর থেকে একটি সদ্যোজাত বাচ্চার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর ভোরবেলায় এই সদ্যোজাতকে পুকুরের ধারে পড়ে থাকতে দেখে এবং স্থানীয় মানুষ এবং পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা পুলিস স্থানীয় সিসিটিভি ফুটেজ  দেখে বের করার  চেষ্টা করছে।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

Read More