LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

SFI: আরজি করের নির্যাতিতার বিচার না পাওয়া প্রাতিষ্ঠানিক ব্যর্থতা।এই ঘটনার পর শিক্ষা নেয়নি সরকার। একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন জায়গায় ঘটছে। আরজি কর নিয়ে আন্দোলন থামাবে না এসএফআই। কিভাবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায় তা নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বুকলেট প্রকাশ করল এসএফআই।
Suvendu Adhikari: নবান্ন অভিযানে তুলকালাম। শতাধিক আহত বলে জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
South 24 Parganas: গাড়ি সাইট নিয়ে এক ব্যবসায়ী ছেলেকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ করল বেশ কয়েকজ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট থানার গনহাটি খেয়ালী সংঘের সামনে, এক ব্যবসায়ী আমতলা থেকে মোটর ভ্যানে করে জিনিসপত্র নিয়ে যাবার সময় গণহাটির কাছে একটি টোটো দাঁড়িয়ে ছিল। টোটোটি হুট করে ওই মোটর ভ্যানের সামনে থেকে চলে যায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটর ভ্যান চালক দাঁড়িয়ে পড়ে। এরপরে টোটো চালকের সঙ্গে হয় বছর টোটো চালকের থাকা যুবক ও টোটো চালক মিলে মারধর করার চেষ্টা করে ওই ব্যবসায়ী মোটর ভ্যান চালক কে ওই গাড়িতে ছিল তার ছেলে ছেলে ছাড়াতে গেলে ছেলেকে মারধর করে মেরে নাক ফাটিয়ে দেয়, মগরাহাট হাসপাতালে ওই যুবককে ভর্তি করা হয়। এই ঘটনা ইতিমধ্যে মগরাহাট থানা পুলিস তদন্ত শুরু করেছে আহত ওই যুবককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করা হয়।
North 24 Parganas: উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের উত্তর মাসুদপুর গ্রামে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে টানা বৃষ্টিতে জল জমে আছে। বেশ কিছু এলাকায় এখনও জল জমে থাকায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির কারণে হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে জল জমে থাকার সমস্যা আরও বাড়ছে। কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান জল। যেখানে নিকাশি নালাগুলি পরিষ্কার না থাকার কারণে জল জমে থাকছে এবং তার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। যেমন ফসলের ক্ষতি হচ্ছে পাশাপাশি গ্রামের বাহিরে অফিস স্কুল কাছাড়িতে যেতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে গ্রামের মানুষের।
Purulia: দীর্ঘদিন ধরে ইলেকট্রিক চুল্লি বিকল। তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে ইলেকট্রিক চুল্লি ঘরটি। ভরা বর্ষায় দেহ দাহ করতে এসে চরম সমস্যায় পড়ছেন সাধারণ নাগরিকরা। শেডহীন খোলা আকাশের নিচে দেহ দাহ করায় বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাঠ। নিভে যাচ্ছে আগুন। বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
Nabanna Abhijan: হাওড়া ব্রিজের ওপরে ইতিমধ্যেই ব্যারিকেড করে রাখা হয়েছে। পাশাপাশি ঘোষণা করা হচ্ছে যে, আইন যেন কেউ ভঙ্গ না করে। শান্তিপূর্ণভাবে মিছিল করার কথা বলা হচ্ছে। নবান্নের আশেপাশে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত আইনত নিষিদ্ধ। তাও ঘোষণা করা হচ্ছে।
Nabanna Abhijan: কলকাতা থেকে নবান্ন যাওয়ার যে কটা রাস্তা রয়েছে, প্রত্যেকটা জায়গা তেই ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শুধু বাসের ব্যারিকেড নয়, কন্টেনার দিও রাস্তা ঘিরে রাখা হচ্ছে।
Nabanna Abhijan: আজ নবান্ন অভিযান। অভিযান রুখতে পুলিসের ব্যারিকেড। হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান ও ফোরশোর রোড হয়ে নবান্নে যেতে পারে আন্দোলনকারীরা। এছাড়া কোনা এক্সপ্রেসওয়ে সাঁতরাগাছি হয়ে যেতে পারে। তাই এই তিন জায়গায় লোহার মজবুত ব্যারিকেড করা হয়েছে। এছাড়া মল্লিক ফটক,কাজী পাড়া, ব্যতাই তলা,মন্দির তলায় ব্যারিকেড করা হচ্ছে। তাই যানজট হবার সম্ভাবনা আজ প্রবল। হাওড়া ব্রিজ,কোনা এক্সপ্রেসওয়ে,ইস্ট ওয়েস্ট বাইপাসে যানজট হবার সম্ভাবনা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)