)
অ্য়াইপ্যাক কাণ্ডে নাটকীয় মোড়। হাইকোর্টে আপাতত মামলার শুনানি মুলতুবি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করেছে ইঢি। পালটা ক্যাভিয়েট দাখিল করে রাখল রাজ্যও।
IPAC শুনানিতে BIG BREAKING: এজলাসে অসংখ্য আইনজীবী। ভর্তি এজলাস। শুনানি শুরুতে সমস্যা। এজলাসে ছাড়লেন বিচারপতি। শুনানির মত পরিস্থিতি নেই। এই কারণে মামলা মুলতুবি। আগামী ১৪ তারিখ শুনানি
Kalna: ভূত ছাড়ানোর নাম করে এক যুবকের হাত ও পা বেঁধে তার গায়ে মারা হচ্ছে আগুন। বাঁচার জন্যে চিৎকার ও শত চেষ্টা করলেও কোনো ফল পাইনি ওই যুবক। শরীর থেকে ভূতে তাড়াতে এমনই অকথ্য ও নৃশংস অত্যাচার চলছে, গতকাল থেকে ওই যুবকের উপর। ভূত ছাড়াচ্ছেন গ্রামেরই এক মহিলা ওঝা। ঘটনাটি কালনা বৈদ্যপুরের তালা গ্রামে।
Fire Incident: ভয়াবহ আগুন একাধিক অস্থায়ী ছাউনি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল গঙ্গাসাগরের মেলাতে। কপিলমুনির মন্দিরের সামনের দু'নম্বর রাস্তা অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছিল শুক্রবার দিন ভোরে আগুনে দাউদাউ করে জ্বলছে হোগলা ঘর। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে, গঙ্গাসাগর মেলার শুরুর আগে আগুন লাগাতে আতঙ্কিত ছড়িয়ে পড়ে, বিভিন্ন দফতরের ক্যাম তৈরি করা হচ্ছিল হোগলা ঘরে। আগুন সমস্ত অস্থায়ী ছাউনি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।
Road Accident Death: রাস্তা পারাপার হওয়ার সময় বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিন গভীর রাত্রে ডায়মন্ড হারবার থানার সরিষার শিশুরাম দাস কলেজের সামনে। স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধের নাম অসীম দেবনাথ। বাড়ি সরিষার কামারপুল এলাকায়। জানা যায় রাত্রে বেলা দোকানে মাল দিয়ে রাস্তা পারাপার করছিলেন তিনি তখনই একটি দ্রুতগতির বাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই বাইকটিকে আটক করেছে ডায়মন্ড হারবার থানার পুলিস। অন্যদিকে মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে। তবে এমন মর্মান্তিক ঘটনা কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
South 24 Parganas: গ্রিলের তালা ভেঙে মন্দিরে দুঃসাহসিক চুরি সমস্ত জিনিস চুরি করে নিয়ে পালিয়ে যায় চোর। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণপুর অঞ্চলের অধীনে দক্ষিণ রাজারামপুরে আটেশ্বর তলা মন্দিরে এবং পাশে শিব মন্দিরে রাতে মন্দিরের গেটের তালা ভেঙে মন্দিরের মধ্যে থাকা কাঁসার থালা ঘন্টা ত্রিশূল সোনার চোখ ও সাপ সমস্ত কিছু অলংকার চুরি করে নিয়ে চম্পট দেয়, শুক্রবার সকালে স্থানীয় মানুষরা সকালবেলায় দেখতে পায় মন্দিরের ওই অবস্থা। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে থানায় ফোন কর। খবর পেয়ে কুলপি থানার পুলিস তদন্ত শুরু করেছে।
Bangladesh Cricket Board: ফের আইসিসির দ্বারস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগেই বাংলাদেশের আবেদন খারিজ করে দেয় ICC। নিরাপত্তার দোহাই দিয়ে বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানোর দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। সেই আবেদন খারিজ করে দেয় আইসিসি। আজ আবারও আইসিসিকে চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। গতকাল সচিবালয় বৈঠকের পর পুনরায় আবেদনের সিদ্ধান্ত হয়েছিল। সেইমতো আজ ফের আইসিসিকে ইমেল। সূত্রের খবর, শনিবারের মধ্যে বিসিবিকে উত্তর জানিয়ে দেবে আইসিসি।
ED Raids IPAC office: দিল্লির ED হেডকোয়ার্টারে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন কলকাতার ইডি অফিসের আধিকারিকরা। বৈঠকে উপস্থিত থাকবেন ইডির ডিরেক্টর ( সর্বোচ্চ আধিকারিক) রাহুল নবীন। ভিডিয়ো কনফারেন্স এর মাধ্যমে হবে বৈঠক। গতকালও EDr দুই কলকাতার জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এ বৈঠক করেন ইডি ডাইরেক্টর। আজ বৈঠকে উপস্থিত থাকবেন গতকাল যারা তদন্তে স্বার্থে প্রতীক জৈন এবং তার অফিসে গিয়েছিলেন। ভিডিয়ো কনফারেন্সে মাধ্যমে আইনি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
Bhangar: আইপ্যাক ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি ও তৃণমূলের আইটি অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের প্রতিবাদে ভাঙড়ে তৃণমূলের বিক্ষোভ মিচ্ছিল। ভাঙড়ের হাতিশালা এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা নেতৃত্বে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। যেখানে ভাঙড় ২ ব্লকের সকল স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় প্রতিবাদ মিছিল করেন আহছান মোল্লা বাহারুল ইসলামরা। ভাঙড় ১ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করার জন্য কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে এই ইডির অভিযান বলে জানান সওকাত মোল্লা।
Mamata Banerjee: ED-র বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ করলেন খোদ মুখ্যমন্ত্রী। কার্যত নজরবিহীনভাবেই কোন মামলায় অভিযোগকারী হলেন খোদ মুখ্যমন্ত্রী। প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশিতে দুটি মামলা দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণী থানায়। একটি মামলায় অভিযোগকারী খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে চুরি, জোরপূর্বক অনুমতি না নিয়ে প্রবেশ ও ইলেক্ট্রনিক এভিডেন্স চুরির ধারা যোগ করা হয়েছে। দ্বিতীয় মামলা পুলিস স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করেছে। এখানে পুলিসের কাজে বাধা জোরপূর্বক আটকে রাখার ধারায় মামলা হয়েছে। দুটি মামলায় অজ্ঞাত পরিচিতির বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ইডির কোনও অফিসারের নাম নেই দুটি মামলাতেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)