Live Now

Breaking News LIVE Update: পাঁশুকুড়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা ট্রাকের, মৃ*ত ২...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: পাঁশুকুড়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা ট্রাকের, মৃ*ত ২...
10 August 2025 10:15 AM (IST)

Malbazar: মালবাজার মহকুমার নাগরাকাটার সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের ঘাঠিয়া নদী থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার করল নাগরাকাটা থানার পুলিস। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম প্রহ্লাদ এক্কা। বয়স ৪৭। বাড়ি নাগরাকাটার গ্রাসমোড় চাবাগানের চার নং লাইনে। জানা গিয়েছে, এদিন ওই ব্যাক্তি কোদাল হাতে নদীর ওপারের জমিতে চাষ করতে গিয়েছিলেন। সেই সময় সে কোন ভাবে নদীর জলে  ভেসে যেতে পারে বলে গ্রামবাসীদের অনুমান। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিস।

10 August 2025 10:15 AM (IST)

Nabanna Abhijan: নবান্ন অভিযানের শেষে বিজেপির অন্দরে দুইমত। রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। ভারতী ঘোষের মন্তব্যে সহমত নন আদি বিজেপি বলে পরিচিত দেবজিত্‍ সরকার।

10 August 2025 10:15 AM (IST)

Nabanna Abhijan: শনিবারের নবান্ন অভিযান রাজনৈতিক। এই দাবি করে সেই অভিযানে যোগ দেয়নি অভয়া মঞ্চ। অভয়া মঞ্চে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন নির্যাতিতার বাবা। আরজি করে মহিলা চিকিত্‍সক ধর্ষণ খুনে বছর পার। এখনও বিচারের দাবিতে চলছে পথে-প্রতিবাদ। শনিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল অভয়া মঞ্চ। মিছিলের অবশ্য অনুমতি দেয়নি পুলিস। মঞ্চ থেকেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে দেখা গেল প্রতিবাদীদের। শোনা গেল কুকথাও।

10 August 2025 10:15 AM (IST)

Uluberia: পুকুর ভরাটের প্রতিবাদ করার বেধড়ক মারধর। উলুবেড়িয়া পুকুর ভরাটের খবর সম্প্রচার জি ২৪ ঘণ্টায়। জি ২৪ ঘণ্টায় মুখ খোলার জন্য মারধর। যুবককে ধারাল অস্ত্রের কোপ, বাগনান থানায় অভিযোগ। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিস। 

10 August 2025 10:15 AM (IST)

Durgapur: দুর্গাপুরে ভয়াবহ আগুন। আবাসনে ভয়াবহ আগুন। বাড়ি কেউ না থাকায় প্রাণহানি হয়নি। আগুন এখন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান।

10 August 2025 10:15 AM (IST)

Panskura: পাঁশুকুড়ায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা। চায়ের দোকানে ধাক্কা ট্রাকের। জাতীয় সড়কে যান চলাচল ব্যহত।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

Read More