Breaking News LIVE Update: ছেঁড়া হল মহিলা চিকিত্‍সকের পোশাক! দিল্লির বাবা সাহেব আম্বেদকর মেডিক্যাল কলেজ হাসপাতাল শ্লীলতাহানি...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

| Last Updated: Tuesday, June 10, 2025 - 14:18
Breaking News LIVE Update: ছেঁড়া হল মহিলা চিকিত্‍সকের পোশাক! দিল্লির বাবা সাহেব আম্বেদকর মেডিক্যাল কলেজ হাসপাতাল শ্লীলতাহানি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

10 June 2025, 09:45 AM

Dilip Ghosh: ‘দাবাং’ দিলীপ ঘোষের অন্য চেহারা। এখন অনেকটাই ‘চুপ’ দিলীপ ঘোষ। ‘তালা’ ঝুলে যাওয়ার নেপথ্যে কারণটা কি? তবে কি দিলীপ ঘোষকে চুপ থাকার বার্তা দলের? প্রশ্নের উত্তর না দিয়ে মুচকি হাসেন দিলীপ ঘোষ।

10 June 2025, 09:45 AM

Weather Update: আজও ‘হট’ দক্ষিণবঙ্গ, ঘেমেনেয়ে একাকার। কাল থেকে রাজ্যে হওয়া বদলের ইঙ্গিত। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান কমার পূর্বাভাস। ২৪ জুনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশের সম্ভাবনা।

10 June 2025, 09:45 AM

ISRO UPDATE: আরও একটু বাড়ল অপেক্ষার মেয়াদ। পিছিয়ে গেল শুভাংশুদের মহাকাশ অভিযান। খারাপ আবহাওয়ার কারণে পিছল দিনক্ষণ। আইএসএসে যাওয়ার কথা ৪ মহাকাশচারীর। মহাকাশযানটি উৎক্ষেপণ করবে ফ্যালকন ৯ রকেট।
মঙ্গলবারের বদলে বুধবার মহাকাশে পাড়ি। মহাকাশে পাড়ি দেবে অ্যাক্সিয়ম-৪। সমাজমাধ্যমে জানিয়েছে গবেষণা কেন্দ্র ইসরো।

10 June 2025, 09:45 AM

Narendra Modi: বিদেশ থেকে ফেরা প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ। আজ নৈশভোজের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লিতে যোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বদরবারে পাকিস্তানের রূপ তলে ধরে ভার। ভারত থেকে যায় সাতটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল। ৭ নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে সদস‍্যদের আমন্ত্রণ।

10 June 2025, 09:45 AM

Covid 19 in West Bengal: গড়িয়ার বাসিন্দা আরও এক শিশু নতুন করে করোনা আক্রান্ত। ১৫ মাস বয়স তার। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বিগত তিন দিন ধরে ১০৩ থেকে ১০৪ হাই গ্রেড ফিভার রয়েছে তার।এর সাথে সর্দি ও কাশি রয়েছে। করোনা উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার করোনা আর টি পি সি আর টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে।

10 June 2025, 08:30 AM

Purulia: কুয়োর মধ্যে গৃহবধূর ভাসমান দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া মফস্বল থানার পাড়েডি গ্রামে। মৃত গৃহবধূর নাম রাত্রি দেবী ওরফে গুড়িয়া (২৬) । জানা যায়, ২০১৭ সালে হাজারিবাগ জেলার পরগনা গ্রামের বাসিন্দা রাত্রি দেবীর বিয়ে হয় পুরুলিয়া মফস্বল থানার পাড়েডি গ্রামের বাসিন্দা রাধাগোবিন্দ পান্ডের । তাদের দুটি সন্তানও রয়েছে । গতকাল থেকে নিখোঁজ ছিলেন রাত্রি দেবী । আজকে সকালে বাড়ির অদূরে পরিত্যক্ত কুয়োয় রাত্রি দেবীর ভাসমান দেহ ভাসতে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিস। 

10 June 2025, 08:30 AM

Purba Medinipur: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকার চিপস কান্ডের নাবালক মৃত্যুর ঘটনায় শেষ ম্যাচ সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করেছে পুলিস। পাঁশকুড়ার জিয়াদা থেকে গ্রেফতার করে পুলিস এমনটা জানা গেছে। গতকাল তমলুক আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

10 June 2025, 08:00 AM

Kolkata: বিভিন্ন রাস্তা, ফুটপাত এবং ব্রিজের তলা থেকে ভবঘুরে, ফুটপাতবাসী, ভিখারিদের সরানো হবে। নাইট শেল্টারে নিয়ে যাওয়া হবে। কলকাতা পুরসভা এবং পুলিসের যৌথ অভিযান।

10 June 2025, 08:00 AM

Digha Jagannath Temple: রাজ্যজুড়ে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের কর্মসূচির প্রক্রিয়া শুরু হয়ে গেল দিঘার জগন্নাথ ধাম থেকে। ইতিমধ্যে কলকাতা থেকে ৩০০ কেজি বিশুদ্ধ খোয়া ক্ষীর পৌঁছাল দীঘায়, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেবতার কাছে রাজ ভোগ,ক্ষীর ভোগ অর্পণ করে প্রস্তুতি শুরু এক কোটির বেশি বাংলার পরিবারের জন্য।

10 June 2025, 07:45 AM

Saokat Molla: তৃণমূলের বড় পদে নওশাদের ভাই কাশেম, সেই কাশেমকেই আক্রমণ শানালেন শাসক বিধায়ক সওকত মোল্লা। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হল কাসেম সিদ্দিকিকে। এদিন বিকালে ঘাসফুল শিবির প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে। সেই কাশেম সিদ্দিকীর বিরুদ্ধে কিছু টা হলেও  এবার ক্ষোভ প্রকাশ করলেন  ক‍্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। এদিন ভাঙড়ের শানপুকুর অঞ্চলের একটি কর্মী সভায় কাশেমের নাম উল্লেখ্য করে তিনি বলেন,  এদের মনে হয় খুব বেশি রুজি রোজকার হচ্ছে না। কাশেম সিদ্দিকী কখন কি বলে কদিন আগে দিদির নামে।

10 June 2025, 07:45 AM

Canning: রাতের অন্ধকারের শ্বশুর বাড়িতে চড়াও হয়ে স্ত্রী, শাশুড়ি-সহ অন্যান্যদের বেধড়ক মারধর করার অভিযোগ  উঠল জামাই ও তার সঙ্গীসাথীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছে উভয় পক্ষের মোট ১০ জন। সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দিঘিরপাড় পঞ্চায়েতের কাঠপোল এলাকায়।