)
Jalpaiguri: পায়ের তলায় জমি ফিরে পেতে জলপাইগুড়িতে পাড়া বৈঠকে যোগ দিচ্ছে সিপিএম। ফেব্রুয়ারির মধ্যে জেলায় ১ হাজার পাড়া বৈঠক করার টার্গেট নেওয়া হয়েছে বলে জানান সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র। তিনি বলেন, ৩০-৪০ জন করে বাসিন্দাকে নিয়ে পাড়া বৈঠক করা হচ্ছে। বাম আমলে কী কাজ হয়েছে তা মনে করিয়ে দেওয়া হচ্ছে। মানুষ এখন যেসব ক্ষেত্রে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, সেগুলি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা। অনেক জায়গাতেই মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন। তাঁরা আমাদের পাড়া বৈঠকে যোগ দিয়ে নিজেদের কথা বলছেন।
Elephant Death: ডায়না বনাঞ্চল সংলগ্ন এলাকা থেকে একটি মাকনা হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন দফতর। বন দফতরের প্রাথমিক ধারণা, দুটি হাতির মধ্যে লড়াইয়ের জেরেই ওই মাকনা হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। শনিবার বিকেল নাগাদ নাগরাকাটার সেন্ট্রাল ডায়না ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকা থেকে মৃত হাতিটির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে এলাকায় দুই হাতির তীব্র লড়াইয়ের শব্দ ও চিৎকার শুনতে পান গ্রামবাসীরা। উদ্ধার হওয়া হাতিটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। শনিবার বিকেলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে মৃত হাতিটিকে দেখতে এলাকায় ভিড় জমে যায়। পরে রাতেই বন দপ্তরের তরফে হাতিটির ময়নাতদন্ত করা হয়। ডায়না বন দফতরের রেঞ্জার অশেষ পাল জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই হাতিটির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে।
Maa Canteen: একাধিক দিন ধরেই ডাস্টবিনে ভাত পড়ে নষ্ট! মা ক্যান্টিনে অনিয়ম দেখে ক্ষুব্ধ মন্ত্রী, মা ক্যান্টিনে খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন স্বপন দেবনাথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালনা মহকুমা হসপিটালে চালু হয়েছে পাঁচ টাকার বিনিময়ে মা ক্যান্টিন। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষেরা ৫ টাকার বিনিময়ে দুপুরের আহার খান, প্রতিদিনই প্রায় তিনশোর উপর মানুষ। কিন্তু অনেকেই করছেন ভাত নষ্ট আর যা দেখেই ক্ষুব্ধ মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা মহকুমা হসপিটালে মা ক্যান্টিনের খাবার লাইনে দাঁড়িয়ে নেন মন্ত্রী স্বপন দেবনাথ। তারপর নিজে সেই খাবার খেয়ে দেখেন। ডাল কেন এত পাতলা? পোস্তর তরকারিতে কেন এতো কম পোস্ত? দায়িত্বপ্রাপ্ত স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের কাছে জানতে চান তিনি। পরবর্তী সময় নিজে খাবার খেয়ে পাতা ফেলতে যাবার সময় তিনি দেখেন, ডাস্টবিনে অতিরিক্ত পড়ে নষ্ট হচ্ছে ভাত! কেন নষ্ট করা হচ্ছে ভাত জিজ্ঞাসা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। অতিরিক্ত ভাত দেবেন না, লাগলে মানুষ পরে এসে নিয়ে যাবে পরামর্শ দেন। মন্ত্রী পাশাপাশি খাবার খাবার জন্য যে সেড তৈরি করা হচ্ছে, সেই সেডেই আগামী দিনে খাবার সেখান থেকেই দেওয়ার কথা উল্লেখ করে দেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দাবি খাবারের মান উন্নত করা হবে, একই সাথে ভাব যাতে নষ্ট না হয় সেটিও দেখা হবে।
Purulia: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক। ঘটনা ২০২২ সালের ১৯ ডিসেম্বর পুরুলিয়ার জয়পুর থানা এলাকার। বাবা - মা আত্মীয়ের বাড়ি যাওয়ায় নাবালিকা মেয়ে এবং তার ভাই বাড়িতে ছিল। সেই সময় তার এক আত্মীয় মনোজ কুইরি বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা মেয়েটি গোটা বিষয়টি তার বাবা মাকে জানায়। নাবালিকা মেয়ে এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জয়পুর থানার পুলিস। গ্রেফতার করা হয় অভিযুক্ত মনোজ কুইরিকে। সেই মামলায় শনিবার পুরুলিয়া জেলা আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং ১ লক্ষ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন বিচারক।
Gangasagar Mela 2026: পূর্ণ্যার্থীদের স্বাগত জানাতে সেজে উঠেছে সাগরতট। নীল-সাদা বেলুন উড়িয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা হল। সাগরের মেলা প্রাঙ্গণে অবস্থিত মেলা অফিসে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার পাশাপাশি এদিন থেকেই সক্রিয় করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রশাসনিক কন্ট্রোলরুমটিও।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
Medical Negligence: ভুল চিকিত্সার অভিযোগে তুলকালাম। অস্ত্রোপচার শেষ না করে রেখে দেওয়ার অভিযোগ। নিউটাউনের বেসরকারি হাসপাতালে বিক্ষোভ। ক্ষোভে ফেটে পড়ল রোগীর পরিবার। হাসপাতালে টেকনোসিটি থানার পুলিস।
Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনা। হামলার ঘটনার রিপোর্ট পাঠানো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকে। শাহের অফিসে শুভেন্দুর উপর হামলার রিপোর্ট। শনিবার রাতে চন্দ্রকোনা রোডে হামলার ঘটনা। প্রতিবাদে মঙ্গলবার চন্দ্রকোনা চলোর ডাক বিজেপির।
Suvendu Adhikari: আইপ্যাক কাণ্ডে পাল্টা পথে বিজেপি। যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক মিছিল। বিজেপির মিছিলের নেতৃত্বে শুভেন্দু। শুক্রবার প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী। প্রায় একই রুটে রবিবার পথে নামবেন শুভেন্দু।
Kolkata Accident: রাতের শহরে ফের পথ দুর্ঘটনা। বেলেঘাটা বিল্ডিং মোড়ের কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দ্রুতগতির গাড়ির। যাত্রীদের উদ্ধার করে পুলিস। আটক করা হয়েছে গাড়ির চালককে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)