Live Now

Breaking News LIVE Update: আজই অনির্দিষ্টকালের জন্য় মুলতুবি হতে পারে লোকসভা: সূত্র

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: আজই অনির্দিষ্টকালের জন্য় মুলতুবি হতে পারে লোকসভা: সূত্র
12 August 2025 10:45 AM (IST)

DVC: জল ছাড়া অব্যাহত ডিভিসির।মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে 44 হাজার...

DVC: জল ছাড়া অব্যাহত ডিভিসির।মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে 44 হাজার 414  কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি। এদিন মাইথন থেকে 19 হাজার 809 কিউসেক এবং পাঞ্চেত থেকে 24 হাজার 605 কিউসেক জল ছাড়া শুরু হল। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি।

12 August 2025 10:45 AM (IST)

Birbhum News: রেললাইনের পাশ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে...

Birbhum News: রেললাইনের পাশ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য ছড়ালো নলহাটির পাইকপাড়া গ্রামে, ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত নলহাটি পাইকপাড়া মোড়ের কাছে, স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয়রা কাজ করতে গিয়ে রেললাইনের ধারে পড়ে থাকতে দেখেন এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃত ওই যুবকের নাম অনুকুল কোনাই, বয়স আনুমানিক ১৮ বছর, বাড়ি নলহাটি থানার অন্তর্গত পাইকপাড়া গ্রামে, পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই যুবককে। আজ সকালে পাইকপাড়া মোড়ের কাছে রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয় ওই যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় নলহাটি থানা পুলিস এবং মৃতদেহটি উদ্ধার করে সকাল ৯ টা নাগাদ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রামপুরহাট গভর্মেন্ট মেডিকেল কলেজে ও হাসপাতালে।  যুবকের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় রয়েছে চাঞ্চল্য এবং নেমে এসেছে শোকের ছায়া। 

12 August 2025 09:45 AM (IST)

Abhishek Baerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে...

Abhishek Baerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন। দলের নতুন কার্যালয় ২০, রাজেন্দ্র প্রসাদ রোডে হবে বৈঠক। মধ্যাহ্নভোজ বৈঠকে এসআইআর এবং বাংলা বাঙালি ইস্যুতে সংসদে লড়াইয়ের রণকৌশল নিয়ে আলোচনা হবে। লোকসভা এবং রাজ্যসভায় সাংসদদের উপস্থিতি বাড়ানোর উপরে জোর দেবেন অভিষেক। এবার থেকে নিয়ম করে অধিবেশন শুরুর আগে সকাল ১০:৪৫ মিনিটে সংসদ ভবনে দলীয় কার্যালয় ২০-বি তে উপস্থিত হতে হবে দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের। প্রতিদিন অধিবেশন শুরুর আগে একপ্রস্থ সাংসদদের সঙ্গে আলোচনা করে নেবেন দলনেতা।

12 August 2025 09:00 AM (IST)

Nabnna: নবান্ন অভিযানের সময় পুলিসের দ্বারা আক্রান্ত অভয়ার মা। এই মর্মে এবার...

Nabnna: নবান্ন অভিযানের সময় পুলিসের দ্বারা আক্রান্ত অভয়ার মা। এই মর্মে এবার শেক্সপিয়ার সরণী থানায় অভিযোগ দায়ের। অনলাইনে এফ আই আর দায়ের করলেন নির্যাতিতার বাবা। এদিকে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন অভয়ার বাবা। সেখানে তিনি মেডিকো লিগ্যাল সার্টিফিকেট বা ইনজুরি সার্টিফিকেট চেয়ে দাবি করেছিলেন। কিন্তু সেই সার্টিফিকেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ অভয়ার পরিবারের।

12 August 2025 09:00 AM (IST)

Basanti: বাসন্তীতে দেওয়াল ভেঙে পড়ে জখম শিশু। গুরুতর জখম শিশুর নাম সিমরান...

Basanti: বাসন্তীতে দেওয়াল ভেঙে পড়ে জখম শিশু। গুরুতর জখম শিশুর নাম সিমরান জমাদার। ছাদে খেলা করার সময় আচমকা দেওয়াল ভেঙে পড়ে। রক্তাক্ত অবস্থায় ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর শিশুকে। কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিত্‍সাধীন ওই শিশু। 

12 August 2025 09:00 AM (IST)

TMC: রাজ্যে ফের তৃণমূল নেতা খুন। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের বুথ সভাপতিকে...

TMC: রাজ্যে ফের তৃণমূল নেতা খুন। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের বুথ সভাপতিকে গুলি করে খুন। বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের ঘটনা। নিহত তৃণমূল নেতার নাম সেকেন্দার খান। সোমবার রাতে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন সেকেন্দার। চকাই গ্রামে ঢোকার মুখে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুস্কৃতীরা। সেকেন্দারের পিঠে ও মাথায় গুলি লাগে, ঘটনাস্থলেই মৃত্যু। সিপিএমকে সঙ্গে নিয়ে খুন করেছে বিজেপি, দাবি তৃণমূলের। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, পাল্টা দাবি পদ্ম শিবিরের। 

12 August 2025 09:00 AM (IST)

Sundarban: সুন্দরবনের গোসাবায় বাংলাদেশি গ্রেফতার। ধৃত ব্যক্তির নাম শেখ...

Sundarban: সুন্দরবনের গোসাবায় বাংলাদেশি গ্রেফতার। ধৃত ব্যক্তির নাম শেখ সিরাজুল। ধৃতের বাড়ি বাংলাদেশের খুলনায়। ৩-৪ বছর আগে গোপনে নদীপথে অনুপ্রবেশের অভিযোগ। সিরাজুলের সঙ্গে আর কারা এসেছিল? কে বা কারা এদেশে অনুপ্রবেশ করিয়েছে? খতিয়ে দেখছে সুন্দরবন কোস্টাল থানার পুলিস। 

12 August 2025 09:00 AM (IST)

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশেষে মুড়ছে সিসিটিভিতে।...

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশেষে মুড়ছে সিসিটিভিতে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাস মিলিয়ে মোট ৫০ টি জায়গায় ৭০ টি সিসিটিভি বসানো হবে। যাদবপুরের প্রথমবর্ষের ছাত্রর মৃত্যুর পরে শুধুমাত্র গেট গুলোতে সিসিটিভি বসানো হয়েছিল। ভেতরে সিসিটিভি বসানো যায়নি। সিসিটিভি বসানো নিয়ে সিদ্ধান্ত নিতে কোট নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তারই ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি বৈঠকে বসে। সেখানেই এই সিদ্ধান্ত।

Add Zee News as a Preferred Source

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

Read More