Live Now

Breaking News LIVE Update: আমদাবাদের সিভিল হাসপাতাল থেকে একে একে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: আমদাবাদের সিভিল হাসপাতাল থেকে একে একে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে
13 June 2025 12:30 PM (IST)

Liluah: লিলুয়া থানার অন্তর্গত জয়পুর বিলের কাছে গতরাতে পুলিসের অভিযান। উদ্ধার প্রায় দেড়শ কেজি গাঁজা। উড়িষ্যা থেকে দুটি গাড়িতে চারজন ব্যক্তি এই গাঁজা নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। গ্রেফতার করা হয় চারজনকে। কোথায় পাচার করা হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা তা তদন্ত করে দেখা হচ্ছে।

13 June 2025 12:30 PM (IST)

Jhargram: দুর্নীতির অভিযোগে পাম্প হাউসে তালা পিএইচ দফতরের নিয়োগে দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার সকালে পাম্প হাউসে আচমকা তালা ঝোলাল গ্রামবাসী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। 

13 June 2025 12:30 PM (IST)

Road Accident: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত মধ্যম গ্রামে  গত কাল মোটর বাইকেরের সঙ্গে টোটো এবং ট্রাক গাড়ির সাথে অ্যাক্সিডেন্টের মৃত্যু হল দুই যুবকের, নাম মুজিবর মোল্লা ও আলমগীর মোল্লা। দুজনেরই বয়স আনুমানিক ১৯ বছর ও ২০ বছর দুইজনের বাড়ি মন্তেশ্বর থানার ভাগরা মূলগ্রাম পঞ্চায়েতে অন্তর্গত তাজপুর গ্রামে বলে সূত্রে জানা যায়।

13 June 2025 11:00 AM (IST)

Ahmedabad plane crash: আমদাবাদের সিভিল হাসপাতাল থেকে একে একে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যে দেহগুলি চিহ্নিত করা গিয়েছে সেগুলিই ময়নাতদন্তের পর পরিজনদের হাতে দেওয়া হচ্ছে। যে দেহগুলি চিহ্নিত করা যায়নি তাদের পরিজনদের রক্তের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

13 June 2025 09:15 AM (IST)

Canning: রাতে জনাকয়েক ছাত্রী টিউশন পড়ে বাড়িতে ফিরছিল। সেই সময় এক যুবক তাদের কে ইভটিজিং করে শ্লীলতাহানি করে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এরপর যুবক কে ধরে ফেলে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ক্যানিংয়ের তাঁতকল পাড়া সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে যুবকের নাম বিশ্বজিত কেওট। তার বাড়ি নিকারীঘাটা এলাকায়।

13 June 2025 09:15 AM (IST)

Nadia: পুকুরের জলে ডুবে মৃত্যু হল পাঁচ বছর বয়সী এক শিশুর পুকুরের জলে ডুবে মৃত্যু হল পাঁচ বছর বয়সী এক শিশুর। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা করা মৃত বলে ঘোষণা করে। নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর নিমতলা পাড়া এলাকার ঘটনা।

13 June 2025 09:15 AM (IST)

Ahmedabad Plane Crash: আমদাবাদে বিমান বিপর্যয়ে মৃত্যুমিছিল। দুর্ঘটনাস্থলে খতিয়ে দেখতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিভিল হাসপাতালেও যাবেন মোদী।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...