Live Now

Breaking News LIVE Update: ভয়ংকর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া! সুনামির সতর্কতা জারি...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: ভয়ংকর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া! সুনামির সতর্কতা জারি...
13 September 2025 09:45 AM (IST)

EM Bypass Road Accident: ইএম বাইপাসের উপর দুর্ঘটনা, ভোররাতে কন্টেইনার...

EM Bypass Road Accident: ইএম বাইপাসের উপর দুর্ঘটনা, ভোররাতে কন্টেইনার ট্রাক উল্টে বিপত্তি, হাইল্যান্ড পার্কের কাছে, সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ট্রাক। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

13 September 2025 09:45 AM (IST)

Road Accident: কেষ্টপুর ভিআইপি রোডে পিকআপ ভ্যানের ধাক্কা পরপর দুটি...

Road Accident: কেষ্টপুর ভিআইপি রোডে  পিকআপ ভ্যানের ধাক্কা পরপর দুটি বাইক আরোহীকে। আচমকা ভিআইপি রোডের উপরে সজোরে ধাক্কা মারে বাইক আরোহীকে। পুলিসের প্রাথমিক অনুমান গাড়িতে টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণেই দুর্ঘটনা।

13 September 2025 09:45 AM (IST)

Russia Earthquake: রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি...

Russia Earthquake: রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলটি ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। এর গভীরতা ৩৯ দশমিক ৫ কিলোমিটার (২৪.৫ মাইল)। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির সম্ভাব্য হুমকি রয়েছে।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

Read More