Live Now

Breaking News LIVE Update: তৃণমূলের মেগা বৈঠকে এক ফ্রেমে কাজল-কেষ্ট!

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: তৃণমূলের মেগা বৈঠকে এক ফ্রেমে কাজল-কেষ্ট!
14 June 2025 12:30 PM (IST)

Dooars: নদীর ভয়ঙ্কর রূপ ঠেকাতে কড়া পদক্ষেপ পুলিস প্রশাসনের ডুয়ার্সে সুরক্ষা বাড়াতে সক্রিয় জেলা পুলিস, ঝুঁকিপূর্ণ নদীগুলিতে লাগানো হচ্ছে সতর্কবার্তা, চলছে টহল ও নজরদারি।

14 June 2025 12:30 PM (IST)

Dumdum: দমদমে গুলি, গুলিবিদ্ধ হয়ে আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি পানশালা ম্যানেজার, ঘটনায় আটক এক। পানশালায় মদ্যপান নিয়ে বচসা, তার জেরেই পানশালার ম্যানেজারকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রুদ্র নামে পানশালার ম্যানেজার। 

14 June 2025 10:15 AM (IST)

Ahmedabad Plane Crash: আমেদাবাদে বিমান দুর্ঘটনায়, বি জে মেডিক্যাল কলেজের চারজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে। ১.জয়প্রকাশ চৌধুরী - ২০২৩ ব্যাচ এম বি বি এস। ২.মানব ভাদু - ২০২৪ ব্যাচ এমবিবিএস। 
৩.আরিয়ান রাজপুত - ২০২৪ ব্যাচ এমবিবিএস। ৪.রাকেশ দিহোরা - ২০২৩ ব্যাচ এমবিবিএস

14 June 2025 10:15 AM (IST)

Dooars: ডুয়ার্সের প্রাকৃতিক জঙ্গলভ্রমণ প্রেমীদের জন্য আসছে বিরতির সময়। আগামী ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের সব জঙ্গল এলাকা। বর্ষাকাল শুরুর সঙ্গে সঙ্গেই গোরুমারা, চাপরামারি, জলদাপাড়া, বক্সা-সহ সব বনাঞ্চলে বন্ধ হয়ে যাবে জঙ্গল সাফারি, হাতি সাফারি ও বনভ্রমণ। ফলে হাতে গোনা কয়েকদিনের মধ্যেই পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হবে। এই পরিস্থিতিতে জঙ্গল বন্ধের আগে শেষ মুহূর্তের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।  গোরুমারা জাতীয় উদ্যান এবং সংলগ্ন পর্যটনকেন্দ্রগুলোতে রীতিমতো পর্যটকের ঢল।

14 June 2025 10:15 AM (IST)

Malbazar: মালবাজার মহকুমার নাগরাকাটার লুকসানে দলছুট মাকনা হাতির তাণ্ডবে রাতভর আতঙ্ক ছড়ায়। ডায়নার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে একটি মাকনা হাতি। ভুট্টাবাড়ি বস্তী, লুকসান চা বাগান ও বাজার লাইনে ঢুকে পড়ে। বোম বাহাদুর সুব্বার বাগানে কলা খেয়ে রীতা সুব্বা ও ইন্দ্রমায়া লিম্বুর রান্নাঘর ভাঙচুর করে হাতিটি। কিশোর ওরাওঁ নামে এক দুস্থ ব্যক্তির কাঁচা বাড়ি পুরোপুরি ধ্বংস করে দেয়। ওই পরিবারটি এখন আশ্রয়হীন।

14 June 2025 10:15 AM (IST)

Howrah: অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হল হাওড়া জুট মিল। আজ কাজে এসে শ্রমিকরা দেখতে পান গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দিয়েছে কর্তৃপক্ষ।জানানো হয়েছে শ্রমিক সংগঠনের দুর্ব্যবহারের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।শ্রমিকদের দাবী দাওয়া নিয়ে বিভিন্ন ইউনিয়ন কর্তৃপক্ষের সাথে বৈঠক করে ডেপুটেশন দেয়।সেই সময় একজন শ্রমিক গালিগালাজ করে।নোটিশে বলা এর জেরেই মিল বন্ধের সিদ্ধান্ত।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মিল।

 

14 June 2025 09:15 AM (IST)

Ahmedabad Plane Crash: আমদাবাদের মেঘানিনগর এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৪-এ। শুক্রবার দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল খুঁজে পেয়েছে বিমান এআই-১৭১-এর ব্ল্যাক বক্স এবং আরও ২৯টি দেহ। ভারতের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় বিমানের বিপর্যয়।

14 June 2025 09:15 AM (IST)

Israel-Iran War: মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের ডঙ্কা। ইজরায়েলে ইরানের প্রত্যাঘাত। ইরানের এয়ার স্ট্রাইকে জেরুজালেম ও তেল আভিভে মুহুর্মুহু বিস্ফোরণ। ঘনঘন বেজে উঠেছে সাইরেন। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইজরায়েলি প্রশাসনের। ইরানের সামরিক অভিযানের নাম অপারেশন ট্রু প্রমিস-থ্রি।  ইজরায়েলি সেনা সূত্রে দাবি, অন্তত ১০০টি মিসাইল ছুড়েছে ইরান। বেশিরভাগই রুখে দেওয়া হয়েছে বলে দাবি ইজরায়েলের।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...