15 July 2025, 17:30 PM
বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গায় প্লাবন। 'এবার বর্ষা আগেই শুরু হয়েছে', বললেন মুখ্যমন্ত্রী। জানালেন, 'বৃষ্টির জন্য মানুষের দুর্ভোগ বাড়ছে'।
15 July 2025, 11:15 AM
Bhangar Arresy: ভাঙড়ে তৃণমূল নেতা রজ্জাক-খুনে ধরপাকড়। তৃণমূল নেতা খুনে আরও একজনকে গ্রেফতার পুলিসের। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে গ্রেফতার পুলিসের। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৫। রফিকুল খান নামে আরও একজনকে গ্রেফতার পুলিসের।
15 July 2025, 10:00 AM
KMC: ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামী অক্টোবর পর্যন্ত নিকাশি বিবাদের কর্মীদের ছুটি বাতিল করল কলকাতা পুরসভা। গোটা বর্ষাকাল জুড়ে এবং দুর্গাপুজোয় যাতে কোনোভাবে রাস্তায় জল না জমে থাকে তার জন্যই পুর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। সূত্রের খবর, প্রায় এগারোশো কর্মী ও ইঞ্জিনিয়াররা থাকবেন শহরের জমা জল নিষ্কাশনের জন্য। যে জায়গাগুলি ওয়াটার পকেট হিসেবে চিহ্নিত সেখানে পোর্টেবল পাম্প রাখা হচ্ছে। একইসঙ্গে জোয়ার-ভাটার সময় লক গেট খোলা-বন্ধ ও পাম্পিং স্টেশন গুলিতে নজরদারি করার জন্য ২৪ ঘণ্টার কর্মী মোতায়েন করা হচ্ছে৷
15 July 2025, 09:30 AM
Dilip Ghosh: দুর্গাপুরে মোদীর সভায় থাকবেন ‘কর্মী’ দিলীপ ঘোষ। কেউ আমন্ত্রণ করেনি, কর্মীরা নিমন্ত্রণ করেছে: দিলীপ। প্রধানমন্ত্রীর মঞ্চে থাকার কথা কেউ বলেনি, মন্তব্য দিলীপের। কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার কথা বলেন দিলীপ।‘এখনও পর্যন্ত রাজ্যে বিজেপির তরফে ইনফরমেশন আসেনি’।
15 July 2025, 09:30 AM
Bhangar: ভাঙড়ে তৃণমূল নেতা রজ্জাক-খুনে ধরপাকড়। তৃণমূল নেতা খুনে আরও একজনকে গ্রেফতার পুলিসের। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে গ্রেফতার পুলিসের। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে ব৫। রফিকুল খান নামে আরও একজনকে গ্রেফতার পুলিসের।
15 July 2025, 09:30 AM
Orissa Death: লড়াই শেষ বালেশ্বর কলেজের অগ্নিদগ্ধ ছাত্রীর। ভুবনেশ্বর এইমস হাসপাতালে মৃত্যু হয় ছাত্রীর। ছাত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ ওড়িশার মুখ্যমন্ত্রীর। বালেশ্বরের ফকির মোহন কলেজে ‘যৌন হেনস্থা’। অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ গায়ে আগুন ছাত্রীর। আত্মহত্যার চেষ্টা করেন ছাত্রী, অবশেষে মৃত্যু। ফকির মোহন কলেজের অধ্যক্ষকে গ্রেফতার পুলিসেরফ।
15 July 2025, 09:30 AM
NRS: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। ২৬-এর ভোটের আগে বাঙালি আবেগে শান। দিল্লির বসন্তকুঞ্জে বাঙালি বস্তিতে ধরনা তৃণমূলের। গত ৮ জুলাই দিল্লির বস্তিতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন। দিল্লির জয় হিন্দ ক্যাম্পে বাস প্রায় ১১০০ পরিবারের। বাঙালি বলেই অত্যাচার, অভিযোগ তৃণমূলের।
15 July 2025, 09:30 AM
Mamata Banerjee: ২৬-এর ভোটের আগে বাঙালি আবেগে শান। বাংলা ভাষাকে অসম্মানের অভিযোগে পথে তৃণমূল। বুধবার প্রতিবাদ মিছিল তৃণমূলের, থাকবেন মমতা। দুপুর ১ : কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং মিছিল। জেলায় জেলায় প্রতিবাদে পথে নামবে তৃণমূলও।
