Live Now

Breaking News LIVE Update: ফের হাসপাতালে সোনিয়া গান্ধী

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: ফের হাসপাতালে সোনিয়া গান্ধী
15 June 2025 11:00 PM (IST)

পেটের সমস্যা। ফের হাসপাতালে সোনিয়া গান্ধী। আজ, রবিবার রাতে তাঁকে ভর্তি করা হয় দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, কংগ্রেস সভানেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে আপাতত পর্যবেক্ষণে রেখেছেন চিকিত্‍সকরা।

15 June 2025 11:45 AM (IST)

East Medinipur: পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার মাজনা রেল রাস্তার কাছে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেআইনি যন্ত্রচালিত মেশিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় চালকের মুন্ডু বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান, টানা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারায় চালক। এখনও মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

15 June 2025 10:30 AM (IST)

Bardhaman: বর্ধমানের ভাতারে রক্তাক্ত অবস্থার উদ্ধার ২। এক নাবালক-সহ যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। নাবালককে পেটে ধারাল অস্ত্রের আঘাত। নাবালকের বাড়ির বাইরে প্রতিবেশী যুবককেও উদ্ধার। প্রতিবেশী যুবকের গায়েও ধারাল অস্ত্রের আঘাত। কে হামলা চালাল? ঘটনার তদন্তে পুলিস। ওই নাবালক এবং যুবক হাসপাতালে ভর্তি। 

15 June 2025 10:30 AM (IST)

Malda: মালদহে অস্ত্র হাতে তোলাবাজির অভিযোগ। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। কাঠগড়ায় কালিয়াচকের তৃণমূল ব্লক সভাপতি। প্রতিবাদ করায় স্থানীয়দের বাড়ি ‘ভাঙচুর’। অভিযুক্ত তৃণমূল নেতার নাম সারিউল শেখ। পুলিস সুপারের অভিযোগ স্থানীয়দের। তবে এখনও পর্যন্ত গ্রেফতার নয় তৃণমূল নেতা। অস্ত্র হাতে তোলাবাজির ভিডিয়ো ভাইরাল! 

15 June 2025 08:45 AM (IST)

Bankura: গভীর রাতে বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে তালা ভেঙে ঢুকে ভাঙচুরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে, খবর পেয়ে রাতেই জেলা কার্যালয়ে জমায়েত করে প্রবল বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের।

15 June 2025 08:45 AM (IST)

South 24 Parganas: সকাল থেকে ক্যানিং সহ দক্ষিণ ২৪ পরগনা জুড়ে বৃষ্টি, মেঘলা আকাশ। তবে বৃষ্টির কারণে নদী পথে পারাপারের কিছু সমস্যা হয় বলে মাঝিরা জানায়। গদখালী, গোসোবা, চন্ডিপুর, ঝড়খালি, সোনাখালি, সাতজেলিয়া ধীর গতিতে চলছে নদীতে নৌকা চলাচল তবে বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হয়ে যাবে বলে মাঝিরা জানাচ্ছে।

15 June 2025 08:45 AM (IST)

Saokat Molla: ভাঙড়ে সরকারি জায়গা দখল ও পুকুর ভরাট করে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন শওকত মোল্লা।

15 June 2025 08:45 AM (IST)

Phoolbagan: ১ বছর ৪ মাসের শিশুর মৃত্যু খবরে উত্তেজনা ছড়ায় ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতালে। গত ২৯ মে শ্বাস নলিতে খাবার আটকে যাওয়ায় বি সি রায় হাসপাতালে ভর্তি হয় ১ বছর ৪ মাসের  শিশুকন্যাকে। ভর্তি করা পর হাসপাতাল থেকে জানানো হয়, ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তাকে ভেটিলেনকশন সাপোর্ট দেওয়া হয়। তার কয়েকদিন পর জানানো হয় কোভিড হয়েছে। পরিবারের অভিযোগ কবে টেস্ট হয়েছে, সেটা পরিবার কে জানানো হয়নি। শুক্রবার থেকে অবস্থা অবনতি হতে থাকে শনিবার রাত নটা নাগাদ মৃত্যুর পর হাসপাতাল থেকে জানানো হচ্ছে বাচ্চার ব্রেন টিউমার ছিল বলে মৃত্যু হয়েছে। গত ১৭ দিনে একবারও ব্রেন টিউমার এর কথা বলা হয়নি। চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত্যু হয়েছে এই মর্মে হাসপাতালের বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।

15 June 2025 08:45 AM (IST)

Kolkata: রবিবার রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেল যুবক।

15 June 2025 08:45 AM (IST)

Helicopter Crash: উত্তরাখণ্ডে চারধাম যাত্রার সময় রবিবার একটি বড় দুর্ঘটনা ঘটে। কেদারনাথ ধাম থেকে গৌরীকুণ্ড এলাকার ফাটায় আসার সময় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৩ মাসের এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...