Live Now

West Bengal Breaking News Live Update: তাজপুরে সমুদ্রে তলিয়ে গেলেন ৩ পর্যটক!

Latest National news today live updates: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

West Bengal Breaking News Live Update: তাজপুরে সমুদ্রে তলিয়ে গেলেন ৩ পর্যটক!
17 June 2025 04:00 PM (IST)

তাজপুরে দুর্ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৩ পর্যটক। পুলিস ও নুলিয়াদের তত্‍পরতায় ২ পর্যটককে উদ্ধার করা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁরা। আরেকজনের সন্ধানে তল্লাশি চলছে।

17 June 2025 02:15 PM (IST)

Burdwan University: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ নিমাই চন্দ্র সাহাকে সিআইডি তলব করেছে ১৮ জুন সকাল সাড়ে দশটায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থ তছরুপের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। প্রাক্তন ভিসি নিমাই চন্দ্র সাহাকে জেরা করার জন্য ডেকে পাঠাল সিআইডি। বুধবার তাকে সকাল সাড়ে দশটার মধ্যে বর্ধমানের সিআইডি অফিসে হাজির হওয়ার জন্য বলা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে কীভাবে দু কোটি টাকা উধাও হয়ে গেল তা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

17 June 2025 02:15 PM (IST)

Malda Shootout: ফের মালদায় শ্যুট আউট। বৌদির বাড়িতে এসে গুলিবিদ্ধ। মাথা লক্ষ্য করে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু দেওরের। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩০ )। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায়।

17 June 2025 02:15 PM (IST)

Kolkata Municipality: অগ্নিকাণ্ডের ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই তৎপর কলকাতা পুরসভা। খিদিরপুর এলাকায় অত্যাধুনিক বাজার তৈরির আগে আপাতত ভাবে তাদের আকার জায়গা ঠিক করা হয়েছে। পুরসভা সূত্রে খবর, খিদিরপুরে যেখানে এই মার্কেট তার পাশে বিশাল এলাকা জুড়ে ঘাটাল ছিল একসময়। কয়েক বছর আগে সেই ঘাটাল সরানো হয়েছে। সেই ফাঁকা জায়গাতেই অস্থায়ীভাবে ব্যবসায়ীদের থাকার জায়গা করা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে তার আগে কলকাতা পুরস্কার তরফ থেকে সার্ভে করা হচ্ছে। কোন ব্যক্তির নামে কতগুলি দোকান রয়েছে, কতগুলি পুড়েছে, তার তালিকা তৈরি করা হবে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ এরও সমীক্ষা করা হবে। কলকাতা পুরসভার বাজার বিভাগ এই সমীক্ষা করবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের ট্রেড লাইসেন্স সহ অন্যান্য নথিপত্র যাচাই করে নেওয়া হবে। সেই তালিকা অনুযায়ী মিলবে পুনর্বাসন। সরকারি হিসাব অনুযায়ী, অগ্নিকান্ডের ঘটনায় কমবেশি ৭০০ দোকান পুড়েছে। যদিও এই সংখ্যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, প্রায় হাজারেরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

17 June 2025 01:30 PM (IST)

Birbhum: ডাকাতি করার উদ্যেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস। ঘটনাটি বীরভূমের মল্লারপুরে। গতকাল গভীররাতে মল্লারপুর থানার কাঁন্দিয়ারা গ্রামের কাছ থেকে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীররাতে বীরভূমের মল্লারপুর - সাইথিয়া রাস্তায় টহলদারি চালাচ্ছিল মল্লারপুর থানার পুলিস। সেইসময় কাঁন্দিয়ারা গ্রামের কাছে তিনজন দাঁড়িয়েছিল। পুলিস তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাদের কাছে তল্লাশি চালিয়ে ভোজালি, ছুরি ও লোহার রড উদ্ধার করে পুলিস। এরপরই পুলিস তাদের গ্রেফতার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ওই এলাকায় ডাকাতি করার উদ্যেশ্যে জড়ো হয়েছিল। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

17 June 2025 11:45 AM (IST)

Snehasish Ganguly Hospitalised:  কলকাতার এক বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে ভর্তি করানো হয়েছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। পেটে ব্যথা কারণে তাঁকে ভর্তি করানো হয় বলে জানা গিয়েছে। স্নেহাশিসকে আজ কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে দেখতে আসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় বলে জানা গিয়েছে। 

17 June 2025 09:00 AM (IST)

Howrah: বেনারস রোডে এক যুবককে ধরে বেধড়ক মারছিল কয়েকজন যুবক। উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় যানজট হয়। কোনওভাবেই স্থানীয়রা ঝামেলা সামলাতে পারছিলেন না। তখনই এক ব্যক্তি বলেন পুলিস এসে গেছে। শুনে পালিয়ে যায় ঝামেলা পাকানো যুবকেরা। আসলে তখন আসেনি পুলিস। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। কালো স্কর্পিও গাড়ি থেকে নেমে এসে বলেন এলাকা ফাঁকা করতে। তার কথা শুনে পালায় যারা ঝামেলা ও মারধর করছিল। আরো বড় ঘটনা ঘটতে পারত তিনি গাড়ি থেকে নেমে পরিস্থিতি না সামলালে। আসলে তার কালো গাড়িকে পুলিসের গাড়ি ভেবেছিল ঝামেলাকারী যুবকেরা। মারধর খাওয়া যুবক রেহাই পায়। বিধায়কের তৎপরতায় রুখে যায় বড় ঘটনা। তবে কি কারণে এই ঘটনা এবং কেনো প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর তা খতিয়ে দেখছে পুলিস।

17 June 2025 09:00 AM (IST)

Purulia: ভয়াবহ অগ্নিকাণ্ড পুরুলিয়ায়। সোমবার রাতে পুরুলিয়া শহরের রাঁচি রোডে আবর্জনার স্তূপ এবং হর্ডিংএ আগুন লাগে । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের আধিকারিক ও কর্মীরা। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের উপরেই রয়েছে ইলেকট্রিক তার। সামনেই রয়েছে বহুতল বিল্ডিং, ঢিল ছোড়া দূরত্বে রয়েছে যানবাহনের পার্কিংস্থল। সেক্ষেত্রে এই আগুন ভয়াবহ আকার ধারণ করতে পারত। দমকল কর্মীদের তৎপরতায় সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সাধারণ মানুষ। 

17 June 2025 08:45 AM (IST)

Basirhat: বসিরহাটের ঘোনা বাজারে তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করার অভিযোগ। খুন করার পর চম্পট দেয় দুষ্কৃতীর দল। আতঙ্কে গ্রামবাসীরা। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার  বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারে বছর ২৫ এর আনার মোল্লা রাত সাড়ে নটা নাগাদ বাড়ির কিছু দূরে ঘোনা বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল বন্ধুদের সঙ্গে। সেই সময় ১০ থেকে ১৫ জনের একটি দুষ্কৃতি দল হাতে ধারালো অস্ত্র ও মেশিনপত্র নিয়ে হামলা চালায় ওই যুবকের উপর। প্রতাক্ষ‍্যদর্শীরা জানায় হঠাৎই মোটরবাইকে একদল দুষ্কৃতি এসে কাছ থেকে বেশ কয়েকডাউন গুলি চালায়, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় রক্তাক্ত অবস্থায মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে দোকান বাজার বন্ধ হয়ে যায় মানুষজন ছুটে পালিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিস বাহিনী চলে আসে কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছে।

 

17 June 2025 08:30 AM (IST)

WB Weather Update: আজ অথবা কাল দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ। ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে বৃষ্টি শুরু জেলায় জেলায়। আজ এবং কাল সমস্ত জেলায় বৃষ্টি। কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

17 June 2025 08:30 AM (IST)

Iran-Israel War: যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই! রাতেও তেহরানে হামলা ইসরায়েলের। তেহরানের ৮০টি জায়গায় হামলা। ইরানে অন্তত ২২৪ জনের মৃত্যু। ইসরায়েলে এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু। আমেরিকা কি এবার সরাসরি যুদ্ধে? জি সেভেন সম্মেলন কাটছাঁট ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের দিকে রওনা মার্কিন রণতরীর। এবার যুদ্ধক্ষেত্রে সরাসরি আমেরিকা? চুপ থাকবে রাশিয়া,চিন? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনাচ্ছে।  

17 June 2025 08:30 AM (IST)

Air India Flight: বিপদ কাটছে না এয়ার ইন্ডিয়ার। কলকাতা-মুম্বইগামী বিমানে যান্ত্রিক ত্রুটি। সান ফ্রান্সসিকো ভায়া কলকাতা-মুম্বই উড়ান। AI 180 টেক অফের আগে যান্ত্রিক ক্রটি। অন্য বিমানে পাঠানো হল যাত্রীদের। 

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...