Live Now

Breaking News LIVE Update: নিখোঁজ তরুণীর খোঁজ করতে গিয়ে মিলল এক তরুণের দে*হ! আনন্দপুরকাণ্ডে বাড়ছে রহস্য...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: নিখোঁজ তরুণীর খোঁজ করতে গিয়ে মিলল এক তরুণের দে*হ! আনন্দপুরকাণ্ডে বাড়ছে রহস্য...
19 August 2025 11:30 AM (IST)

Jalpaiguri: আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে লোক টানতে অভিনব উদ্যোগ...

Jalpaiguri: "আমার পাড়া আমার সমাধান" ক্যাম্পে লোক টানতে অভিনব উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের। মাইক নিয়ে বাজারে প্রচারে ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর।

19 August 2025 09:30 AM (IST)

Road Accident: সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি রোডের রামপুর এলাকায়...

Road Accident: সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি রোডের রামপুর এলাকায় একটি সরকারি বাস ও একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ঘটনাস্থলেই দুই টোটো যাত্রীর মৃত্যু হয়। আরো এক টোটো যাত্রীর অবস্থা আশঙ্কাজনক  স্থানীয় সূত্রে জানা যায় ধামাখালি থেকে একটি সরকারি বাস সড়বেড়িয়া দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি টোটো ভর্তি যাত্রী সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

19 August 2025 09:30 AM (IST)

Teesta Barrage: ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। মঙ্গলবার সকাল ৮ টায়...

Teesta Barrage: ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। মঙ্গলবার সকাল ৮ টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১১৯৫ কেউমেক জল ছাড়া হয়। তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতার পাশাপাশি এনএইচ ৩১ জলঢাকা নদীর ওপরেও হলুদ সতর্কতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোলরুম জলপাইগুড়ি সূত্রে খবর। তবে এদিন সকাল থেকেই জলপাইগুড়ি তে রোজ ঝলমলে আকাশ।

19 August 2025 09:15 AM (IST)

Jalpaiguri: জলপাইগুড়ি তিস্তা পারে বেআইনি বালু-পাথর বহন, বেলাকোবা পুলিশের জালে...

Jalpaiguri: জলপাইগুড়ি তিস্তা পারে বেআইনি বালু-পাথর বহন, বেলাকোবা পুলিশের জালে দুই ট্র্যাক্টর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জলপাইগুড়ি বেলাকোবা আউটপোস্টের এ.এস.আই বিশ্বজিৎ মোহান্তর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। সোমবার বিকেলে ওই অভিযানে দুইটি ট্র্যাক্টর আটক করা হয়, যেগুলির সঙ্গে ট্রলি যুক্ত ছিল এবং অবৈধভাবে আরবিএম (River Bed Material) বোঝাই করা হয়েছিল।

19 August 2025 09:15 AM (IST)

Kolkata: স্কুটার চালানো শেখানোর সময় অশান্তি। বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে...

Kolkata: স্কুটার চালানো শেখানোর সময় অশান্তি। বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ। পলাতক অভিযুক্ত যুবক। মাঝরাতে খালে ডুবুরি নামিয়ে চলল তল্লাশি। এখনও খোঁজ মেলেনি তরুণীর। আনন্দপুরের চিনা মন্দির এলাকার ঘটনায় চাঞ্চল্য। রাত সাড়ে ১২ টায় খালে নামানো হয় ডুবুরি। ঘণ্টাদুয়েক তল্লাশির পরেও খোঁজ মেলেনি তরুণীর।

19 August 2025 09:15 AM (IST)

Russo-Ukrainian War: রুশ-ইউক্রেন যুদ্ধবিরতির পথে গলছে বরফ? এবার মুখোমুখি...

Russo-Ukrainian War: রুশ-ইউক্রেন যুদ্ধবিরতির পথে গলছে বরফ? এবার মুখোমুখি বৈঠকে পুতিন-জেলেনস্কি? ‘দুই যুযুধান রাষ্ট্রনায়কের বৈঠকের উদ্যোগ নিয়েছি’  পুতিন-জেলেনস্কি বৈঠকের জায়গায় ঠিক হয়নি। হোয়াইট হাউসে হাইপ্রোফাইল বৈঠকের পর জানালেন ট্রাম্প। বৈঠকের মাঝেই পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। ‘রাশিয়া-ইউক্রেনের শান্তির সম্ভাবনায় সকলেই খুশি’। ট্রুথ সোশ্যালে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের বৈঠকে ছিলেন বিশ্বের একঝাঁক শীর্ষনেতা।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

Read More