)
Kolkata Fir Incident: সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াববহ আগুনের গ্রাসে রঙের কারখানা। ঘটনাস্থলে ২টি ইঞ্জিন। কারখানায় একের পর এক বিষ্ফোরনের শব্দ। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।
India-Pak Tensions: জাল ফেলছে আইএসআই। কতটা ঝুঁকিতে সীমান্তবর্তী জেলাগুলো? পহেলগাঁও আবহে বঙ্গ সীমান্তের কী ভাবনা?
Kedarnath: খুলল কেদারনাথ মন্দির। নিরাপত্তার চাদরে গোটা এলাকা। কড়া নিরাপত্তার মধ্যে খুলল কেদারনাথ।
Delhi Incident: রাজধানীতে জল-ছবি। হাঁটু জলে ভাসছে দিল্লি।
Malda: ১৭২কিলোমিটার সীমান্ত এলাকা মালদা জেলায়। তার মধ্যে ৩২কিলোমিটার নদীপথ। ১৮কিলোমিটার নেই কোন কাঁটাতার। পাকিস্তান বাংলাদেশের এই সীমান্তপথ ব্যবহার করে ভারত ভুখন্ডে নাশকতা করতে পারে। এমন আশঙ্কায় আতঙ্কিত মালদাবাসী।সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। হাই এলার্ট জারি করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।
Jalpaiguri Incident: শারীরিক উচ্চতা মাত্র দু ফিট, মাধ্যমিক রেজাল্টের গ্রাফে ৫৫৩! নয়ন দত্ত , বিশেষ ভাবে সক্ষম এই পরীক্ষার্থী মাধ্যমিক ২০২৫ এর জেলার ডুবতি নৈয়াকে কিছুটা হলেও পাড়ে নিয়ে আসতে সমর্থ হয়েছে,এমনটাই মনে করছে শিক্ষক থেকে অভিভাবক মহল।
Sukanta Majumdar: সুকান্ত মজুমদার তার জেলা সফরের প্রথম দিনে বালুরঘাট স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বলেন যুদ্ধ বললেই যুদ্ধ করা যায় না তার জন্য সুনির্দিষ্ট পন্থা ও সময় লাগে প্রধানমন্ত্রী তিন বাহিনীকে খোলা হাত দিয়েছেন তারা ঠিক সময় মত প্রত্যাগাত করবে তিনি আবারও একবার বলেন কোন অপরাধীকে ছাড়া হবেনা কেউ রেহাই পাবে না এবং ভারত সরকার সেই লক্ষ্যেই এগোচ্ছে।
Newtown Incident: বৃহস্পতিবার সন্ধ্যায় নিউটাউনে আছড়ে পড়লো কাল বৈশাখী ঝড়। সঙ্গে মুলধারায় বৃষ্টি। ভাঙলো রাস্তাতে লাগানো অনুষ্ঠানের গেট।
Newtown Food Fair: চারদিন ব্যাপী নিউটাউন সিটি স্কোয়ার মাঠে অনুষ্ঠিত হলো খাদ্য মেলা, যার নাম দেওয়া হয়েছে 'ভোজ বাজি'। ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত এই মেলা চলবে। ভোজ বাজি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন কে ডি এ চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়,বিধান নগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
India on Pakistan: ওপারের গোলাবারুদের শব্দে আতঙ্কে দিন কাটছে ইন্দো বাংলা সীমান্ত বাসিন্দাদের। বাংলাদেশের বর্তমান অস্থিরতার ফলে ইন্দো বাংলা সীমান্তের ফুলবাড়ি ও ফাঁসিদেওয়া বর্ডার লাগোয়া ভারতীয় বসবাসকারীদের রাতের ঘুম নেই। পরিবার নিয়ে ব্যাপক আতঙ্কে রয়েছে তারা। আগে বর্ডারের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীতে স্নান করা বা নদী থেকে জল নেওয়া সবটাই করতে পারলেও এখন তা পুরোপুরি বন্ধ।
India on Pakistan: উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে 'এয়ার শো'। ফের ভারতীয় নৌসেনার শক্তিপ্রদর্শন। আরব সাগরে বেড়েছে নজরদারি। পহেলগাঁওয়ের বদলা চাইছে দেশবাসী। ৩ বাহিনীর প্রস্তুতির 'অ্যাকশন'। শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়েতে 'নাইট ল্যান্ডিং'। রাফাল, মিরাজ, জাগুয়ার - রাস্তায় নামছে একের পর এক যুদ্ধবিমান। সমুদ্র-সমরে প্রস্তুত নৌসেনাও। পাক গোলা থেকে বাঁচতে সীমান্তে বাঙ্কার।
Madhyamik Result 2025: মাধ্যমিকের মেধাতালিকায় জেলার জয়জয়কার, যা প্রতি বছরের ছবি। চলতি বছর মেধাতালিকা অনুযায়ী বাজিমাত করেছে রায়গঞ্জ। তবে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। আজ শুক্রবার, ২ মে সকাল ৯ টায় ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। এবার প্রথম দশের মেধাতালিকায় পশ্চিম মেদিনীপুরেরই তিনজন।
Madhyamik Result 2025: মাধ্যমিকে রাজ্যের সপ্তম সৌরিন রায়, গর্ব পূর্ব বর্ধমানের আউসগ্রামের অমরার গড় উচ্চ বিদ্যালয়ের। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরে সপ্তম স্থান অধিকার করে চমক দেখিয়েছে আউসগ্রাম ২ নম্বর ব্লকের অমরার গড় গ্রামের সৌরিন রায়। অমরার গড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌরিন পরীক্ষায় ৬৮৯ নম্বর পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছে।
Madhyamik Result 2025: বালুরঘাট পৌরসভার লাগোয়া চকভিগু এলাকার গর্ব অনিক সরকার এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যজুড়ে নবম স্থান অধিকার করে সবাইকে চমকে দিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাই স্কুলের ছাত্র অনিক মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৮৭। শুরু থেকেই মেধাবী অনিক বরাবরই স্কুল ও এলাকার মধ্যে এক পরিচিত মুখ। মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় অনিক পেয়েছিল ৬৮৪ নম্বর।
Madhyamik Result 2025: মাধ্যমিক পরীক্ষায় ৬৮৮ নাম্বার পেয়ে সম্ভাব্য অষ্টম হয়েছে বর্ধমান বিদ্যার্থী ভবন বালিকা বিদ্যালয়ের ছাত্রী পাপড়ি মন্ডল। বাবা দেবাশীষ মন্ডলের টেলারিং এর ব্যবসা এবং মা পূর্ণিমা মন্ডল গৃহবধূ। ছয় জন গৃহ শিক্ষক ছিল। রেজাল্টের পিছনে মায়ের অবদান সব থেকে বেশি বলে জানাচ্ছে পাপড়ি। ভবিষ্যতে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে ফরেষ্ট অফিসার হওয়ার ইচ্ছে।
Madhyamik Result 2025: মাধ্যমিকে দশম স্থান অধিকার করল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র সৌভিক দিন্দা। সৌভিকের প্রাপ্ত নম্বর 686। ছোটবেলা থেকেই মামা বাড়িতেই মানুষ, সৌভিক বরাবরই ছোট থেকেই সে পড়াশুনায় মেধা ছিল। তবে কোনদিন নির্দিষ্ট সময় বা রুটিন মেনে সে পড়াশোনা করেনি।
Madhyamik Result 2025: অয়ন নাগ কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল থেকে মাধ্যমিকে যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে। অয়ন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। বাবা কৃষক ও মিষ্টান্ন ব্যবসায়ী। প্রতিদিন রাত ১০ টা পর্যন্ত অয়ন পড়াশোনা করতো।তার বার্তা,সমস্ত বই গুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেই সাফল্য আসবেই।
Madhyamik Result 2025: মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে পরিবার তথা স্কুলের নাম উজ্জ্বল করল আরামবাগের গৌরহাটি ইন্সটিটিউশনের সিঞ্চন নন্দী। তার প্রাপ্ত নম্বর ৬৯১। ভবিষ্যতে এই স্কুলেই পড়তে চায়। তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। অংক ও পদার্থ বিদ্যা তার প্রিয় বিষয়। পড়াশোনার পাশাপাশি সে ক্রিকেট খেলতে ভালো বাসে। সিঞ্চন ও তার দিদি জমজ।সেও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার প্রাপ্ত নম্বর ৬২৮। তার মন খারাপ। তবে ছেলের এই ফলাফলে তার বাবা নির্মল কুমার নন্দী ও মা মুনমুন নন্দী খুবই খুশি।
Madhyamik Result 2025: প্রথম দশে নেই জলপাইগুড়ি জেলা। হতাশ জেলার শিক্ষা মহল।আক্ষেপ ঘুচল না তিস্তা পাড়ের জেলার। মাধ্যমিকে প্রথম দশে নেই জলপাইগুড়ি। হতাশ জেলার শিক্ষা মহল। মেধা তালিকায় থাকবে জেলা, এমনটাই আশা করেছিলেন জেলার শিক্ষকরা। কিন্তু তা না হওয়ায় মন খারাপ তাঁদের।
Arjun Singh: 'আমার নামে মামলা আর দিলীপ ঘোষের নামে ফুলের তোড়া। এর থেকে প্রমাণ হয় কার গুরুত্ব বিজেপিতে বেশি। উনি দালালি করেন। দালালি করেন বলেই উনার নামে কোন পুলিসের নোটিশ আসে না। দালালি করে তার প্রমাণ আমার কাছে আছে। দিলীপ ঘোষ জননেতা নয়! শুভেন্দু অধিকারী জননেতা! উনি নিজেকে বিজেপি নেতা প্রমান করতে চাইছেন, ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল-মিস্টি পাঠাচ্ছে আর আমাদের নামে ১৮৪ টা কেস হচ্ছে আমারা বিজেপি করি বলে!'
Madhyamik Result 2025: শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুলের ছাত্র প্রজ্জ্বল দাস এবারে মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করল।
Purba Medinipur: পূর্ব মেদিনীপুরের সামসাবাদ মীরের পুল এলাকায় বাইক ও মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৮ বছর বয়সি আইনুল সেখ-এর। আইনুল বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া দ্রুতগতির একটি মেশিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাকে। সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন।
Madhyamik Result 2025: মাধ্যমিক পরীক্ষায় এবার রাজ্যে সপ্তম স্থান অধিকার করে তাক লাগিয়েছে গঙ্গারামপুর হাইস্কুলের ছাত্র অংকন বসাক। তার প্রাপ্ত নাম্বার ৬৮৯। ছোট বয়সেই অঙ্কন তার বাবাকে হারিয়েছে। মা দেবিকা জোয়ারদার হাই স্কুলের অংকের টিচার। অংকন বসাক ছোট বয়স থেকেই পড়াশোনায় মেধাবী কিন্তু অত্যন্ত মুডি। তার পড়াশোনার টাইম কখনো নির্দিষ্ট ছিলো না। সারাদিনে কখনও সুনির্দিষ্ট সময় মেনে ঘন্টা ধরে পড়াশোনা করেনি, দিনে 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করেছে পরীক্ষার আগে। তার বাইরে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট পেয়েছে সে। এছাড়াও আঁকতে ভালোবাসে। সবমিলিয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অন্যান্য কাজের সাথে যুক্ত ছিল অংকন। প্রথম থেকেই তার পছন্দের বিষয় বিজ্ঞান এবং ভবিষ্যতে বিজ্ঞান বিষয় নিয়ে গবেষণা করতে চায়।
Madhyamik Result 2025: রাজ্যের মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে সুব্রত মান্না, কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র। নিজে এমন সাফল্য আশা করেনি বলে জানিয়েছে সে। প্রতিদিন গড়ে ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা পড়াশোনা করত সুব্রত। ভবিষ্যতে সিপিইউ, ডিজাইন, আর্কিটেকচার এবং কম্পিউটার ইন্টেল ইনভিডিয়া এসব নিয়ে পড়াশোনা করতে চায় সে।
Madhyamik Result 2025: পুরশুড়া চিলাডিঙ্গি বিদ্যাবীথি হাই স্কুল থেকে এবারে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে স্কুল ও পরিবারের নাম উজ্জ্বল করেছে অয়ন্তিকা সামন্ত।তার প্রাপ্ত নম্বর ৬৮৬। আর বিষয় ভিত্তিক নম্বর হল, বাংলা- ৯৮, ইংরেজি তে ৯৫, অংকে ১০০, পদার্থ বিদ্যায় ৯৭, জীব বিদ্যায় ৯৯, ইতিহাসে ৯৯ এবং ভূগোলে ৯৮। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়।বই ভালো করে ও মনোযোগ সহকারে পড়লেই সাফল্য আসবে বলে সে জানায়।
Madhyamik Result 2025: মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করল অরিত্র সাঁতরা,ঘাটাল মনসুকা লক্ষী নারায়ণ উচ্চ বিদ্যালয়, অরিত্র প্রাপ্ত নম্বর (৬৮৮), গল্পের বই, খেলা দেখতে ভালো বাসে,অরিত্র। সায়েন্স নিয়ে পড়তে চায়, বড়ো হয়ে রিসার্চ করতে চায় অরিত্র। যতক্ষণ না পড়া হতো।
West Bengal Result 2025: রাজ্যের মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে সুপ্রতীক মান্না, কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র। নিজে এমন সাফল্য আশা করেনি বলে জানিয়েছে সে। প্রতিদিন গড়ে ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা পড়াশোনা করত সুপ্রতীক। ভবিষ্যতে সিপিইউ, ডিজাইন, আর্কিটেকচার এবং কম্পিউটার ইন্টেল ইনভিডিয়া এসব নিয়ে পড়াশোনা করতে চায় সে। ৬৯২ নাম্বার পেয়েছে।
West Bengal Result 2025: রামপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র দ্যুতিময় মন্ডল, মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে মেধা তালিকায় নবম স্থান অর্জন করেছে। আগামীদিনে চিকিৎসক হতে চায়। প্রিয় বিষয় গণিত। সাফল্যের পেছনে বাবা মা ও দাদার সহ স্কুলের শিক্ষ শিক্ষিকাদের অবদান রয়েছে। খুশি পরিবার, এলাকার মানুষ থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সহপাঠীরা।
Diamond Harbour FC: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ফুটবল টিম হল, ডায়মন্ড হারবার এফ সি। আই লিগ ২ চ্যাম্পিয়নস হওয়ায় ডায়মন্ড হারবারে বিজয় উৎসব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। ডায়মন্ড হারবার শহরে ফুটবল ক্লাবের প্রতিনিধিদেরকে ডায়মন্ডহারবার শহরের একাধিক ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
Canning Bee Sting: মৌমাছির কামড়ে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি কাঁকড়াদহ গ্রামে। গুরুতর জখম হয়েছেন মনোরঞ্জন হালদার নামে এক ব্যক্তি। বর্তমানে কলকাতার হাসপাতালে আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তিনি।
Diamond Harbour Incident: জমিতে জল দেওয়ার সময় ইলেকট্রিক শট খেয়ে বৃত্ত হল এক কৃষকের ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা ফলতা থানার। সহলা গ্রামের বিমান প্রামাণিক (৫০) আজকে সকাল বেলায় ইলেকট্রিক লাইন হুক করে মাঠে জল দিতে গিয়েছিল। ইলেকট্রিক লাইন লাগাতে গিয়ে ইলেকট্রিক শট হয়ে মাঠে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
Jalpaiguri Central Cooperative Bank: ঋণ দিয়ে রাজ্য সেরা হল জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। ৯৫ হাজার কৃষককে প্রায় ২০০ কোটি টাকা ঋণ দিয়ে রাজ্য সেরা হল জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। ১০৬ বছরের ইতিহাসে এই প্রথম অনন্য নজির গড়ে রাজ্য সেরা হওয়ার গৌরব অর্জন করেছে জলপাইগুড়ির অন্যতম এই সমবায় ব্যাঙ্ক।
Malbazar Incident: মালবাজার শহরের রেললাইনের ধার ঘেঁষে ৭, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে বেড়েই চলেছে মদ, গাঁজা ও ব্রাউন সুগারের মতো নেশাজাত দ্রব্যের অবাধ বিক্রি। শহরের আইডেল স্কুলের সামনে থেকে ব্রাউন সুগার কিনতে এসে ধরা পড়ে সাতখাইয়া এলাকার দুই যুবক অভি সরকার ও রঞ্জিত রায়, যাদের বয়স মাত্র ১৮ বছর।
Jalpaiguri News: ঠাকুরদা, ঠাকুরমা, দাদু , দিদা সম্মেলন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া সারদা শিশুতীর্থে পঞ্চ কর্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ কুটুম্ব প্রবোধন কে প্রাধান্য দিয়ে বিদ্যালয়ের প্রার্থনা কক্ষে অরুণ থেকে চতুর্থ শ্রেণী ভাই বোনেদের ঠাকুরমা ঠাকুরদা দাদু দিদাদের কে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনের প্রধান অতিথি রূপে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং মহাবিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুভ্রান্ত রায়চৌধুরী আসন অলংকৃত করেন।
Balurghat Fish: এতদিন যা ফেলে যাওয়ার বস্তু ছিল এখন তা বিকল্প আয়ের সন্ধান দিয়েছে বালুরঘাটের একশ্রেণীর মানুষকে। বাজারের নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকা মাছের আঁশ এখন উপার্জনের মাধ্যম। আত্রাই নদীর পাড়ে গেলেই দেখা যায় মাছের আঁশ শুকাতে ব্যস্ত একদল মানুষ। কারণ এখন এটাই তাদের জীবিকা। বারাসাত থেকে ক্রেতারা এসে এই শুকনো পরিষ্কার মাছের আঁশ কিনে নিয়ে যায়। চাহিদা ও আকাশ ছোঁয়া।
Medical Opration in Purulia: এতদিন জটিল অস্ত্রোপচার হোক কিম্বা জটিল রোগের চিকিৎসা, ছুটতে হতো পাশের রাজ্য ঝাড়খণ্ড নতুবা দক্ষিণ ভারতে। এবার পুরুলিয়ার সরকারি হাসপাতালেই মিলছে সমস্ত জটিল রোগের সমাধান সূত্র। জেলার তো বটেই, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে চিকিৎসার জন্য ছুটে আসছেন প্রত্যন্ত পুরুলিয়া জেলায়। একের পর এক ল্যাপ্রস্কোপি সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচারে সফলতা অর্জন করছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।
Jyotirmay Singh Mahato: 'নির্লজ্জ কংগ্রেস দল এতদিন সরকার চালানোর পরেও জাতি গণনার সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতে পারেনি । জাতি গণনার সৎ সিদ্ধান্ত নিয়েছে মোদীজি। আর বাজনা বাজাচ্ছে কংগ্রেস ।' পুরুলিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।
Baruipur Bansanti River Incident: ৭২ ঘণ্টা পার হলেও বাসন্তীতে এখনও নিখোঁজ দুই ভাইয়ের খোঁজে এন ডি আর এফ টীম। গতকাল রাতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও নদীতে তল্লাশি চালালেও এখনও খোঁজ মেলেনি জয়ন্ত সরদার ও বৃন্দাবন সরদারের। পাশাপাশি পর্যটকের যে লঞ্চ বোটটি গত সোমবার রাতে কালবৈশাখী দমকা ঝড়ে ডুবে গেলেও সেটা কেউ তোলা সম্ভব হয়নি নদী গর্ভে থেকে। জানা যায় প্রশাসন সূত্রে। বোটটিতে ছিল মোট পাঁচজন। যার মধ্যে নিখোঁজ এখনও দুজন প্রায় ৭২ ঘণ্টা।
Madhyamik Result 2025: আজ মাধ্যমিকের ফলপ্রকাশ। মাধ্যমিকে প্রথম ১০-এ ৬৬ জন। শীর্ষে রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। এবারও কলকাতাকে টেক্কা জেলার।
Canning: চুরির বদনাম দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর কান কেটে নেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী। টাকা চুরির অভিযোগে স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলে স্বামীর বিরুদ্ধে। মারধরের পাশাপাশি কান কেটে নেওয়ারও অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত আমড়াবেড়িয়া গ্রামে। এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত গৃহবধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Purulia: "নির্লজ্জ কংগ্রেস দল এতদিন সরকার চালানোর পরেও জাতি গণনার সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতে পারেনি । জাতি গণনার সৎ সিদ্ধান্ত নিয়েছেন মোদীজি। আর বাজনা বাজাচ্ছে কংগ্রেস ।" পুরুলিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।
Jalpaiguri Incident: জলপাইগুড়ির নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রথমে ৫ লক্ষ টাকা এবং পরে ধর্ষণের অভিযোগ। কোচবিহার জেলার দিনহাটা থানায় ধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত শাসকদলের নেতার বিরুদ্ধে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহা কোচবিহার জেলার পুলিস সুপারকে নির্দেশ দিলেন, অবিলম্বে পুলিশি নিরাপত্তা দিতে হবে নির্যাতিতা মহিলাকে এবং নির্যাতিতা মহিলার বিরুদ্ধে পুলিস যে FIR করেছে তাতে কোনওরকম নির্যাতিতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)