Live Now

Breaking News LIVE Update: ফের বীরভূমে তৃণমূল নেতা খু*ন! বোমার আঘাতে মৃ*ত বাইতুল্লা শেখ...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: ফের বীরভূমে তৃণমূল নেতা খু*ন! বোমার আঘাতে মৃ*ত বাইতুল্লা শেখ...
20 July 2025 10:00 AM (IST)

Bhangar: নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাঁর হত্যাকাণ্ডকে ঘিরে ফের উত্তপ্ত ভাঙড়। বিজয়গঞ্জ বাজারে এক কর্মীসভা থেকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রাজ্জাক খাঁর খুনে জড়িত অভিযুক্তদের ভাঙড়ে কোন জমি, দোকান বা জায়গা থাকবে না বলে জানিয়ে দেন তিনি।

20 July 2025 10:00 AM (IST)

Coronation Bridge: করোনেশন ব্রিজের কাছে ফের ধস। সিক্কিমের দিকে যাওয়ার পথে এই গুরুত্বপূর্ণ সেতুর আশেপাশে রাতে ধস নামে। স্থানীয় সূত্রে খবর, এই ধসের ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় । তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং ধস পরিষ্কারের পর গাড়ি চলাচল শুরু হয়েছে। উল্লেখ্য, করোনেশন ব্রিজ উত্তরবঙ্গ ও সিক্কিমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। ফলে এই ধস যাতায়াত কারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশাসন থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আপাতত সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

20 July 2025 10:00 AM (IST)

Jalpaiguri: জমিতে ধান রোপন করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তার নাম দিলীপ কুমার রায়। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির চাপগড় এলাকায়। আজ ( রবিবার)  জলপাইগুড়ি হাসপাতালে দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

 

20 July 2025 10:00 AM (IST)

Asansol: আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ধস।ধসের জেরে গর্তের সৃষ্টি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াই। জানা গিয়েছে রবিবার সকালে হঠাৎই এই ধস নামে। ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। একটি লেন বন্ধ করে রাখা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ শুরু করেছে।

20 July 2025 10:00 AM (IST)

Jalpaiguri: রাতভর ভারী বৃষ্টি, বিশালাকার গাছ রাস্তার উপর উপরে পড়ায় যান চলাচল বন্ধ। পুলিস এবং স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি-ফালাকাটা রোড কলেজ সংলগ্ন এলাকার ঘটনা।

20 July 2025 10:00 AM (IST)

Ghatal Flood: ঘাটালের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে,সমস্ত নদীর জলস্তর কমছে,ধীরগতিতে জল নামছে ঘাটালের প্লাবিত এলাকা থেকে।দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বানভাসি ঘাটাল। তবে জলবন্দি ঘাটাল পুর ও গ্রাম পঞ্চায়েতে প্লাবিত এলাকায় দুর্ভোগ একই রয়েছে,এখন ঘাটাল পুর এলাকায় ডিঙি নৌকায় ভরসা যাতায়াতের।

20 July 2025 09:45 AM (IST)

Jalpaiguri: ২১ জুলাই যোগ দিতে ধর্মতলার উদ্দেশ্যে তৃনমুল নেতা কর্মীরা। দলের কর্মীদের পাশাপাশি জলপাইগুড়ি স্টেশন চত্তরে সাধারণ মানুষেরদের জন্যেও বিনামূল্যে মেডিক্যাল চেকাআপ ক্যাম্পের আয়োজন। মানবিক উদ্যোগ লক্ষ্য করা গেলো শাসক বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা কে। এই স্বাস্থ্যশিবিরে পরিষেবায় বহু চিকিৎসকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

20 July 2025 09:30 AM (IST)

Birbhum: ভোট আসছে, বাড়ছে খুনোখুনি। ফের বীরভূমে তৃণমূল নেতা খুন। বীরভূমের ময়ূরেশ্বরে বাইতুল্লা শেখকে খুন। বোমার আঘাতে খুন বাইতুল্লা শেখ। সাঁইথিয়ার পর এবার ময়ূরেশ্বরে খুন তৃণমূল নেতা। এলাকায় মোতায়েন পুলিস বাহিনী।সিপিএমের বিরুদ্ধে অভিযোগ পরিবারের।

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...