Latest National news today live updates: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

রিলস ও সোশ্যাল মিডিয়ার যুগে বাল্যবিবাহ এবং কিশোরীদের গর্ভাবস্থা প্রতিরোধে কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন শুক্রবার অনুষ্ঠিত হলো মানব পুতুল নাটক। ছাত্রীদের সচেতন করতে কালনা মহকুমা শাসকের শাসকের ব্যবস্থাপনায় বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম আজ কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনে ছাত্রীদের সামনে মানব পুতুল নাটক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে মূলত অল্প বয়সে বিবাহে তাদের শারীরিক এবং মানসিক ক্ষতি, এবং অল্প বয়সে পেগনেন্সি পেলে কি সমস্যা হতে পারে। মানব পুতুল নাটকের মাধ্যমে পরিবেশিত করা হয়। মূলত তারা এবং দুর্গা নামক দুটি চরিত্রকে উপস্থাপন করে, একজনের অদম্য জেদের জন্য তার পড়াশোনা শেষে তার জীবনে সাফল্য। এবং ওপর আরেকটি মেয়ের অল্প বয়সে বিয়ে ও সন্তান প্রসবের পর তার জীবন কাহিনী তুলে ধরা হয়। আধুনিক সমাজে এই বার্তা ছাত্রীদের মনে অনেকখানি প্রভাব ফেলবে বলে মত বীরভূম সংস্কৃতি বাহিনীর। ছাত্রীরাও এই নাটকের মাধ্যমে তারা অনেকখানি উপকৃত হবে বলে মত স্কুলের সার্কেল ইন্সপেক্টরের।
হাওড়া থানা এলাকা থেকে টাকা সমেত এক ব্যক্তিকে তুলে নিয়ে যাবার অভিযোগ।গতকাল দুপুরে অনিমেষ মিত্র নামে ওই ব্যক্তিকে অপহরণ করা হয় বলে অভিযোগ।পুলিশ কমিশনারের বাংলোর সামনে থেকে তিনি নিখোঁজ হন।নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র ম্যানেজারের কাজ করতেন হাওড়ার ফোরশোর রোডের একটি বিস্কুট কারখানায়।গতকাল দুপুরে তিনি লক্ষাধিক টাকা নিয়ে ফজির বাজার এলাকায় একটি ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন।তখনই ঘটনাটি ঘটে।তদন্তে হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সুজয় কৃষ্ণ ভদ্রের ( কালীঘাটের কাকুর) শর্ত সাপেক্ষে স্ত্রী মৃত্যুবার্ষিকী করার অনুমতি কলকাতা হাইকোর্টের। তবে বাড়িতেই অনুষ্ঠান করতে পারবে কাকু।
শর্ত:--
* নিজের ঘনিষ্ট পরিবারের সদস্য ছাড়া অতিরিক্ত আত্মীয় দশজনকে আমন্ত্রণ জানাতে পারবেন।
* ৩৫ জন অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে
* ৩৫ জনের সমস্ত আধার কার্ড এবং বিস্তারিত বিবরণ ৪৮ ঘন্টা আগে সিবিআই এর কাছে দিতে হবে।
* সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠান করা যাবে
* আত্মীয়রা প্রবেশের সময় সিআরপিএফরা তাদের পরিচয়পত্র চেক করবে
* ৩১ জুলাই পর্যন্ত মেডিকেল অন্তর্বর্তীকালীন জামিন বর্ধিত করা হলো
* ২৬ জুলাই মূল জামিন মামলার শুনানি।
মুন্ডেশ্বরী নদীর জল স্তর বাড়ায় সেই জলের তোড়ে ভেঙে পড়ল দুটি বাঁশের সেতু! সমস্যায় আমতা বিধানসভার দ্বীপাঞ্জল ভাটৱা
হাওড়া একমাত্র দীপাঞ্চল আমতা বিধানসভার ভাটোরা সাথে যোগাযোগের জন্য তিনটি বাঁসের সেতু ছিল এই তিনটি বাঁসের সেতুর মধ্যে মুণ্ডেশ্বরী নদীর জল স্তর বাড়ায় সেই জলের তোড়ে ভেঙে পড়ে দুটি বাঁসের সেতু! একটি কুলিয়াঘাট বাঁসের সেতু ও অন্যটি গায়েনপাড়া বাঁসের সেতু এই দুটি সেতু ভেঙে পড়ায় হাওড়া দ্বীপ অঞ্চল ভাটরার সাথে সঙ্গে মানুষের এই মুহূর্তে যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে, কয়েক হাজার মানুষ এই দ্বীপাঞ্চলে বসবাস করেন তাদের প্রতিনিয়ত যাতায়াতের জন্য এই তিনটি বাঁসের সেতুই ব্যবহার করতেন তারা একমাত্র এই বাঁশের সেতু দিয়েই মানুষের যাতায়াত ছিল ! বাঁসের সেতু ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন তারা! যোগাযোগের বা চলাচলের সুবিধার জন্য প্রশাসনের পক্ষ থেকে নৌকা করে ফেরি চলাচলের ব্যবস্থা করা হয় বলে জানালেন আমতা বিধায়ক সুকান্ত পাল!
পথ সারমেয় হত্যার চেষ্টা নিউ টাউনে। অভিযোগ খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। আশঙ্কা জনক অবস্থায় ছয় সারমেয়।
নিউটাউনের ১৮ নম্বর ট্যাংক সংলগ্ন অভিজাত আবাসনের(টাটা ইডেনকোর্ট) সামনে পথ সারমেয় গতকাল রাত থেকেই একের পর এক অসুস্থ হতে থাকে বলে জানায় অভিজাত আবাসনের এক আবাসিক। প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে দেখা যায় মোট ছয়টি সারমেও পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে। খবর দেওয়া হয় চিকিৎসককে, জানানো হয় টেকনোসিটি থানায়। চিকিৎসক ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে চিকিৎসা করা হলেও অবস্থার অবনতি হতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। টেকনোসিটি থানায় অভিযোগ জানানো হবে বলেও জানান অভিজাত আবাসনের আবাসিকরা।
কালিম্পংয়ের কাফেরগাওয়ে ল্যান্ডস্লাইডে উলটে গেলো গাড়ি, মালবাজারের চার যুবক আহত...
কালিম্পং জেলার কাফেরগাও এলাকায় দুর্ঘটনা। ল্যান্ডস্লাইডের কারণে রাস্তার ওপর উলটে যায় একটি চার চাকার গাড়ি। গাড়িটিতে থাকা চার যুবকই আহত হন। জানা গেছে, এরা সকলেই মালবাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে মালবাজারের চার যুবক ব্যক্তিগত গাড়ি করে কাফেরগাও এলাকায় ঘুরতে যান। সেই সময় আচমকা ওই এলাকায় ভূমিধস (ল্যান্ডস্লাইড) শুরু হয়। ঠিক তখনই একটি বড় গাছ গাড়ির ওপর ভেঙে পড়ে। ধাক্কার ফলে গাড়িটি রাস্তার ধারে উলটে যায়।
ঘটনায় গাড়িতে থাকা চার যুবকই আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। গাড়িটি উদ্ধার করে। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক।
local Train: এসি লোকাল ট্রেন রানাঘাটের বদলে একেবারে কৃষ্ণনগর পর্যন্ত চালানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ভাড়ার প্রস্তাবিত প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে-
১) শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত ভাড়া ২৯ টাকা।
২) শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত ভাড়া ৫৬ টাকা।
৩) শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত ভাড়া ১৩২ টাকা।
৪) এই এসি লোকাল ট্রেনে ডেইলি টিকিট, সাপ্তাহিক টিকিট, ১৫ দিনের টিকিট, মান্থলি টিকিট কাটা যাবে। দীর্ঘমেয়াদি টিকিট কাটলে ভাড়ায় কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে।
গতকালের স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদে আজ বিধানসভায় প্রতিবাদ জানাবে বিজেপি পরিষদীয় দল ।।
গতকাল নিজেদের বক্তব্য রাখার পরে বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে যায় বিজেপি ।।
এর তীব্র প্রতিবাদ করেন তৃণমূলের বিধায়করা।।
কেন বারবার নিজেদের বক্তব্য বলে তার উত্তর না শুনে বিজেপির বিধায়করা বেরিয়ে যাবেন তা নিয়ে প্রতিবাদ জানান তারা ।।
স্পিকারও গোটা বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন ।।
এর পরেই তিনি সিদ্ধান্ত নেন যে গতকাল বিজেপির যে দুজন বক্তা বক্তব্য রেখেছিলেন তাদের বক্তব্য নথিভুক্ত করা হবে না ।।
এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ বিধানসভায় প্রতিবাদ জানাবেন বিজেপির বিধায়করা ।।
বন্যা নিয়ে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করতে আরামবাগ মহকুমা শাসকের অফিসে এক ঝটিকা সফরে এলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব তথা সেচ দপ্তরের সচিব মনিশ জৈন। আরামবাগ মহকুমায় প্রাক বন্যা পরিস্থিতিও খতিয়ে দেখতে এসেছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব তথা সেচ দপ্তরের সচিব মনিশ জৈন। মহকুমা শাসকের অফিসে উপস্থিত আছেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য, আরামবাগ মহকুমা শাসক রবি কুমার সহ ছটি ব্লকের বিডিও ও শ্বেত দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, আরামবাগ মহকুমার ওপর দিয়ে প্রবাহিত দামোদর ও দামোদরের শাখা নদী মুণ্ডেশ্বরী দিয়ে ডিভিসির জল প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বাঁকুড়ার দিক থেকে দ্বারকেশ্বর নদে ক্রমশই জল স্তর বৃদ্ধি পাচ্ছে। বন্যার আশংকায় আশংকিত এলাকার মানুষ জন।
জলের তোড়ে ভেসে গেল মেদিনীপুর খড়গপুর সংযোগকারী বাঁশের সাঁকো। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন আমতলা ঘাটে।
প্রবল বর্ষণে এবং ডিভিসি জল ছাড়ার ফলে কংসাবতী নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই।প্রবল স্রোতে বইছে নদী। নদীর জলের সঙ্গে বয়ে আসছে কচুরিপানা। নদীর স্রোত আর কচুরিপানার চাপেই ভেঙে গেল বাঁশের সাঁকো। বিচ্ছিন্ন হয়ে পড়ল যোগাযোগ। মেদিনীপুর থেকে খড়গপুর খুব কম সময়ে এই বাঁশের সাঁকো দিয়ে যেত মানুষজন।কিন্তু সাঁকো ভেঙে যাওয়ায় এবার ঘুর পথে মোহনপুর বাস ব্রিজ হয়ে যেতে হবে তাদের। প্রায় প্রত্যেক বছর বন্যার সময় ভেঙে যায় এই সাঁকো। কিন্তু সেইসময় চলাচল করত নৌকা। এবারে অবশ্য চলছে না সেই নৌকাও। নদীর স্রোত বেশি এবং সেইসঙ্গে প্রচুর কচুরিপানা থাকায় দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে নামানো হচ্ছেনা নৌকা।
অন্যদিকে, দুর্ঘটনা এড়াতে শহর সংলগ্ন গান্ধী ঘাট যাওয়ার রাস্তা মেদিনীপুর পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসলামপুরের নাবালক ভাইরাল কাণ্ডে কেটে গেছে ১৮ দিন। বাচ্চাকে উদ্ধার করতে পারেনি পুলিস। তাই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তার পরিবার। কলকাতার মহেশতলা এলাকার রবীন্দ্রনগর থানায় পুলিশের সঙ্গে কথা বলবেন, দরকার হলে ধরনা বিক্ষোভ করবেন যতদিন পর্যন্ত তাদের সন্তানকে খুঁজে পাচ্ছেন। এমনটাই দাবি করেছেন তাঁরা। বৃহস্পতিবার রাতে ইসলামপুর স্টেশন থেকে কাঞ্চনকন্যা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তাঁরা।
ঘাটালের শিলাবতী নদীতে জল বইছে বিপদসীমার উপর দিয়ে, জল বাড়ছে হু হু করে, ঘাটালের ব্রিটিশ আমলের তৈরি ভাসাপোলের উপর দিয়ে ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন, এই পোলের উপর দিয়েই প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করত। ভাসাপোল রক্ষা করতে চরম তৎপরতা ঘাটাল পৌর কর্তৃপক্ষের। ভাষা পোলের উপর দিয়ে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ। অন্যদিকে ঘাটাল মহকুমাতে বন্যা পরিস্থিতির উপর নজর রয়েছে প্রশাসনের জানালেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।
পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৯ জন । শুক্রবার ঘটনাটি ঘটে পুরুলিয়া - জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর পুরুলিয়ার বলরামপুর থানার নামশোল এলাকায় ।একটি বোলেরো গাড়িতে করে পুরুলিয়ার বরাবাজার থানার আদাবনা এলাকায় বিয়ে বাড়ি থেকে ঝাড়খন্ডের নিমডি থানার তিলাইটাড় ফিরছিলেন চালক সহ ৯ জন । মাঝপথে বলরামপুর থানার নামশোল এলাকায় অপরদিক থেকে আসা একটি টেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বোলেরোটির।
মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ একাধিক জায়গায় পরিদর্শনে যাবেন সেচমন্ত্রী মানস ভুঁইঞা ।
গতকাল রাতেই তিনি পৌঁছে গিয়েছেন দুর্গাপুর।
সেখানকার ব্যারেজ সংলগ্ন এলাকা খতিয়ে দেখার পর তিনি যাবেন পশ্চিম মেদিনীপুর।
এছাড়া হুগলী এবং বাঁকুড়াতেও উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে বন্যা বিধ্বস্ত এলাকায় যাবেন।
ককোলত জলপ্রপাতে হঠাৎ বন্যা, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা
নওয়াদার গোবিন্দপুর প্রখণ্ড এলাকায় অবস্থিত, "বিহারের কাশ্মীর" নামে পরিচিত ককোলত জলপ্রপাতে হঠাৎ করে বন্যা দেখা দেয়। এই ঘটনায় পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন বিভাগের কর্মী ও কেয়ারটেকাররা দ্রুত পদক্ষেপ নিয়ে সকল পর্যটককে ঝর্ণা ও কুণ্ড থেকে সরিয়ে দেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
বনকর্মী রমেশ কুমার ও কেয়ারটেকার যমুনা পাসওয়ান জানান, প্রচণ্ড গরমের কারণে ককোলতে পর্যটকদের ভিড় বেড়ে যাচ্ছিল। হঠাৎ প্রবল বর্ষণে জলস্তর বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়। স্নানরত পর্যটকদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
মধ্যপ্রাচ্য কি আমেরিকার দাবার ঘুঁটি?
ইরানে হামলা করতে প্রস্তুত আমেরিকা!
ইরান-ইজরায়েল টানাপোড়েনে তরজা
শুরু থেকেই নাক গলাচ্ছেন ট্রাম্প
পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে
বেঁধে যাতে পারমাণবিক যুদ্ধ
আশঙ্কায় ওয়াশিংটনকে সতর্ক করে রাশিয়া
দুই সপ্তাহের মধ্যে তেহরানে হামলা আমেরিকার?
দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প
ইরান-ইজরায়েল যুদ্ধের সপ্তাহ পার
ইউরোপের তিন দেশের সঙ্গে বৈঠকে ইরান!
আলোচনা পরমাণু ইস্যুতে, নতিস্বীকার তেহরানের?
জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের সঙ্গে বৈঠকে রাজি ইরান
জেনেভায় বৈঠকে বসতে রাজি হয়েছে ইরান
থাকবেন ইউরোপীয় ইউনিয়নের কাজা কাল্লাস
পশ্চিম বিশ্বের চাপে শেষ পর্যন্ত মাথা নত করল ইরান?
আজ হাইকোর্টে চাকরিহারাদের ভাতা মামলার রায়
আজ সকাল ১০.৩০ ভাতা মামলার রায় হাইকোর্টে
রায় দেবেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা
চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা রাজ্যের
২৫ হাজার ও ২০ হাজার টাকা ভাতার ঘোষণা
ভাতা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে
মামলা ২০১৬-এর ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের
ক্যালেন্ডারে ২০ জুন, ফের বিতর্কে ‘পশ্চিমবঙ্গ দিবস’
‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে বিজেপি-তৃণমূল তরজা তুঙ্গে
আজ পথে নামছেন সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু
বিভিন্ন রাজ্যের রাজভবনে পালিত হবে ‘বাংলা দিবস’
সংঘাতের আবহেই পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিজেপি
শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান তুলে ধরে প্রচারে বিজেপি
রাজ্যের সব হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়ে প্রচার
বিজেপির দাবি, ইতিহাস ভুলিয়ে দিতে চাইলে চলবেনা
আগেই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
‘বাংলা দিবস’ হিসাবে দিনটিকে কেন বেছে নেওয়া হল?’
বাংলার প্রতি অসম্মান বলেও আগেই সুর চড়ান মুখ্যমন্ত্রী
পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস পালনে অনড় রাজ্য
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)