)
Delhi Bomb Threat: দিল্লিতে ১০০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। যার ফলে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা তল্লাশি চালানো হয়।
ED: জেল না বেল? আজ ইডি বিশেষ আদালতে ভাগ্য নির্ধারণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। গতকাল প্রায় ৬ ঘণ্টা বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি ED-র। বীরভূমের একটি কিষাণ মান্ডি তেও তল্লাশি চালানো হয়। নিজের বা আত্মীয়দের নামে জমি কিনে কৃষিভিত্তিক ব্যবসায় কত উপার্জন, জমি কেনার টাকার উৎস সংক্রান্ত তথ্য সংগ্রহ ED-র। তল্লাশি ও তদন্তে উঠে আশা নতুন তথ্য সামনে রেখে চন্দ্রনাথ সিনহা কে হেফাজতে নেওয়ার সপক্ষে আজ সওয়াল করবে ED।
Jalpaiguri: ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও মিলল না কৃষ্ণ রজকের দেহ। সিভিল ডিফেন্সের কর্মীরা শনিবার সকাল থেকে ফের নদীতে বোট নামিয়ে তাঁর খোঁজ শুরু করেছেন। সিভিল ডিফেন্স ছাড়াও তল্লাশি অভিযানে রয়েছেন জলপাইগুড়ি পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালানো হয়েছে। শনিবার সকাল থেকে ফের নদীতে নেমে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু নদীতে প্রচুর জল থাকায় দেহ কোনদিকে ভেসে গেছে তার বুঝতে সমস্যা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার সকালে বৃষ্টির সময় ধোপা বাড়ির কাপড় ধুতে গিয়ে করলা নদীর স্রোতে ভেসে যান কৃষ্ণ রজক নামে এক যুবক। কাপড়ের গামলা জলের স্রোতে ভেসে যাওয়ার সময় সেটিকে বাঁচাতে গিয়ে নদীর জলে তলিয়ে যান তিনি। মর্মান্তিক এই ঘটনায় ঘটেছে জলপাইগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের শনি মন্দির সংলগ্ন রায়কতপাড়া এলাকায়। ঘটনার পর থেকে জলের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর হদিস এখনও পাওয়া যায়নি।
Malbazar: মাল ব্লকের মিনগ্লাস চাবাগানের ডালিমকোট ডিভিশনে এক পূর্ণ বয়স্ক চিতাবাঘ খাঁচা বন্দি হয়। চাবাগানের শ্রমিকেরা কাজে যাওয়ার সময় চিতাবাঘের গর্জন শুনে এগিয়ে গিয়ে দেখে, বন দপ্তরের পাতা খাঁচার মধ্যে আটকে আছে জন্তুটি। বিষয়টি দ্রুত চাবাগান কর্তৃপক্ষের মাধ্যমে বন দপ্তরকে জানানো হয়। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করে। পরে তাকে গরুমারা বনাঞ্চলে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। যদি সে সুস্থ থাকে, তাহলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, চিতাবাঘের উপদ্রব বেড়ে যাওয়ায় বন দপ্তর কিছুদিন আগেই ছাগল দিয়ে টোপ ফেলে খাঁচা বসিয়েছিল। অবশেষে তাতেই ধরা পড়ে চিতাবাঘটি।গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন চাবাগান ও বনবস্তি এলাকায় চিতাবাঘের উপস্থিতি ও আক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। এই কারণে স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES--
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)