Latest National news today live updates: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Dengue Death: দমদমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর। দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রী সায়নী ব্যানার্জির। গত ১৯ তারিখ থেকে ভর্তি ছিল তপসিয়ার একটি হাসপাতালে। প্লেটলেট কমে যাওয়ার ফলে আজ ভোর রাতে মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ডেঙ্গিতে মৃত্যু হয়েছে।
Naihati Murder: গলায় ফাঁস দিয়ে খুন করে টাকা লুঠ নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্রের কাছ থেকে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ি থেকে হাওড়ায় কাজে বেরিয়েছিলেন নৈহাটির ৬ নম্বর দেশবন্ধু পল্লির বাসিন্দা অনিমেষ মিত্র। এরপর দুপুর আড়াটে থেকে অনিমেষ বাবুর আর কোনও খোঁজ পায়নি পরিবার। তারপর শুক্রবার দুপুরে অনিমেষ বাবুর মৃতদেহ উদ্ধার হয় বোলপুর থেকে। পরিবার সূত্রে খবর টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার পথেই উধাও হয়ে যান অনিমেষবাবু। শুক্রবার তাঁর মৃতদেহ বোলপুর শোরুল মোড়ের কাছ থেকে উদ্ধার করে পুলিস।
Internation Yoga Day: আজ আন্তর্জাতিক যোগ দিবস। জেলা থেকে রাজ্য, দেশজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস।
Canning Incident: ব্যবসায়ীকে মদের বোতল দিয়ে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। এক ফল ব্যবসায়ীর টাকা ছিনতাই করে মদের বোতল দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ক্যানিংয়ের। তদন্ত শুরু করেছে পুলিস।
North Dinajpur Police Incident: পুলিস সুপার ও জেলাশাসকের বাংলো লাগোয়া এলাকাতেই পুলিসকর্মীর দাদাগিরি! প্রতিবেশী বাড়ি করতে গেলে সার্ভিস রিভলবার উঁচিয়ে টাকা চাওয়ার অভিযোগ পুলিসকর্মীর বিরুদ্ধে। তৈরি হয় জনরোষ। জনরোষের মুখে পড়ে দৌড়ে পালান অভিযুক্ত ওই পুলিসকর্মী। অভিযোগ করতে গেলে আক্রান্তদেরই পুলিস আটক করে বলে অভিযোগ। শুক্রবার রাতে রায়গঞ্জ থানার কর্নজোড়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, সানাউল্লা নামে ওই পুলিসকর্মী এলাকায় সন্ত্রাস তৈরি করেছে। এলাকায় নিজস্ব গুন্ডাবাহিনীও রয়েছে তাঁর। অভিযোগ, প্রতিবেশীর সঙ্গে জায়গা জমি নিয়ে বিবাদ বাধলে তাদের মারধর করার পাশাপাশি সার্ভিস রিভলবার দেখিয়ে হুমকি দেয় পুলিসকর্মী সানাউল্লা।
Elecphant Attack: সাঁকরাইলের আন্ধারী গ্রামে হাতির তাণ্ডব। হুলাপার্টির সদস্য সহ আহত ৪। হঠাৎই একটি দলছুট হাতি ঢুকে পড়ে এবং গ্রামের মধ্যে ব্যাপক তাণ্ডব চালায়। খাবারের সন্ধানে গ্রামে ঢোকা হাতিটি একটি বাড়ি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি একাধিক মানুষ ও গবাদি পশুর ওপর আক্রমণ করে। জানা গেছে, আন্ধারী গ্রামের বাসিন্দা শেফালী মাইতি বাড়ির উঠোনে কাজ করছিলেন, সেই সময় হাতিটি হঠাৎ তাঁকে আক্রমণ করে। গুরুতর আহত হন শেফালী মাইতি। স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার স্বামী গোষ্ঠ মাইতিও হাতির আক্রমণে জখম হন। বনদফতরের ‘হুলা পার্টি’ হাতিটিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময় গ্রামের কিছু উত্তেজিত বাসিন্দা এক হুলা পার্টির সদস্য মজনু ভক্তার ওপর হামলা চালায়। তার মাথায় গুরুতর চোট লাগে। আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে বিরডাহি এলাকায়। সাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে ৭৩ বছর বয়সী উৎপল জানা হাতির মুখোমুখি হন। হাতিটি শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে উৎপলবাবুকে এবং তার সাইকেলটিও ভেঙ্গে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাতির সামনে পড়ে শ্যামাপদ প্রধান নামে এক ব্যক্তিও গুরুতর আহত হন। হাতিটি তাঁর পায়ের উপর দিয়ে পিষে দেয় বলে জানা গেছে।
Kolkata Incident Child Death choas: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল রাতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজাবাজার থানা এলাকার বাসিন্দা ১০ বছরের ওই শিশুকে তার পরিবার ভর্তি করে চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন প্রায় ২১ দিন পর শিশুটি মারা যায়। পরিবারের দাবি, ভুল চিকিৎসার জন্যই ওই শিশুটি মারা গিয়েছে। এরপরই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাবাজার থানার পুলিস।
National Medical Commission: জাতীয় মেডিক্যাল কমিশনের তরফে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে সতর্ক করা হল। Aebas পোর্টালে সমস্ত চিকিৎসকদের হাজিরা দিতে বলা হয়েছে। এন আর এস মেডিকেল কলেজের পর এবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সমস্ত অধ্যাপক চিকিৎসক, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আরএমওদের নিয়ে তৈরি হল বিতর্ক। যদি দেখা যায় ৭৫ শতাংশের কম উপস্থিতি রয়েছে, তাহলে সাময়িক মাইনে আটকে দেওয়া হবে চিকিৎসকদের। নির্দিষ্ট পোর্টালে নিয়ম অনুযায়ী ছুটির আবেদন ছাড়া কোনও ধরনের অনুপস্থিতি গ্রাহ্য নয়। অন্য কোনও মেডিকেল কলেজে পরীক্ষার পরিদর্শক হিসাবে গেলেও aebas পোর্টালে সেটা নির্দিষ্ট নিয়মমত আবেদন করতে হবে। এইচআরএমএস ছাড়া কোনওভাবেই ছুটির আবেদন গ্রাহ্য নয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)