21 September 2025, 10:15 AM
Road Accident: শ্রীরামপুরের চাতরা তেঁতুলতলা জিটি রোডে আজ সকালে এই দূর্ঘটনা ঘটে।জানা গেছে, চন্ডীতলা বন কৃষ্ণপুর এলাকা বাসিন্দা বছর ৫০ এর শংকরী মালিক গঙ্গায় তর্পন করতে যাচ্ছিলেন। তিনি চন্ডীতলা থেকে অটো চেপে তর্পনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।চাতরা তেঁতুলতলায় বেপরোয়া ভাবে একজন মদ্যপ বাইক আরোহী এসে অটোয় ধাক্কা মারে। ঘটনাস্থলে অটো উল্টে গিয়ে গুরুতর জখম হন কয়েকজন যাত্রী।গুরুতর আহত অবস্থায় তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপালতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন।অটোয় থাকা আরো দুজন যাত্রী ও বাইক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন।
21 September 2025, 10:00 AM
Asansol: ঝাড়খণ্ডে নিম্নচাপজনিত ভারী বৃষ্টির জেরে টানা কয়েকদিন ধরেই জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। কখনও কম, কখনও বেশি হারে এই জলছাড়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ৪১ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছিল। শুক্রবার সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৪২ হাজার ৫০০ কিউসেক। এর মধ্যে মাইথন জলাধার থেকে ছাড়ে ১৭ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ২৫ হাজার ৫০০ কিউসেক। শনিবারও ৪১ হাজার কিউসেক হারে জল ছাড়ে ডিভিসি। যদিও শনিবার রাতে সেই পরিমাণ কিছুটা কমে, শানিবার রাতে ৩১ হাজার কিউসেক জল ছাড়া শুরু করে ডিভিসি কর্তৃপক্ষ। মাইথন ১৪,৫০০ এবং পাঞ্চেত ১৬,৫০০ হাজার কিউসেক জল ছাড়া শুরু করে। তবু পুরোপুরি বন্ধ হয়নি জলছাড়া।
21 September 2025, 10:00 AM
Mahalaya 2025: পিতৃপক্ষের অবসান আজ মাতৃপক্ষের সূচনা। তার আগে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ হিন্দু সমাজের এক রীতি-নীতি। সেই আবেগকে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর তত্ত্বাবধানে দক্ষিণ দমদম পুরসভার ৫ নং ওয়ার্ডে চলছে তর্পণ। তর্পনে আশা মানুষদের জন্য সমস্ত ব্যবস্থাই করা হয়েছে। যারা তর্পন করতে এসেছে তাদের জন্য রয়েছে, গঙ্গা জল থেকে শুরু করে যা যা তর্পনে দরকার সবই রাখা হয়েছে এখানে। এলাকার মানুষজনের ভিড় ও দেখার মতো ছিল। এছাড়াও সকলের জন্য খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
21 September 2025, 10:00 AM
Mahalaya 2025: পূর্বপুরুষ থেকে সমগ্র আত্মার উদ্দেশে নিবেদিত অর্ঘ্য ভোরের আলো ফোটার আগেই গঙ্গার ঘাটে জমে উঠল ভক্তির আবহ। মৃদু স্রোতের মাঝে ধুতি-চাদর পরিহিত মানুষ, পুরোহিতদের মন্ত্রোচ্চারণে মুখরিত পরিবেশ। মহালয়ার সকালে পূর্বপুরুষদের উদ্দেশে নাভিজলে দাঁড়িয়ে অঞ্জলি ভরে জল দান করলেন হাজারো মানুষ। শুরু হল মহালয়ার তর্পণ।
21 September 2025, 10:00 AM
Durga Puja 2025: শনিবার থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন শাসক দলের সর্বময় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। পুজো কমিটির বিদ্যুতের বিলে ৭০ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। মহালয়ার দিন একাধিক তৃণমূল নেতার পুজো কেন্দ্রিক কর্মসূচি। কেউ করবেন চক্ষুদান। কেউ করছেন প্রভাত ফেরী। বিকেলে দলীয় মুখপত্র জাগো বাংলা শারদ সংখ্যা উদ্বোধনের পর ফের পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর। পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। প্রায় সমস্ত নেতার শহীদ তর্পণ। সঙ্গে যুবসমাজকে কাছে টানতে স্বামী বিবেকানন্দের বাসভবন থেকে বর্ণাঢ্য র্যালি। সবমিলিয়ে বাংলা ও বাঙালির কাছে পৌঁছাতে মহালয়া কর্মসূচি আসলে রাজনীতির শারদীয় মোড়কে মোড়া। বলছেন রাজনীতির বিশ্লেষকরা।
