Live Now

Breaking News LIVE Update: শুক্রবারই প্রকাশ হচ্ছে জয়েন্টের ফল! সুপ্রিম নির্দেশে কাটল মেডিক্যালে ভর্তির জট...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: শুক্রবারই প্রকাশ হচ্ছে জয়েন্টের ফল! সুপ্রিম নির্দেশে কাটল মেডিক্যালে ভর্তির জট...
22 August 2025 11:30 AM (IST)

Joint Entrance Result out: ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং...

Joint Entrance Result out: ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিক‍্যাল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। জয়েন্ট এন্ট্রান্স মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে রায় দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। কৌশিক চন্দের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ। জয়েন্ট এন্ট্রান্স ফল প্রকাশে আপাতত কোনও বাধা থাকল না। শুক্রবারই ফলপ্রকাশ।

22 August 2025 08:45 AM (IST)

Canning: চড়া সুদে টাকা নিয়েছিলেন। সেই টাকার সুদ দিতে পারছিলেন না। অভিযোগ...

Canning: চড়া সুদে টাকা নিয়েছিলেন। সেই টাকার সুদ দিতে পারছিলেন না। অভিযোগ সুদের টাকা দিতে না দিতে পারায় রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পূর্বপাড়া এলাকায়। বেধড়ক মারধরের ঘটনায় গুরুতর জখম হয়েছেন অপর্ণা মন্ডল, রাহুল মন্ডল ও সুভাষ নস্কর। ঘটনার পর রাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মন্ডল পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিস।

22 August 2025 08:45 AM (IST)

Namkhana: দীর্ঘদিন ধরে ক্ষুদ্র মৎস্যজীবীরা তাদের জীবন জীবিকা চালিয়ে...

Namkhana: দীর্ঘদিন ধরে ক্ষুদ্র মৎস্যজীবীরা তাদের জীবন জীবিকা চালিয়ে আসছে নদীর বিভিন্ন খারিতে গুলি থেকে ছোট নৌকা চেপে মাছ ও কাকড়া ধরে জীবিকা অর্জন করে।তবে কিছুদিন ধরেই বিভিন্ন জায়গার ফরেস্ট অফিসাররা তাদের ওপর জুলুমবাজি চালিয়ে আসছে যেমন তাদের কোন মৎস্যজীবী মৎস্য শিকার করতে গেলে তাদের এই ছোট নৌকাতে করে গ্যাস নিয়ে যেতে হবে। কোন কাঠের জ্বালানি নিয়ে যাওয়া চলবে না এছাড়াও একাধিক অভিযোগ তুলে তাদেরকে মৎস্য স্বীকার করতে বাধা দিচ্ছে। এমনকি তাদের সামগ্রিক জাল থেকে শুরু করে মৎস্য শিকারের সামগ্রী সবকিছু আটক করছে ফরেস্ট অফিসাররা। তারই প্রতিবাদে  মুষলধারায় বৃষ্টিপাতকে উপেক্ষা করে নামখানা ফরেস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখাল। মৎস্যজীবীরা তাদের দাবি অবিলম্বে তাদের ওপর যে নির্যাতন হচ্ছে সে নির্যাতন যদি না ফরেস্ট অফিসাররা বন্ধ করে তাদের এই বিক্ষোভ চলবে বলে জানাচ্ছে এই ক্ষুদে মৎস্যজীবীরা।

22 August 2025 08:45 AM (IST)

Jalpaiguri: ফের কিংকোবরা উদ্ধার। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের যাদবপুর চা...

Jalpaiguri: ফের কিংকোবরা উদ্ধার। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের যাদবপুর চা বাগান থেকে উদ্ধার হল প্রায় ১২ ফুটের কিং কোবরা। চা বাগানে কাজ করার সময় শ্রমিকরা কিং কোবরা সাপটিকে দেখতে পায়।  ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় চা বাগান জুড়ে। বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া রামসাই মোবাইল স্কোয়াডে। রামসাই মোবাইল স্কোয়াড থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি পিপিএস এর সদস্যদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি পিপিএস এর সদস্যরা। প্রায় এক ঘন্টার চেষ্টায়  কিং কোবরা সাপটিকে উদ্ধার করে তারা। জানা গিয়েছে, এই কিং কোবরা সাপটি লম্বায় প্রায় ১২ ফুট।কিং কোবরা সাপটি সুস্থ থাকায় গরুমারা জঙ্গলে ছেড়ে দেয়া হয়।

22 August 2025 08:45 AM (IST)

Purulia Weather: অবিরাম মুষলধারে বৃষ্টিপাত পুরুলিয়ায়। রাত পেরিয়ে সকাল...

Purulia Weather: অবিরাম মুষলধারে বৃষ্টিপাত পুরুলিয়ায়। রাত পেরিয়ে সকাল লাগাতার প্রবল বৃষ্টি জেলা জুড়ে। শহর থেকে গ্রাম রাস্তাঘাট প্রায় ফাঁকা। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ সাধারণ মানুষ।

22 August 2025 08:45 AM (IST)

Alipurduar: বিহারে মদ খাওয়া নিষিদ্ধ। কিন্তু সুরাপায়ীরা তাতে কী বসে থাকে।...

Alipurduar: বিহারে মদ খাওয়া নিষিদ্ধ। কিন্তু সুরাপায়ীরা তাতে কী বসে থাকে। ভারত - ভুটান সীমান্তের জয়ঁগা থেকে বিহারে যাওয়া বাসে লাগেজে করে ভুটান মদ পাচার হচ্ছিল। দলসিংপাড়া জাতীয় সড়কের ভানুভক্ত মোড়ে পুলিসের নাকা চেকিং করার সময় বিহারের মতিহারিতে যাওয়া একটি বেসরকারা বাসে তল্লাসি চালানোর সময় সিটের নিচে থাকা একটি লাগেজ চেক করার সময় অবৈধ ভুটান মদ উদ্ধার করে। লাগেজের কোন মালিক পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে জয়গাঁ থানার পুলিস। 

22 August 2025 08:45 AM (IST)

Sukanta Majumdar: মোদীর সফরের আগেই তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূল সরকারকে ...

Sukanta Majumdar: মোদীর সফরের আগেই তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূল সরকারকে ‘স্পিডব্রেকার’ বলে তোপ। ‘স্পিডব্রেকার’ বলে তোপ সুকান্ত মজুমদারের। ‘চিংড়িঘাটার মেট্রো কাজ করতে দেওয়া হয়নি’। রাজ্যের অসহযোগিতায় কাজ আটকে:সুকান্ত। উন্নয়ন বাংলায় থমকে গিয়েছে, তোপ সুকান্তর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও নিশানা।

22 August 2025 08:45 AM (IST)

Dilip Ghosh: মোদী কলকাতায়, দিলীপ বেঙ্গালুরুতে। মোদীর ভাষণ মোবাইলে শুনবেন...

Dilip Ghosh: মোদী কলকাতায়, দিলীপ বেঙ্গালুরুতে। মোদীর ভাষণ মোবাইলে শুনবেন দিলীপ। মোদীর সভায় আমন্ত্রণ না পেয়ে ‘অভিমানী’। আলিপুরদুয়ার, দুর্গাপুরের পর দমদম। ফের মোদির মঞ্চে ব্রাত্য দিলীপ ঘোষ ! প্রাক্তন বিজেপি সাংসদের গলায় অভিমানের সুর? 

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

Read More