)
Train Accident: আজ হাওড়া-আমতা রেললাইনের বড়গাছিয়া স্টেশন থেকে এক কিলোমিটার দূরে রেললাইনের উপর ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।জানা যাচ্ছে আমতা থেকে হাওড়া গামী লোকাল ট্রেনে কাটা পড়েন ওই মহিলা।মৃতদেহ উদ্ধার করে ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে জিআরপি।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Nadia Crime: ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে চ্যালাকাট দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে নদিয়ার ভীমপুর থানার গাটড়া জামতলা পাড়া এলাকার।
Alipurduar: মাঝেরডাবরি চা বাগানে এখন শুধুই লেপার্ডের আতঙ্ক। সকালে চা বাগানের শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার আগে বনদফতরের কর্মীরা এসে পটকা ফাটিয়ে চলছে। তার পর কাজে যোগ দেন শ্রমিকেরা। ইতিমধ্যে বাগানের চার দিকে খাঁচা পেতেছে বনদপ্তর।
Road Block: রাস্তা মেরামতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে স্কুল পড়য়াদের। বন্ধ পঠনপাঠন,পথ অবরোধের জেরে রাস্তায় আটকে শিক্ষকরা।
Mill Worker Death: কর্মরত অবস্থায় হুকুম চাঁদ জুটমিলের পাটের মেশিনে পিষে মৃত্যু এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মহ: রুস্তম( ৪৫)।এই ঘটনায় ক্ষোভে ফুসছে শ্রমিকরা। তাদের দাবি মৃত ব্যক্তির পরিবার কে ন্যায্য ক্ষতিপুরণ দিতে হবে। তবে শোকাছন্ন মৃত শ্রমিকের পরিবার। মৃত শ্রমিক পাটঘরে কাজ করা কালীনই এই দুর্ঘটনা ঘটে।
তৃণমূল নেত্রীর ঘোষণা অনুযায়ী সংসদের দুই কক্ষে বাংলায় বক্তব্য পেশ করবেন দলের সাংসদরা। দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে, এই অভিযোগ তুলে তৃণমূল নেত্রী ২১ জুলাই মঞ্চ থেকে সংসদে বাংলা ভাষায় নিজেদের বক্তব্য পেশ করার নিদান দিয়েছেন। সেই মতো তৃণমূলের সাংসদরাও বাংলা ভাষাতেই বলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কিন্তু, বিরোধী বিজেপি এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপির বক্তব্য, বাংলা থেকে জিতে আসা অ বাঙালি সাংসদরাও বাংলায় বক্তব্য রাখুন। এই তালিকায় রয়েছেন লোকসভার সাংসদ ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা এবং রাজ্যসভার সাংসদ সাকেত গোখলরা। সংসদে উঠতে চলেছে বাংলা ও বাঙালি জাত্যাভিমান প্রসঙ্গ।
Kalna: রাজ্য জুড়ে কোটি কোটি টাকা খরচ করে সেভ ড্রাইভ সেভ লাইফ, প্রচার করছেন রাজ্য সরকার ও পুলিশ, তাতেও ঘুম ভাঙছেনা সাধারণ মানুষের, এই প্রচারকে পরোয়া না করে দ্রুত গতিতে বাইক চালিয়ে চালাচ্ছে নতুন প্রয়োজনমরা, তার ফলেই ঘটছে দুর্ঘটনা, কালনার পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়া বাজার এলাকায় কালনা কাটোয়া এসটি কে কে রোডে দুটি বাইকের মুখো মুখি সাংঘার্ষের ঘটনাটি ঘটে, ঘটনায় তিনজন আহত হয়।
Kalna: শিকারী খুদ এহা শিকার হো গায়া, একটি হিন্দি মুভির গানের এই সংলাপটি বাস্তব প্রমান হয়ে গেল কালনার ঘু ঘু ডাঙা গ্রামের একটি ঘটনায়। মাছ শিকারের বর্শা বাঁশে বাধার সময় হঠাৎ মাছ শিকারীর বুকে ঢুকে যাই, স্থানীয়রা তাকে উদ্ধার করে মাছ শিকারের বর্শা বুকে গাঁথা অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসে। আহতের নামে আয়ুষ শেখ, চিকিৎসকের প্রচেষ্টায় অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় ধারালো মাছ শিকারের বর্শাকে বের করা সম্ভব হয়।
Baguiati Death: নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে রহস্য। বাগুইআটি কৈখালির গগন সোনালিয়ার দেহ উদ্ধার। গত ১৮ জুলাই থেকে নিখোঁজ ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। বিশরপাড়া এলাকা থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার। মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে।
Jagdeep Dhankar Resigns: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাত্ ইস্তফা। স্বাস্থ্যের কারণ দেখিয়ে ইস্তফা দেন ধনখড়। উপরাষ্ট্রপতি পদে ৩ বছরের মাথায় ইস্তফা। ২০২৭ পর্যন্ত মেয়াদ ছিল জগদীপ ধনখড়ের। ধনখড়ের পরবর্তী উত্তরসূরী কে? তুঙ্গে জল্পনা। উপরাষ্ট্রপতি পদে ভোটাভুটিতে জেতেন ধনখড়। এবার কি সর্বসম্মত প্রার্থী বাছবে এনডিএ জোট?
TMC: বাংলা আবেগে শান, এবার দিল্লিতে চড়া সুর। বাদল অধিবেশনেও তৃণমূলের গলায় ‘বাংলা’। ‘তৃণমূল সাংসদরা বাংলাতেই কথা বলবেন’। গতকাল একুশের মঞ্চ থেকে বলেন অভিষেক। বাংলা বললেই অত্যাচার, তোপ মমতা-অভিষেকের। ‘বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় অত্যাচার’। বিহার-ওড়িশা-উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে এনে তোপ। সংসদেও বাংলায় কথা বলেই পাল্টা চাপ বাড়াতে মরিয়া। বিজেপির বিরুদ্ধে বাঙালি অস্মিতায় শান তৃণমূলের।
Jhargram Elephant Death: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নিয়ে রেল-রাজ্য সংঘাত। ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু নিয়ে টানাপোড়েন। বন দফতরের অভিযোগ উড়িয়ে বিবৃতি দিল দক্ষিণ পূর্ব রেল। গত ১৮ জুলাই জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় ৩ হাতির মৃত্যু। রেলের তিন কর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রাজ্যের। ১৯ জুলাই সকালে এফআইআর করে বন দফতর। দক্ষিণ পূর্ব রেল গাফিলতির অভিযোগ খারিজ করেছে। ‘বন দফতরের তরফে লিখিত বা টেলিফোনিক বার্তা দেওয়া হয়নি। সাধারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি সতর্কতা পাঠানো হয়।’ সাধারণ নিয়মে হোয়াটসঅ্যাপ বার্তা মান্যতা পায়না:রেল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)