22 June 2025, 14:15 PM
Bengal BJP: কাল শহরে বিজেপির দুই মেগা ইভেন্ট। শ্যামাপ্রসাদের আত্মবলিদান দিবস উপলক্ষ্যে ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাড়ির সামনে বিশাল রক্তদান কর্মসূচি ও সভা। সভায় বক্তব্য রাখবেন শুভেন্দু । পাশাপাশি বন্দেমাতরমের ১৫০ বছর উদযাপন। সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাধু- সন্ত ও বিধায়ক, সাংসদদের উপস্থিতিতে উপস্থিতিতে ২০০০ কণ্ঠে বন্দেমাতরম।
22 June 2025, 09:30 AM
Jaynagar: ছয় মাসের গর্ভবতী গৃহবধূর রহস্যমৃত্যু, চাঞ্চল্য নুরুল্লাপুরে জয়নগর থানার নুরুল্লাপুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
22 June 2025, 09:30 AM
Medicine Scam: নামী সংস্থার মোড়কে, ফের ব্লাড প্রেসারের ওষুধ জাল। পশ্চিমবঙ্গের ড্রাগ কন্ট্রোল সতর্ক থাকায়,এবার বিহার। দুটি ব্যাচ নম্বর জাল করে বিহারের একাধিক জায়গায় বাজারে ছাড়া হল জাল ব্লাড প্রেসারের ওষুধ।বিহার ড্রাগ কন্ট্রোল এর তরফ থেকে একাধিক জায়গায় হানা দেয়,সেখানকার ইন্সপেক্টরা।সেখান থেকে উদ্ধার হয় এই জাল ব্লাড প্রেসারের ওষুধ।বিজ্ঞপ্তি জারী করে দাবি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এর।
22 June 2025, 09:30 AM
Iran Israel War: ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরানোর উদ্যোগ। প্রথম পর্যায়ের ফেরানোর পরিকল্পনা স্থগিত। আজই ফেরার কথা ছিল ভারতীয়দের। শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে স্থগিত।
22 June 2025, 09:30 AM
Iran Israel War: মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা ইজরায়েলের প্রধানমন্ত্রীর। হামলার পর ফোনে কথা ট্রাম্প-নেতানিয়াহুর। ইরান না থামলে আরও হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের। আমেরিকার অ্যাকশনকে স্বাগত জানাল ইজরায়েল।
22 June 2025, 09:30 AM
Donald Trump: ‘ইরান না থামলে আরও বড় হামলা হবে ’, চরম হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের। ‘ইতিহাস বদলে দিয়েছে আজ আমেরিকা, অন্য কোনও দেশ এমনটা পারবে না’, ইরানের সব জায়গা আমাদের নিশানায় :ট্রাম্প।
22 June 2025, 09:30 AM
Iran Israel War: যুদ্ধের আগুন ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইয়েমেনের। ইরানে আমেরিকার হামলার পরই যুদ্ধ ঘোষণা।
