LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি , যোগ্যতা নিয়ে প্রশ্ন, উচ্চস্বরে কটুক্তি আঙ্গুল কুচিয়ে কথা, তৃণমূল এর শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির । ইতিমধ্যেই সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলা শিক্ষা মহলে । ঘটনাটিকে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হবিবপুর ব্লক অপর বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ সাহা । তিনি বলেন, সমস্যার বিষয়টি সম্বন্ধে জানতে পেরেছি। অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে। ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের বুলবুল চন্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় এদিনের এই ঘটনায় পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা।
৬ টি আলাদা ব্যাচের জীবন দায়ী ইঞ্জেকশন চুরি হয়ে গেছে। চুরি গিয়েছে,সুগারের ইনসুলিন এবং ডায়াবেটিস টাইপ 2 ইঞ্জেকশন এর ৩৪৬৫ টি ভায়াল চুরি।
নাগপুরের বর্ডার থেকেই গাড়ী থেকে সিল ভেঙে লোপাট জীবনদায়ী ইঞ্জেকশন। ঘটনায় ইতিমধ্যেই নাগপুরের,করণজা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে সতর্ক বার্তা,রাজ্যের ড্রাগ কন্ট্রোল কে।চুরি যাওয়া ইঞ্জেকশন,কোন ভাবে যাতে রাজ্যে ঢুকতে না পারে নজর রাখতে নির্দেশ।
রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক,সরকারি ,বেসরকারি হাসপাতাল কতৃপক্ষকে ব্যাচ নম্বর মিলিয়ে দেখে,তবেই যেন একই ধরনের ইঞ্জেকশন ব্যবহার করাহয়।
যে পরিমাণ ওষুধ চুরি গিয়েছে, তার তালিকা....
1.insulin delgudec Injection
ব্যাচ নম্বর - rt6gy96 -
৮০ টি ভায়াল চুরি গেছে
2.insulin aspart injection -
ব্যাচ নম্বর -rr726a8
১৩৭ টি ভায়াল ভায়াল চুরি গেছে
3.insulin aspart injection -
ব্যাচ নম্বর - rp5p640
৪৮ টি ভায়াল চুরি
4.semaglutide injection 0.5 mg-
ব্যাচ নম্বর - rp5s223
১২৮০ টি ভায়াল চুরি
5.semaglutide injection 0.25 mg -
ব্যাচ নম্বর - rp5s232
১৩৬০ টি ভায়াল চুরি
6.semaglutide injection 1mg -
ব্যাচ নম্বর - rp5s210
৫৬০ টি ভায়াল চুরি
পুরুলিয়া : প্রাপ্তি পরিষেবার মাধ্যমে ৪৫০ জনকে হারানো মোবাইল ফিরিয়ে দিল পুরুলিয়া জেলা পুলিশ। জেলা জুড়ে বিভিন্ন থানা এলাকায় মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার খবর আসছিল পুলিশের কাছে । সেই মতো প্রত্যেক থানা এলাকাতেই সেই হারানো মোবাইলের খোঁজে অভিযানে নামে পুলিশ । এই অভিযানের নামে দেওয়া হয় প্রাপ্তি । উদ্ধার হয় একের পর এক হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল । পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে প্রাপ্তি পরিষেবার মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তের ৪৫০ জন ব্যক্তিকে তাদের হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফেরত দেওয়া হয় । উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী সহ অন্যান্য পুলিশ কর্তাব্যক্তিরা । নিজেদের মোবাইল ফিরে পেয়ে খুশি জেলার সাধারণ মানুষেরা।
মেট্রো জালে আরও গতিমান কলকাতা
হাওড়ার সঙ্গে জুড়ল আইটি পাড়া
এক মেট্রোতেই হাওড়া থেকে সেক্টর ফাইভ
নোয়াপাড়ার সঙ্গে জুড়ল কলকাতা বিমানবন্দর
পুজোর মুখে নতুন মেট্রো রুটে গতি কলকাতায়
শহিদ ক্ষুদিরাম বা দক্ষিণেশ্বরকেও কানেক্ট
৩০ টাকাতেই হাওড়া থেকে সেক্টর ফাইভ
৩০ টাকাতেই ১৯ কিলোমিটার পথ
হাওড়া ময়দানে প্রথম মেট্রো:সকাল ৬.৩০
হাওড়া ময়দানে শেষ মেট্রো:রাত ৯.৪৫
সেক্টর ফাইভে প্রথম ট্রেন:সকাল ৬.৩২
সেক্টর ফাইভে শেষ ট্রেন:রাত ৯.৪৭
রবিবার হাওড়া ময়দানে ট্রেন:সকাল ৯
রবিবার সেক্টর ফাইভে প্রথম ট্রেন:সকাল ৯.০২
অবশেষে বাধা কাটল ডাক্তারি পড়ার স্বপ্নপূরণে। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের সুপ্রিম স্বস্তি। আজ থেকে নিট UG ও ডেন্টালে ভর্তি প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নোটিফিকেশন জারি। আজ বিকেল পাঁচটা পর্যন্ত ডাক্তারিতে ভর্তি প্রক্রিয়া। ২৫ এবং ২৬ অগাস্টেও চলবে ভর্তি প্রক্রিয়া। আগে ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেয় স্বাস্থ্য দফতর
দুর্গাপুরে শ্রমিক সংগঠনে তৃণমূল বনাম তৃণমূল। শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে ধুন্ধুমার। শ্রমিক সংগঠনের কর্মীদের বচসায় উত্তেজনা। উত্তপ্ত দুর্গাপুরের বি-জোনের দেশবন্ধু ভবন। তৃণমূলের কালচার বলে কটাক্ষ বিজেপির
BANGLADESH
পাকিস্তান-বাংলাদেশ আরও কাছাকাছি। পাকিস্তানে বাংলাদেশ সেনার প্রতিনিধিদল। সপ্তাহ ব্যাপী পাকিস্তান সফরে সেনার দল। তিন দশক পরে ঢাকায় পাক বিদেশমন্ত্রী! ‘কোনও সম্পর্ক ভারত ঠিক করে দেবে না’,পাকপ্রেম পদ্মাপারের বিদেশ উপদেষ্টার।
BOWBAZAR: বউবাজার এলাকায় গড়াল মেট্রোর চাকা।
ভাগ্যের চাকা কি ঘুরবে বউবাজারের?
দুর্গা পিতুরি লেনে প্রায় ৫২টি বাড়ি ক্ষতিগ্রস্ত।
২৪টি বাড়ি প্রায় ভেঙে যাওয়ার অভিযোগ।
নতুন করে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস।
ক্ষতিপূরণ কবে মিলবে?প্রশ্ন বাসিন্দাদের।
শুল্ক যুদ্ধের আবহে ভারতে নয়া রাষ্ট্রদূত নিয়োগ করল আমেরিকা ৷ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘদিনের 'ঘনিষ্ঠ বন্ধু' সার্জিও গোরকে তিনি এই দায়িত্বে নিয়ে এসেছেন ৷ ২০২৩ সালের মে মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত এই দায়িত্বে ছিলেন এরিক গার্সেট্টি ৷ তিনিই সামলাবেন পাকিস্তান ও বাংলাদেশের দায়িত্বও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)