Live Now

Breaking News LIVE Update: পুলিসকে অকথ্য গালিগালাজ! গ্রেফতার বিজেপির ব্যারাকপুরের কনভেনার বিশাল জয়সওয়াল...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Breaking News LIVE Update: পুলিসকে অকথ্য গালিগালাজ! গ্রেফতার বিজেপির ব্যারাকপুরের কনভেনার বিশাল জয়সওয়াল...
24 August 2025 12:15 PM (IST)

Canning: ক্যানিংয়ে দম্পতির জোড়া মৃত উদ্ধার কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সকালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের এলাকা বয়েসিংগ্রামে মৃত দম্পতির নাম নাজির মোল্লা বয়স ২৩, রিঙ্কি মোল্লা বয়স ২১ বলে জানা গিয়েছে। বিগত প্রায় চার বছর আগে নাজির ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ধমানের কাটোয়া রিংকির সঙ্গে। পরে বিয়ে হয়। নাজির পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। দিব্যি চলছিল দম্পতির সংসার। ইদানিং প্রায় এক সপ্তাহ ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চলছিল এলাকাবাসিন্দাদের অভিযোগ। সেই বচসা চলাকালীন  সকালে দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। সূত্রের খবর পরিবারের লোকজন মৃত দেখতে পেয়ে ক্যানিং থানায় পুলিসের খবর দেয়। ক্যানিং থানার পুলিস নাজির ও রিংকিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করে। সূত্রের খবর রাতেই বচসার জেরে স্ত্রীকে প্রথমে শ্বাস রোধ করে খুন করে পরে তার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে এমনই জানা যায়। এমন ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। তদন্তে  ক্যানিং থানার পুলিস। 

24 August 2025 12:15 PM (IST)

Nadia: হায়দরাবাদে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে জলঙ্গি...

Nadia: হায়দরাবাদে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে জলঙ্গি নদীতে পড়ে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক এর মৃতদেহ আজ উদ্ধার হয়। ঘটনা নদীয়ার কৃষ্ণনগর জলঙ্গি রেল ব্রিজে। গতকাল ভোরবেলায় ট্রেন থেকে পড়ে গিয়েছিল জলঙ্গি নদীতে, আজ পাওয়া গেল।

24 August 2025 12:15 PM (IST)

Chandrakona: বিপদসীমা ছুঁই ছুঁই শিলাবতী, প্রথম বন্যায় ভেঙে যাওয়া ভাঙা...

Chandrakona: বিপদসীমা ছুঁই ছুঁই শিলাবতী, প্রথম বন্যায় ভেঙে যাওয়া ভাঙা নদী বাঁধ মেরামত হয়নি। নদীর জল বাড়তেই ফের সেই ভাঙা বাঁধ দিয়ে হুহু করে জল ঢুকছে,প্লাবনের আশঙ্কায় বাসিন্দারা। ভোগান্তি চরমে চন্দ্রকোনার যাদবপুর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের।

24 August 2025 12:15 PM (IST)

Malda: মালদা থেকে নিউ ফারাক্কা স্টেশন ঢুকার মুখে রেলের তার ছিড়ে বিপত্তি...

Malda: মালদা থেকে নিউ ফারাক্কা স্টেশন ঢুকার মুখে রেলের তার ছিড়ে বিপত্তি। তার ছিড়ার ফলে স্টেশন ঢোকার মুখে মালদা হাওড়া গামী একটি প্যাসেঞ্জার ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে নিউ ফারাক্কা স্টেশনের আধিকারিকরা।তার ছিড়ার কারণে ব্যাপক রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ডিজেল চালিত ইঞ্জিন প্যাসেঞ্জার গাড়িটিকে নিয়ে যায় নিউ ফারাক্কা স্টেশনে।

24 August 2025 09:15 AM (IST)

BJP Convenor Arrested: টিটাগর থানার হাতে গ্রেফতার বিজেপির বিশাল জয়সওয়াল...

BJP Convenor Arrested: টিটাগর থানার হাতে গ্রেফতার বিজেপির বিশাল জয়সওয়াল অভিযোগ পুলিসকে হুমকি গালিগালাজ। ১৪ আগস্ট ব্যারাকপুর রাস্তা যে দাবিতে পথ অবরোধ করেছিল কৌস্তভ বাগচী। অবরোধ বলতে এলে পুলিসের সঙ্গে বচসা হয়। পুলিস লাঠি উঠিয়ে তারাও করে। অভিযোগ সেই সময় পুলিসকে উদ্দেশ্য করে গালিগালাজ ও কথা বলেছিল বিশাল জয়সওয়াল সে কারণে টিটাগর থানার পুলিস। তাকে গ্রেফতার করেছে। 

24 August 2025 08:15 AM (IST)

Raydighi: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কেঁদো দ্বীপের কাছে...

Raydighi: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কেঁদো দ্বীপের কাছে রানী ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ রায়দিঘির বৈদ্যপাড়ার মৎস্যজীবী সইদুল মোল্লা।  নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সাথে দেখা করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। স্থানীয় বিধায়ক ও মথুরাপুর দু'নম্বর ব্লকের বিডিওকে সঙ্গে নিয়ে শহিদুল মোল্লার পরিবারের সাথে দেখা করেন সাংসদ। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ওই নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের হাতে আর্থিক সাহায্য করেন সাংসদ। তিন দিন কেটে গেলেও এখনো পর্যন্ত ওই মৎস্যজীবীর কোন খোঁজ পাওয়া যায়নি ফলে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

24 August 2025 08:15 AM (IST)

Kanthi: পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় কাঁথির একই...

Kanthi: পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় কাঁথির একই পরিবারের দুইজনের মর্মান্তিক মৃত্যু, তিনজন গুরুতর জখম। উত্তরপ্রদেশে পিলভীত এলাকার জাহানাবাদ যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা। পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন দুইজন। মৃতদের নাম ফারিদা বিবি (৩০) ও জাহানসিম সাহা (১২)। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরো তিনজন— জাহাঙ্গীর সাহা (৩৬), ফারজান সাহা (৭) এবং সাহারিনা খাতুন (১৫)।

24 August 2025 08:15 AM (IST)

Medinipur: আদিবাসী পরিবারদের পাশে দাঁড়াল মেদিনীপুর পৌরসভা। মেদিনীপুর...

Medinipur: আদিবাসী পরিবারদের পাশে দাঁড়াল মেদিনীপুর পৌরসভা। মেদিনীপুর শহরের ৮নম্বর ওয়ার্ডের হাঁসপুকুর, বেনাপুকুর ও কামারআরা এলাকায় বসবাসকারী ২৫টি আদিবাসী পরিবারের হাতে পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রীর কিট তুলে দেওয়া হয়। সেই কিটের মধ্যে যেমন রয়েছে হাড়ি,কড়া,হাতা,খুন্তি, স্টোভ সহ রান্নার সরঞ্জাম, তেমন রয়েছে চাল ডাল আনাজ।সেইসঙ্গে দেওয়া হয়েছে ত্রিপল ও শাড়ি এবং জামা কাপড়। উল্লেখ্য, কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছিল আদিবাসী পরিবারগুলি কিভাবে দুর্দশার মধ্যে জীবনযাপন করছে। মেলেনি হাউস ফর অল এর বাড়ি, নেই বিদ্যুৎ।দীর্ঘ কয়েক বছর ধরেই ভাঙাচোরা দেওয়াল ও ত্রিপলের ছাউনির নিচে শীত গ্রীষ্ম বর্ষা তারা বসবাস করছে। বারবার পৌরসভায় আবেদন করেও মেলেনি বাড়ি। দুদিন আগে তারা দল বেঁধে গিয়েছিল পুরপ্রধান সৌমেন খানের কাছে তাদের অভাব অভিযোগ জানাতে। তখনই পুরপ্রধান অবাক হয়েছিলেন তাদের এভাবে বসবাস করার চিত্র দেখে। সেদিন ত্রিপল ও শাড়ি দেওয়ার পর আজ বিকেলে জেলাশাসকের মাধ্যমে পাওয়া মুখ্যমন্ত্রীর দেওয়া ত্রাণের কিট আদিবাসী পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়। সেইসঙ্গে পুরপ্রধান জানান এই আদিবাসী পরিবারগুলির নামের লিস্ট তৈরি করা হচ্ছে, খুব শীঘ্রই তাদের বাড়ি বানিয়ে দেওয়া হবে। খুশি আদিবাসী পরিবারগুলি।

24 August 2025 08:15 AM (IST)

Jalpaiguri: জলপাইগুড়িতে শনিবার রাজনৈতিক উৎসাহের আবহে তৃণমূল কংগ্রেসে যোগ...

Jalpaiguri: জলপাইগুড়িতে শনিবার রাজনৈতিক উৎসাহের আবহে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৩০ জন আশা কর্মী। এদিন বিকেল নাগাদ মহিলা তৃণমূলের কর্মীসভা শেষ হওয়ার পর বিকেলে অনুষ্ঠিত হয় বিশেষ যোগদান কর্মসূচি। এদিন সিপিএম ও বিজেপি থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন আশা কর্মীরা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ। তিনি বলেন, মানুষের উন্নয়ন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই অনেকে তৃণমূলে আসছেন। স্থানীয় নেতৃত্বও নবাগতদের পাশে থাকার আশ্বাস দেয়। নতুন যোগে সংগঠন আরও শক্তিশালী হবে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

24 August 2025 08:15 AM (IST)

Howrah: এক বৃদ্ধের রহস্যমৃত্যু। ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার দেহ। হাতের...

Howrah: এক বৃদ্ধের রহস্যমৃত্যু। ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার দেহ। হাতের সোনার চারটি মূল্যবান আংটি ও মোবাইল ফোন পাওয়া যায়নি। সিসিটিভিতে এক ব্যক্তিকে ফ্ল্যাটে ঢুকতে ও বেরোতে দেখা যায়। পরিবারের লোকজন মনে করছেন এটা খুনের ঘটনা। তদন্তে গোলাবাড়ি থানার পুলিস।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

Read More