Breaking News LIVE Update: লক্ষ্য ২০২৬, শমীক ভট্টাচার্যের ‘নয়া টিম’! নতুন কমিটি ঘোষণা করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি...

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

| Last Updated: Friday, July 25, 2025 - 10:55
Breaking News LIVE Update: লক্ষ্য ২০২৬, শমীক ভট্টাচার্যের ‘নয়া টিম’! নতুন কমিটি ঘোষণা করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

25 July 2025, 11:00 AM

Purulia: টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠল পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিডিও-র বিরুদ্ধে। কলকাতা উচ্চ আদালতে বিডিও- র বিরুদ্ধে মামলা দায়ের করলেন রঘুনাথপুরের ঠিকাদার দিলীপ মিশ্র। ঘটনায় শোরগোল পড়েছে রঘুনাথপুর এলাকায়। 

25 July 2025, 10:45 AM

Jalpaiguri: মানুষ রূপেই ভগবান। রোগীর আত্মীয়- পরিজনদের কাছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসকরাই ভগবান। ঘটনা জানলে আপনিও অবাক হবেন! খেলতে গিয়ে কিশোরের পেটে ঢুকে গেল সূঁচালো বাঁশ। লিভার, কিডনি ফুটো করে ওই বাঁশ গিয়ে বিঁধল ইনফেরিওর ভেনাক্যাভায়। এমন সঙ্কটজনক রোগীকে না ফিরিয়ে তার প্রাণ বাঁচাতে ঝাঁপালেন জলপাইগুড়ি মেডিক্যালের চিকিৎসকরা।

25 July 2025, 10:45 AM

Nadia: বিরল প্রজাতির কচ্ছপ ধড়া পড়ল মৎসজীবীর জালে। নদীয়ার শান্তিপুরের ২৪ নং ওয়ার্ডের মহাশ্মশান এলাকার বাসিন্দা জনক বিশ্বাস আজ সকালে তিনি মাছ ধরতে বাড়ির পাশে বিলে যান জাল নিয়ে ঠিক তখনই উদ্ধার হয় কচ্ছপটি । তাকে বাড়ি নিয়ে আসেন পরে বন দফতরের হাতে তুলে দেন।

25 July 2025, 09:00 AM

Arambag: ফের গভীর নিম্নচাপ।আর তার জেরে ভোর থেকেই শুরু হয়েছে ভারী বর্ষণ। এক টানা বৃষ্টি হওয়ায় আরামবাগ শহর সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই জল যন্ত্রণায় পড়ে গেছেন মানুষ জন। জন জীবন ব্যাহত হয়েছে।সকাল থেকে প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে আরামবাগ মহকুমা সহ আশপাশের এলাকা গুলিতে।এতে জল জমে বিপত্তি হয়েছে খোদ আরামবাগ শহরে।শহরের বিভিন্ন ওয়ার্ড জল মগ্ন হওয়ায় নাজেহাল সাধারণ মানুষ জন।এই অবস্থার মধ্যেই যাতায়াত করতে হচ্ছে মানুষ কে।কখন এই জল সরবে তা জানেন না বলেই মন্তব্য করেছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।

25 July 2025, 09:00 AM

Maa Flyover Accident: ফের শহরে পথ দুর্ঘটনা। মা উড়ালপুলে বেপরোয়া গতির জের। ফ্লাইওভারে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। গাড়ি ফেলে রেখে উধাও চালক। হতাহতের কোনও খবর নেই।

25 July 2025, 09:00 AM

Weather Update: দক্ষিণবঙ্গে প্রবল নিম্নচাপ, দিনভর চলবে বৃষ্টি। রাত থেকেই বর্ষণ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টি। আগামী দু’দিনে অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা। রাজ্যে শুধু বজ্রপাতেই অন্তত ১৫ জনের মৃত্যু।

25 July 2025, 09:00 AM

SIR: এসআইআর আঁচে উত্তপ্ত সংসদ। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে আলোচনায় রাজি নয় কেন্দ্র। সংসদ ভবনের বাইরে ধরনা বিক্ষোভে এককাট্টা বিরোধীরা। পাল্টা সুর চড়াচ্ছে গেরুয়া শিবিরও। 

25 July 2025, 09:00 AM

Bengal BJP: ২৬-এর ভোটে তারকা মুখে এবারও জোর। ভোট ময়দানে এবারও বিজেপির তাস ‘মহাগুরু’। কর্মীদের চাঙ্গা করতে মিঠুন চক্রবর্তীতে আস্থা পদ্ম শিবিরের। মিঠুনকে আরও সক্রিয় করতে সাংগঠনিক দায়িত্ব। ২ কলকাতার ৪ বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক। ৪ বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক মিঠুনের। আজ আরামবাগ,তারকেশ্বরের কর্মীদের সঙ্গে বৈঠক। রাজারহাট-নিউটাউনের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক।

25 July 2025, 09:00 AM

Thailand Cambodia Conflict: থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ পরিস্থিতি। টেনশন বাড়ছে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমানায়। ১লক্ষের বেশি মানুষকে সরানো হয়েছে। এক লক্ষের বেশি মানুষকে সরিয়েছে থাইল্য়ান্ড। এখনও পর্যন্ত থাইল্যান্ডে ১৪জন নাগরিকের মৃত্যু।

25 July 2025, 09:00 AM

Bengal BJP: লক্ষ্য ২০২৬, শমীক ভট্টাচার্যের ‘নয়া টিম’। পুরনোদের গুরুত্ব বাড়ছে শমীক-আমলে:সূত্র। বিজেপির পদাধিকারীদের এবার নয়া কমিটি ঘোষণা। নয়া কমিটি ঘোষণা করতে চলেছেন শমীক:সূত্র। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাত্‍। শাহের সঙ্গে রদবদল নিয়ে আলোচনা হয়েছে:সূত্র। শাহের সম্মতি নিয়েই নয়া কমিটি তৈরি:সূত্র। আরএসএসের অনুমোদনের জন্যও পাঠানো হবে। নয়া কমিটির অনুমোদন দেবে সঙ্ঘও:সূত্র। বিজেপির সর্বভারতীয় সভাপতি বদলের আগেই কমিটি।