)
Anandapur: এক দিনে ৩ অস্বাভাবিক মৃত্যু আনন্দপুর থানা এলাকায়।
১) সোমবার বাইপাসে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। আনন্দপুর মৎস্য কন্যা ভবনের সামনের গাছে গলায় গামছা দিয়ে এক ভবঘুরে আত্মঘাতী। তদন্তে আনন্দপুর থানা।
২) আনন্দপুর থানা এলাকায় নোনাডাঙ্গা সেকেন্ড লেনে বাড়ির ভিতর থেকে এক মধ্যবয়সী মহিলার দেহ উদ্ধার। দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
৩) আনন্দপুর এলাকার একটি পানশালা (বাইপাস লাগোয়া) থেকে এক যুবতী বার ড্যান্সার এর দেহ উদ্ধার। প্রাথমিক অনুমান অতিরিক্ত মাদক ও মদ্যপানের জেরে মৃত্যু। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আনন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
South 24 Parganas: অসমে কাজ করতে গিয়ে বাস দুর্ঘটনায় মারা গেলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার বামানগর পার্বতীপুর এলাকার পরিযায়ী শ্রমিক ২৬ বছরের উচ্চশিক্ষিত সোমনাথ জানা। আসামে কোম্পানিতে পরিযায়ী শ্রমিকের কাজে যায়। বাড়িতেই অসুস্থ বাবা- মা এবং একমাত্র বোন। তাদের দেখভাল করার পরিযায়ী শ্রমিকের কাজ করছিল, গত প্রায় পাঁচ বছর ধরে।
Jalpaiguri: অসম থেকে অবৈধভাবে আনা ১.৫ কোটি টাকার পোস্তদানা। পাশাপাশি চা সহ বাজেয়াপ্ত দুইটি ট্রাক। জলপাইগুড়ি বানারহাট থানার সাফল্য। জলপাইগুড়ি জেলার বানারহাট থানার পুলিশের অভিযানে অম্বাডিপা এলাকায় অসম থেকে আসা দুইটি ট্রাক আটক করা হয়। ট্রাক নম্বর AS 25 EC 7404 থেকে ৬৫ বস্তা পোস্তদানা ও ৪২ বস্তা চা এবং RJ 11 GD 3460 থেকে ১০৫ বস্তা পোস্তদানা উদ্ধার হয়। প্রতিটি বস্তার ওজন প্রায় ৫০ কেজি। মোট ৮৫০০ কেজি পোস্তদানা বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১.৫ কোটি টাকা। ট্রাকের চালকরা গাড়ি ফেলে পালিয়ে যায়। দুইটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়। ঘটনার তদন্ত চলছে।
Kakdwip: নদীর উত্তাল ঢেউয়ে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ এক মৎস্যজীবী। স্থানীয় সূত্রে জানা যায় নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম প্রদীপ চক্রবর্তী। গতকাল কাকদ্বীপের থানার নিমতলা ঘাট থেকে ভগবতি ট্রলারে করে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখনই কালনাগিনী নদীতে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে হঠাৎ করেই বেসামাল হয়ে ট্রলার থেকে পড়ে যায় ওই মৎস্যজীবী। তড়িঘড়ি করে পাশে থাকা ট্রলার ও স্থানীয় মৎস্যজীবীরা তার খোঁজ করলে মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় ওই মৎস্যজীবী। স্থানীয় সূত্রে জানা যায় ওই মৎস্যজীবীর বাড়ি কাকদ্বীপের লড নম্বর ৮ এ কালিনগর এলাকায়। ইতিমধ্যেই ওই মৎস্যজীবীর খোঁজে স্থানীয় পুলিস প্রশাসন ও এনডিআরএফ এর কর্মীরা খোঁজ চালাচ্ছে।
Ghatal flood: আবহাওয়া পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, তবুও বন্যার জলে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতর বিস্তীর্ণ এলাকা। নদীগুলি জলস্তর থমকে রয়েছে, বানভাসি ঘাটালে প্রত্যন্ত এলাকায় ডিঙি নৌকায় চড়ে এলাকার মানুষের হাতে চাল, ডাল, সাবান, বিস্কুট সহ ত্রান সামগ্রী তুলে দিতে দেখা গেল পরিযায়ী স্বর্ণ শিল্পীদের, সঙ্গে রয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বিধায়ককে সঙ্গে নিয়ে পরিযায়ী শ্রমিকরা বন্যাকবলিত ঘাটালের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে। তবে যাই হোক অন্যান্য বছরের থেকে এই বৎসর ঘাটালে বন্যার দুর্ভোগ বাড়িয়েছে। ঘাটালবাসী সকলেই চাইছে পুজোর আগে স্বাভাবিক ছন্দে ফিরুক ঘাটাল।
Basirhat: মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল হাসনাবাদ থানার পুলিস। গ্রেফতার তিন উদ্ধার ২৩৯ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। তিন দুষ্কৃতীকে আদালত থেকে পুলিসি হেপাজাত নিয়ে এই চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)